somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

অচেনা মেয়ে

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আষাঢ় মাসের এক সন্ধ্যা।
রাত প্রায় আটটা। হালকা বৃষ্টি হচ্ছে থেমে থেমে। আমি বলাকা সিনেমা হল থেকে বের হয়ে একটা হোটেলে ভাত খেতে গিয়েছি। হোটেলের নাম- তাজমহল রেস্টুরেন্ট। তাজমহল হোটেলের পাশে আরেকটা হোটেল আছে- হোটেল রাজ্জাক। তাজ্জাক হোটেলে খুব বেশি ভিড়।তাজমহল রেস্টুরেন্ট একেবারেই ফাঁকা।

আমি কোনার দিকে একটা টেবিলে বসলাম।
রুই মাছ, লাল শাক আর ডালের অর্ডার দিয়ে চুপচাপ বসে আছি। যদিও মাছ আমি খুব একটা পছন্দ করি না। কিন্তু আজ কেন জানি খুব মাছ খেতে ইচ্ছা করল। তখন হোটেলে আরেকজন মেয়ে কাস্টমার ঢুকল। এত ফাঁকা জায়গা থাকতে মেয়েটি আমার টেবিলের কাছে এসে বলল, আপনার টেবিলে বসতে পারি? আমি না বলতে গিয়েও বলতে পারলাম না। হোটেলটা আমার না। কাস্টামার এসেছে, নগদ পয়সা দিয়ে খাবে। তার যেখানে ইচ্ছা সেখানে বসবে। আমার মনটা খারাপ হয়ে গেল, অপরিচিত কারো সামনে খাওয়া-দাওয়া করতে আমার ভালো লাগে না। মেয়েটি বলল, আশা করি আমি আপনাকে বিরক্ত করছি না।
জ্বি না।
আপনার মোবাইলটা একটু দিতে পারবেন?
আমি মোবাইল বের করে মেয়েটির হাতে দিলাম।
আমার মনটা খারাপ হয়ে গেল। বোঝাই যাচ্ছে এই মেয়ে প্রচুর কথা বলবে। বকবক করে মাথা ব্যাথা বানিয়ে দিবে। আমি ইচ্ছা করলে মোবাইলটা না দিলেও পারতাম কিন্তু তাতে মেয়েটা আমাকে অভদ্র ভাবতে পারে।
মেয়েটার অন্য কোনো মতলব নেই তো? ধান্দাবাজ না তো? বাংলাদেশে ধান্দাবাজ লোকের অভাব নেই। কয়েকদিন আগেই এই রকম একটা মেয়ে, চোখে আবার কালো ফ্রেমের চশমা, মুখ ভরতি হাসি। হাসিটা খুব সুন্দর ছিল। আমি একটা হোটেলে খেতে বসেছি, মেয়েটা আমার সামনে বসে খুব বিনীত ভাবে বলল, কিছু মনে করবেন না। পান্থপথ মোড়ে আমার ব্যাগটা চুরি হয়েছে। ক্ষুধায় মরে যাচ্ছি। আমায় চারটি ভাত খাওয়ান।
এই রকম সম্ভ্রান্ত চেহারারর একজন মেয়েকে মুখের উপর 'না' বলা মুশকিল। মেয়েটা ভাত খেল। ভাত খাওয়ার পর দই মিষ্টি খেল। সবশেষে মিষ্টি পান এবং একটা বেনসন সিগারেট।

আমি চুপ করে আছি। মেয়েটার মধ্যে কোনো দ্বিধা নেই, সংকোচ নেই। সে নিজেই হাসিমুখে অর্ডার দিচ্ছে। কি সুন্দর করে বলছে- এমন চমৎকার খাওয়ার পর একটা সিগারেট না খেলে ভালো লাগে না।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৪০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×