somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আনিসুজ্জামান স্যারের মৃত্যুতে দেশের সাধারন মানুষ যা ভাবছেন

১৪ ই মে, ২০২০ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। আনিসুজ্জামান স্যার,
আমি রা,বি, ছাত্র। তখন আপনি জাবির তরুন লেকচারার। রাবির সমাজ কর্ম বিভাগে একটা সেমিনারে এসেছিলেন। আপনাকে সেই প্রথম ও শেষ কাছ থেকে দেখা। ১৯৬৪ সালের সেই সেমিনারে আপনার পঠিত পেপারের শিরোনাম এখনো আমার মনে আছে--"মধ্যযুগের বাংলা সাহিত্যে সমাজ চিত্র" সেই সাথে মনে আছে আপনার পরণে খদ্দরের সাদা লম্বা পান্জাবী ও পাজামা। সেদিন থেকে আপনি আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক। স্যার, যেখানে থাকেন ভালো থাকবেন।

২। বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যে যে কয়জন লিডিংয়ে আছেন তাঁদের ভেতর আনিসুজ্জামান স্যার একজন। অল্প কথায় বেশি অর্থ বোঝানোর সামর্থ আছে তাঁর গদ্যের। তিনি বেশি বড়ো লেখেন না, কিন্তু যতটুকু লেখেন তা কংক্রিট। চমকপ্রদ। সমাজ, রাষ্ট্র কিংবা মানুষ তাঁর লেখায় বিবেচ্য।

৩। ড.আনিসুজ্জামান শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক ছিলেন। তিনি ভাষা আন্দোলন (১৯৫২), ঊনসত্তরের গণঅভ্যুত্থান (১৯৬৯) ও ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

৪। আনিসুজ্জামান স্যার প্রয়াত হলেন। পূর্ণ বয়সই তিনি পেয়েছিলেন; প্রজ্ঞায় তাঁর মতো মানুষ বিরল। তাঁর আত্মার শান্তি কামনা করি।

৫। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্যার ছিলেন এবং থাকবেন আমাদের সমাজ, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যে সর্বপরি আমাদের প্রাণের সঙ্গে মিশে, আমাদের শ্রদ্ধা ও ভালোবাসায়।

৬। জাতি একজন অভিভাবক হারালো।

৭। গত বছরটাও আমরা একটা জেনারেশনের অনেককেই হারিয়েছি। এবছরও হারাচ্ছি। আরও কয়েকজন আছেন পাইপলাইনে। একে একে সবাই চলে যাবেন, আমরা ছায়াহীন হবো।

৮। আমাদের সমাজ ও সংস্কৃতির উর্বরতায় তার অবদানের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলা ও বাঙালি তার বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে হারালো। বিনম্র শ্রদ্ধা এবং শোক।

৯। হে মহান হে শান্ত সৌম্য মহাবীর
আপনার শেখানো---দেখানো পথের ওপর বার বার খুজে পাবো আপনাকে । আল্লাহ্ পাক আপনাকে বেহেস্ত নসিব করুন।

১০। দেশের সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদক ও একুশে পদকে ভূষিত জাতীয় অধ্যাপক, গবেষক, লেখক, সমালোচক আনিসুজ্জামান স্যারের মৃত্যুতে শোক প্রকাশ করছি। যত দ্রুত সম্ভব স্যারের বইগুলো পড়ে তাঁর সাথে একটা যোগাযোগ স্থাপনের চেষ্টা করবো।

সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২০ রাত ৯:৩২
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×