somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

অধ্যাপক অজয় রায় আর নেই

০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অধ্যাপক অজয় রায় আজ ৯ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তাঁর জন্ম ১২ মার্চ ১৯৩৬। তিনি পদার্থবিজ্ঞানী, মুক্তিযোদ্ধা, লেখক বুদ্ধিজীবী।
তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তিনি আমাদের হৃদয়ে চিরদিন অম্লান ও অমর হয়ে থাকবেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জেনারেল সেক্রেটারি পদে ছিলেন।

তিনি কোন হিসাববিদ ছিলেন না, তাই বোধ করি তিনি নিজেও তাঁর জীবনের চাওয়া পাওয়ার কোন হিসাব করেন নি এবং আমাদেরকেও সেটা করতে বলেন নি। তাঁর প্রিয় কাজ ছিল শিক্ষা ও জ্ঞান আহরণ এবং বিতরণ। প্রজন্মের জন্য আজীবন তিনি সেটাই করেছেন সম্পূর্ণ সততার সাথে নিরলস। তিনি তাঁর মরণোত্তর দেহ চিকিৎসা শাস্ত্রের ছাত্রছাত্রীদের গবেষণা কর্মের জন্য দান করে গেছেন। ২০১২ সালে পদার্থবিজ্ঞানে একুশে পদক অর্জন করেন অজয় রায়।

অধ্যাপক অজয় রায় মারা গেছেন যার সন্তান অভিজিৎকে পুরুষতান্ত্রিক বাংলাদেশ ও মৌলবাদী বাংলাদেশ খুন করেছে। ব্লগার-লেখক অভিজিৎ রায় ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির উল্টো পাশে জঙ্গিদের হামলায় নিহত হন। অভিজিৎকে হত্যার আট মাসের মাথায় তার বইয়ের প্রকাশক ফয়সল আরেফিন দীপনকেও কুপিয়ে হত্যা করে জঙ্গিরা।

ডঃ অজয় রায় তো সাধারণ একজন ছিলেন না। কোন রসায়নে আজ বাংলাদেশের এই হাল তা তিনি ভাল করেই জানতেন। শ্রদ্ধা জানাই স্যারকে। তিনি অনেক পিতার মনে পিতৃগর্ব জাগিয়ে তুলতে পেরেছেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় পড়াশোনা করেছেন।

শুধুমাত্র ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান কিংবা মুক্তিযুদ্ধে অংশ নেয়াই নয়। উনি অংশ নিয়েছিলেন তার চাইতেও কঠিন এবং জটিল একটি যুদ্ধে। সেই যুদ্ধের নাম মানুষের চিন্তার মুক্তির জন্য যুদ্ধ। আজীবন যুদ্ধ করে গেছেন মানুষের মগজকে বেঁধে রাখা শেকলকে ভাঙ্গার জন্য। মানুষের মধ্যে মুক্তচিন্তার বিকাশের জন্য। শিক্ষার বিকাশের জন্য।
১৯৫১ সালে মহারাজা গিরিজা নাথ হাই ইংলিশ স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন অজয় রায়। একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কারণে কলেজে থাকা অবস্থায় কয়েক মাস জেল খাটতে হয়েছিল তাকে।

অধ্যাপক অজয় রায়ের লেখা বইয়ের মধ্যে ‘Concepts of Electricity and Magnetism’, ‘বাঙালির আত্মপরিচয়: একটি পুরাবৃত্তিক ও নৃতাত্ত্বিক আলোচনা’, ’আদি বাঙালি: নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ’, ‘বিজ্ঞান ও দর্শন’, ’জড়ের সন্ধানে’ অন্যতম।

জয় হউক মানবতার। মুক্তচিন্তার প্রসার ঘটুক।

সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৩
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×