
১। স্বামীর আচরণ সন্দেহজনক না হলে স্ত্রী কখনোই সন্দেহপরায়ণ হয় না।
২। আমরা শুধু সমালোচনা করতেই অভ্যস্ত, সমস্যা সমাধান আমাদের কাম্য নয়। সমাধান হয়ে গেলে যে আর সমালোচনা করবার সুযোগ থাকবে না।
৩। বিজ্ঞান একদিকে থাকুক, ধর্ম অন্যদিকে থাকুক। তাহলে অনেক সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায়।
৪। এক আকাশ আনন্দ নিয়ে বেঁচে থাকার অন্যতম প্রধান শর্ত ভালো জীবন সঙ্গিনী।
৫। তসলিমা নাসরিন একজন সত্যভাষী, যাকে নিয়ে পৃথিবীর সবাই অনবরত ইচ্ছেমতো মিথ্যেচার করেছে।
৬। নারীকে সবচেয়ে বেশি অমর্যাদা করেছে ধর্ম।
৭। মানুষের মৃত্যু আছে। কিন্তু নদীর মৃত্যু নেই। মানুষ জন্মের পর গতি, স্রোত, বেগ ও আবেগের ভেতর দিয়ে ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যায়। কবি বলেছেন, মানুষ ধরনীতে আসবে, আবার একদিন চলেও যাবে। কিন্তু নদী নিরবধি বয়ে চলবে।
৮। খুব জানতে ইচ্ছা করে মানুষের আত্মাটা শরীরের ঠিক কোথায় থাকে?
৯। মানুষকে ভালোবাসতেই হবে। মানুষ খারাপ হোক, মিথ্যাবাদী হোক, অসৎ হোক, মন্দ হোক, ভন্ড হোক, অসুস্থ হোক। তবু মানুষকে ভালোবাসতে হবেই।
মানুষকে ভালো না বাসলে পাপ হয়। এই পাপের শাস্তি হলো- জীবনে ভালোবাসা না পাওয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

