
১। মানুষের অর্থনৈতিক অবস্থার সাথে তার চিন্তা করার ক্ষমতার সম্পর্ক আছে।
২। যে শ্রমিক মৃত্যুর ঝুঁকি নিয়ে আকাশ ছোঁয়া ভবন বানায়, রাতে এসে সে বস্তিতে ঘুমায়।
৩। যে ব্যক্তি নিজের চেয়ে ছোট পদের ব্যক্তিদের সাথে ভালো আচরণ করেন না, তিনি কখোনোই একজন ভালোমানুষ হিসাবে গণ্য হতে পারেন না।
৪। প্রতিটা পুরুষ বিবাহের পর বলে এটা জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু মুখে তারা যত যাই বলুক ভিতরে ভিতরে তারা ভীষন সুখি থাকে।
৫। পৃথিবীতে একটা জিনিসের কোন অভাব নেই। সেটা হল মানুষের দুঃখ-কষ্ট।
৬। ধাঁধা-
অতি ক্ষুদ্র জিনিসটা, বহন করে মানুষটা।
উত্তর কি হবে?
৭। এক বাসায় গিয়েছি। তারা আমাকে দেখে খুব খুশি।
সাথে সাথে ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করলো। কাটলো। কাটার পর হুলুদ-টলুদ মেখে ভাজতে শুরু করলো।
আমি বললাম, মাছ ধুয়ে নিলেন না?
তিনি বললেন- ইলিশ মাছ ধুলে গন্ধ চলে যায়। ইলিশ মাছের গন্ধটাই আসল।
আধোয়া ইলিশ মাছ ভাজা খেতে মন্দ নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

