
১। বালিশে মাথা রাখা মাত্র ঘুমিয়ে পড়ার সৌভাগ্য আমার না। আমাকে অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়।
২। আমাদের নবীজি (স.) মাছের গন্ধ সহ্য করতে পারতেন না। তিনি কখনো মাছ খান নি। একবার ইয়েমেনে তাকে মাছ খেতে দেয়া হয়েছিল। দুর্গন্ধ বলে তিনি সরিয়ে রেখেছিলেন।
৩। আইনস্টাইন-কে প্রশ্ন করা হলো, তৃতীয় বিশ্বযুদ্ধ কেমন হতে পারে?
তিনি বলেছিলেন, তৃতীয় বিশ্ব যুদ্ধ কেমন হবে তা বলতে পারি না, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ লাঠি দিয়ে হবে!
৪। পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে,তার মধ্যে মানুষই সবচেয়ে বেশি নিষ্ঠুর।
৫। ব্রেনলেসরাই জগতে সুখী।
৬। পুরুষ অত্যন্ত স্বার্থপর। তারা ভুলে যায় যে নারীরও ব্যক্তিত্ব বলে একটা জিনিস আছে। তারা সব সময় নারীর উপর অধিকার এবং প্রভুত্বে দাবী ঘটায়। পান থেকে চুন খসালেই তার মনে অহেতুক ক্ষোভের সঞ্চার হয়। নারী যে দাসী নয়- জীবনসঙ্গিনী এটা মনে রাখা প্রত্যেক পুরুষের কর্তব্য।
৭। একজনের লেখা পড়া মানে তার সাথে একটু সময় কাটানো।এই সুযোগটি হাত ছাড়া করা ঠিক না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

