somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

জীবনের গল্প- ৩২

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সালাউদ্দিন আর মরিয়মের গভীর প্রেম।
টানা তিন বছর তারা প্রেম করলো। তারপর তারা বিয়ে করলো। বিয়ের সময় সাধারনত যে সমস্যা গুলো হয় তার সবই হলো সালাউদ্দিন আর মরিয়মের বিয়ের সময়। মেয়ের বাপ রাজী না। কিছুতেই সে এই ছেলের সাথে তার মেয়ের বিয়ে হতে দিবে না। নানান ঝামেলা করে তাকে রাজী করানো হলো। তখন দেখা যায় ছেলের বাপ রাজী না। এটা, সেটা নানান সমস্যা। যাই হোক দুপক্ষের মধ্যে নানান আ্কথা কুকথা হয়। তবুও শেষমেশ বিয়েটা হয়। সালাউদ্দিন মরিয়ম দুজনেই শিক্ষিত মানুষ। আধুনিক মানুষ। বিয়ের পর তারা সুখে শান্তিতে সংসার করতে থাকলো। সালাউদ্দিন চাকরি করে। মরিয়ম ঘরসংসার সামলায়। প্রতিটা মেয়েই চায় তার নিজের সুন্দর একটা সংসার হবে। মরিয়ম তার সংসার পেয়ে গেছে। সে অনেক খুশি।

মানূষ কেন বিয়ে করে?
মানে বিয়ের মানে কি? সেক্স করার জন্য? ঘর সংসার করার জন্য? বাচ্চা নেওয়ার জন্য? বিয়ের পরই আত্মীয়স্বজন বন্ধু-বান্ধব পরিচিত অপরিচিত সবার এক কথা। বাচ্চা কবে নিবে? বাচ্চা নিচ্ছো না কেন? এই সমাজ বড় ভয়ংকর। বাচ্চা না নেওয়া পর্যন্ত দম্পতিকে শান্তি দিবে না। এদিকে সালাউদ্দিন আর মরিয়মের বিয়ের দুই বছর পার হয়ে গেছে। সবার এক কথাই বাচ্চা নাও না কেন? আর কত দেরী করবে? দেরী করলে শেষে সমস্যা হবে। ইত্যাদি ইত্যাদি নানান কথা। সালাউদ্দিন আর মরিয়মের চেয়ে বেশি মাথা ব্যথা যেন আত্মীয় স্বজনদের, পাড়া প্রতিবেশিদের। সালাউদ্দিন ভাবে বিয়ে করলেই বাচ্চা নিতে হবে এই পুরোনো ধ্যান ধারনা বাদ দিতে হবে। অবশ্য মরিয়ম এরকমটা ভাবে না। তার একটা বাচ্চার ভীষন শখ। কমপক্ষে তার একটা বাচ্চা লাগবেই। বাচ্চা ছাড়া ঘরসংসার এবং সংসার জীবন অসম্পূর্ন লাগে।

একদিন সকালে সালাউদ্দিন অফিসে গেল।
অফিসে যাওয়ার পরই মরিয়ম সালাউদ্দিনকে ফোন করে জানায় তার বাচ্চা হবে। সালাউদ্দিন খুশিও না, আবার অখুশিও না। মরিয়ম তো খুব খুশি। অন্যরকম একটা অনুভূতি। অন্য রকম একটা আনন্দ। নিজদের একটা বাচ্চা। সেদিন সালাউদ্দিন অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরল। তারা সন্ধ্যায় বাইরে গেল। রাতে রেস্টুরেন্টে খেল। ফেরার পথে সালাউদ্দিন মরিয়মকে একটা শাড়ি কিনে দিলো। তারা দুইজন বেশ খুশি। কিন্তু এই খুশি তাদের তিনমাস থাকলো। তিনমাস পর মরিয়মের মিসক্যারেজ হয়ে যায়। সীমাহীন কষ্ট পায় মরিয়ম। সালাউদ্দিন তত কষ্ট পায় না। এরপর পরপর তিনবার মরিয়মের মিসক্যারেজ হয়। মরিয়মের কষ্টের শেষ নেই। সে খুব কাদে। ডাক্তার দেখানো হয়েছে বেশ কয়েকবার। ফলাফল শূন্য।

দিনদিন মরিয়ম বাচ্চার জন্য অস্থির হয়ে উঠলো।
নিরবে সে খুব কাদে। সালাউদ্দিন তাকে অনেক বুঝায়। মরিয়ম সালাউদ্দিনের বুঝ মানে না। বরং মরিয়ম বলে, তোমার সমস্যা আছে। তুমি ডাক্তার দেখাও। তোমার স্পার্ম দুর্বল। সালাউদ্দিন বলে, স্পার্ম সমস্যা হলে তুমি তো প্রেগনেটই হতে না। তাহলে তিনবার তুমি প্রেগনেন্ট হলে কি করে? আমার অন্যসব ভাইদের বাচ্চা আছে। সমস্যা থাকলে আমার অন্য ভাইদের বাচাকাচ্চা হতো না। এরকম কথা কাটাকাটি তাদের মধ্যে প্রায়ই হতে লাগলো। মরিয়ম রান্না করছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, সালাউদ্দিন অফিস করছে, বাজার করছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। অথচ তাদের মনে শান্তি নেই। ভীষন একটা চাপা কষ্ট। একটা শিশু কি তাদের হবে না? একদম নিজের। নিজের সন্তান।

একদিন মরিয়ম কঠিক এক সিদ্ধান্ত নেয়।
সালাউদ্দিনের এক বন্ধুর সাথে মরিয়ম ইচ্ছা করে খুব ভাব করে। সালাউদিন অফিসে ছিলো। তখন মরিয়ম সালাউদ্দিনের বন্ধুকে বাসায় ডেকে আনে। তারা একসাথে অনেকক্ষন সময় কাটায়। এ বিষয়ে সালাউদ্দিন কিছুই জানে না। বেশ কিছুদন পর মরিয়ম প্রেগনেন্ট হয়। এবং এবার কোনো সমস্যা হয় না। ঠিকই তাদের সংসারে একটা শিশু আসে। ছেলে বাচ্চা। মরিয়ম খুব খুশি। সালাউদ্দিন ভাবে এটা তার বাচ্চা। মরিয়ম শুধু শুধু তাকে এতদিন ভুল বুঝেছে। প্রভু তাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। এদিকে সালাউদ্দিনের সেই বন্ধু বিদেশ চলে যায়। তার সাথে কোনো যোগাযোগ নাই। বাচ্চা নিয়ে সালাউদ্দিন আর মরিয়ম বেশ ভালো আছে। তারা সুখে শান্তিতে ঘরসংসার করছে। মানুষের সুখে থাকা দরকার আছে।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৭
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×