somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

শেষ চিঠি

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মীরা তুমি কেমন আছো জানতে চাইবো না।
তুমি আমার কাছ থেকে চলে গেছো। এই বিষয়টা প্রথম প্রথম আমাকে ভীষন কষ্ট দেয়। দীর্ঘদিন লেগেছে আমার বুঝতে, জানতে- তুমি নেই। সারাদিন নানান কাজে ব্যস্ত থাকি। তোমার কথা খুব একটা মনে পড়ে না। কিন্তু দিনশেষে যখন বাসায় ফিরি তখন মনে পড়ে তুমি নেই। চলে গেছো। চলে গেছো তাও প্রায় দুই বছর হতে চললো। আমি জানি না তুমি কেমন আছো? তোমার ভালো থাকার কথাও না। আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। অবশ্য অন্য সবার মতো নানান রঙ ঢং করে আমি আমার ভালোবাসা প্রকাশ করতে পারিনি কখনও। ইচ্ছা করেই তোমার কোনো খোজ নিই নি গত দুই বছরে। তুমিও কি আমার কোনো খোজ নাও নি? তাতে আমার কিচ্ছু যায় আসে না। সম্পূর্ন বিনা কারনে তুমি রাগ করে চলে গেলে। অতি তুচ্ছ ঘটনা। এই ঘটনায় রাগ করে চলে যাওয়ার মতো না। বংশগতভাবে আমি প্রচন্ড রাগী। প্রচন্ড জিদ আমার। আমার অপরাধ কি ছিলো আজ তা আমার স্পষ্ট আর মনে নেই।

ইচ্ছা করলে আমি একটা বিয়ে করে নিতে পারতাম।
পুরুষ মানুষ একা থাকতে পারে না। কিন্তু আমি একা আছি। বেশ ভালোই আছি। তবে মিথ্যা বলব না, মাঝে মাঝে বুকের মধ্যে বড্ড হাহাকার করে। আমি তো খারাপ মানুষ ছিলাম না। সবসময় আমার তোমার মনের মতো হয়ে উঠার একটা চেষ্টা ছিলো। এটা ঠিক, আমি ছোট চাকরি করি। আমার সেলারি অল্প। তার জন্য তোমাকে কোনো দিন না খেয়ে থাকতে হয় নি। আমার কেন জানি মনে হয় বিয়ের তিনমাস পরেই আমাকে তোমার বিরক্ত লাগতে শুরু করেছিলো। তবু তুমি মানিয়ে নিতে চেষ্টা করেছে হয়তো। একসময় তোমার বাধ ভেঙ্গে যায়। তাই তুমি চলে গেলে। চলে গিয়ে কিন্তু তুমি ভালো নেই। তবে তোমার যাওয়া উচিত হয় নি। স্বামী স্ত্রীর মধ্যে অনেক কথাই হয়। কথা কাটাকাটি হয়। তার জন্য ঘর ছেড়ে চলে যেতে হবে কেন? তুমি নিজের ইচ্ছায় চলে গিয়েছিলে বলেই- ইচ্ছা করেই আমি তোমার খোজ খবর নিই নি। নিবোও না। কিছু কিছু বিষয়ে আমার ঘাড় খুব তেরা।

মেয়েদের বেশি তেজ ভালো না।
তোমার বেশি তেজের জন্য আজ তোমার এই অবস্থা। শুধু আমি বলেই পাচ বছর সংসার করতে পেরেছো। অন্য কোনো লোকের সাথে তোমার বিয়ে হলে তুমি পাচ মাসও সংসার করতে পারতে না। বরং স্বামীর হাতে সকাল সন্ধ্যা মাইর খেতে। দেখো, তুমি কতদিন কত কটু কথা আমায় বলেছো। তবুো আমি তোমার গায়ে কোনো দিন হাত তুলিনি। এ শিক্ষা আমার বাবা মা আমাকে দেয় নি। তুমি তো আমাকে দেখে শুনে জেনেই বিয়ে করেছিলে। দুই বছর প্রেম করেছো। আমার ভালো মন্দ সবই তোমার জানা। কোনো কিছুই তো তোমার কাছে লুকাই নাই। আমাকে ছেড়ে চলে গিয়ে ফেসবুক থেকে ব্লক করলে, আমার নাম্বার ব্লক করলে। কি ভেবেছিলো আমি তোমাকে ফোন করবো? ফেসবুকে ম্যাসেজ দিবো? তুমি আমাকে চিনতে ভুল করেছো। আমি সেই রকম লোক না। আমি অন্য জিনিস। আমি তোমাকে ঘর থেকে বের হতে বলিনি। তুমি নিজের ইচ্ছায় গিয়েছো। তাই তোমাকে আমি আসতে বলি নি। অবশ্য তুমি নিজে থেকে এলে আমি তোমাকে নিশ্চয়ই ঘাড় ধাক্কা দিবো না। থাক, কথা আর বাড়াতে চাই না।

এখন কাজের কথা বলি।
তুমি কই আছো, কি করছো কিছুই জানি না। জানতে চাইও না। জানার চেষ্টাও করি নি। করবোও না। আমার কেন জানি মনে হয়- তুমি ভালো নেই। ভালো না থাকার কারন হলো- তোমার বুদ্ধির ঘাটতি আছে। বুদ্ধিহীন মানুষেরা সমাজে শুধু অবহেলাই পায়। যদি তোমার টাকার দরকার হয়- তাহলে আমাকে জানিও। অনেক টাকা দিতে না পারি। অল্প হলেও কিছু দিতে পারবো। জামা কাপড়, গহনা কিছুই তো নাও নি। অবশ্য তোমার জিনিসপত্র আমি ছুয়েও দেখি নি। এই অভ্যাস আমার নেই। যাই হোক, তুমি ভালো থাকো। সুস্থ থাকো। এটাই চাই। তুমি যদি মনে করো রাগ করে বাসা থেকে চলে গিয়ে তুমি অন্যায় করেছো, যদি তোমার পাপবোধ হয়- তাহলে আমার কাছে ক্ষমা চাও। আমি তোমাকে ক্ষমা করে দিবো। নিজের ইচ্ছায় গিয়েছো। তাই নিজের ইচ্ছায় আসলে আসতে পারো। আই ডোন্ট মাইড। আশা করি গত দুই বছরে চারপাশ থেকে অনেক জ্ঞান অর্জন করেছো। তোমার ভুলও বুঝতে পারেছো।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×