somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ৫৪

০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সেহেরি খাওয়ার সময় শেষ।
প্রতিদিন ভোর চারটার দিকে আমাদের এলাকায় মাইকে ঘোষনা হয়- সেহেরি খাওয়ার সময় শেষ। হুজুর এমনভাবে কথাটা বলেন যে, মনে হয় উনি আমাদের সবাইকে ধকাচ্ছেন। কন্ঠ শুনেই মনে হয়, উনি চোখ মুখ খিচিয়ে বলছেন, সেহেরি খাওয়ার সময় শেষ। আর কোনো কথা না। কোনো সালাম না। খুব রাগ আর বিরক্ত কন্ঠে সেহেরি খাওয়ার সময় শেষ। অথচ সময় অনুযায়ী আর দশ মিনিট সেহেরির সময় আছে। তাহলে প্রতিদিন হুজুর এই কাজটা করেন কেন? যাই হোক, আমি রোজা রাখি না। রোজা রাখে সুরভি। নামাজ পড়ে, কোরআন পড়ে। আবার কোরআনের বাংলা অনুবাদ জোরে জোরে পড়ে আমাকে শোনায়। আমি চুপ করে শুনি। ভালো লাগে।

এদিকে আমি তো সারারাত জেগেই থাকি।
সাড়ে তিনটায় সুরভিকে ডেকে তুলি। সে উঠে এক গ্লাস পানি খায়। অযু করে, কোরআন পড়ে, আযান দিলে নামাজ পড়ে ঘু্মিয়ে যায়। তারপর আমি সুরভির সাথে ঘুমাতে যাই। সেহেরিতে সুরভি কিছুই খায় না। ব্যাপারটা আমার মোটেও ভালো লাগে না। এই জন্য আমি ভোর রাতে সুরভিকে ডাক দেওয়ার আগে দু'টা ডিম সিদ্ধ করি। জোর করে খাওয়াই। আমি নিজেও খাই। মাঝে মাঝে গরম গরম সিদ্ধ ডিম, একটু লবন দিয়ে খেতে ভালোই লাগে। খেজুর নিই চারটা। দু'টা আমার, দু'টা সুরভির। এগারো শ' টাকা দিয়ে এক কেজি খেজুর কিনেছি। বড় বড় খেজুর। সুরভিকে জোর করে খেজুর খাওয়াই। এরপর কলা। এখন বাজারে অনেক সবরি আর চম্পা কলা উঠেছে। সবরি কলা সত্তর টাকা করে ডজন। খেতে ভালোই লাগে।

আমি রাতে মুভি দেখি।
মুভি দেখার সময় হাতের কাছে রাখি কয়েক রকমের বিস্কুট। বিস্কুট খাই আর মুভি দেখি। বিস্কুট ভালো না লাগলে চানাচূর খাই। মাঝে মাঝে পেয়ারা বা আপেল খাই বিট লবন দিয়ে। মুভি শেষ করে বই নিয়ে বসি। প্রতিদিন ছাপার অক্ষরে কিছু না কিছু না পড়লে আমার ভালো লাগে না। দীর্ঘ দিনের অভ্যাস। ভোর হওয়া দেখতে আমার খুব ভালো লাগে। সুরভি আর আমি একসাথে বেলকনিতে বসে ভোর হওয়া দেখি। পাখি ডাকতে শুরু করে। একটু একটু করে আকাশ ফর্সা হয়। বেশ লাগে। কি মায়াময়! কি শান্ত! ভোরের শহর একেবারে অন্য রকম। এই ভাবেই করোনার দিনরাত গুলো পার করছি। একেবারে মন্দ লাগছে না। চিৎকার করে বলতে ইচ্ছা করে- life is beautiful.

ইফতারী করতে আমার খুব ভালো লাগে।
যদিও আমি রোজা রাখি না। নানান পদের খাবার সামনে সাজিয়ে নিয়ে সবাই একসাথে বসে ইফতারী খেতে খুব আনন্দ হয়। গতকাল ভাবী জিলাপী, বুন্দিয়া ও হালিম বানিয়েছেন। আরিশের মা বানিয়েছে পিয়াজু, আলুর চপ, বেগুনি আর নুডুলস, সুরভি বানিয়েছে ডিম চপ, চিকেন ফ্রাই আর কাবাব। আমি পেয়ারা, আপেল আর তরমুজ কেটে দিয়েছি। তারা সারাদিন রোজা রাখে তাই আমি তাদের যতটুকু পারি সাহায্য করি। মা কোনো কাজ করেন না। সে আছে ডাক্তারের কথা মতো বিশ্রামে। এখন সারাদিনে আমি দুই কাপ চা খাই। সকালে এবং সন্ধ্যায়। পরী ভালো আছে। সে একদিন পরপর রোজা রাখছে। প্রতিদিনই রাখতে চায় কিন্তু আমি দেই না। বাচ্চা মানূষ রোজা কি রাখবে! অনলাইনে স্কুলের টিচাররা পরীকে হোম ওয়ার্ক দিচ্ছে, নিচ্ছে।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০২০ রাত ১০:৩০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×