somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ৫৫

১৫ ই মে, ২০২০ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সুরভিকে রাগানোর জন্য বেশি কিছু করতে হয় না।
ইউটিউবে খুব জোরে তালা খুইলা দে সুলেমান, তালা খুইলা দে এই গানটা ছেড়ে দিলেই হলো। প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে পাশের ঘরে চলে যায়। আমি সাউন্ড বাড়িয়ে দেই। সুরভি রেগেমেগে আসে। বলে, তুমি কি চাও? আমি বাসা থেকে বের হয়ে যাই? একটা রুচিশীল মানুষ এই গান শুনতে পারে? ছিঃ আমি বলি- এটা তো ভালো গান। ধর্মীয় গান। গানের কথা গুলোও কত সুন্দর। সুরটাও সুন্দর। সুরভি রাগে চোখ মুখ লাল হয়ে যায়। আমি গান বন্ধ করে দেই। স্ত্রীর দিকে তাকিয়ে নিজের আনন্দ মাটি চাপা দেই। আমি বাসায় ওয়াজও শুনতে পারি না। ওয়াজ শুনলেও বলবে তোমার রুচি ভালো না।

সংসার করাটা বিরাট দিকদারি।
এই জন্যই বোধহয় গৌতম বুদ্ধ একদিন রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন। আমিও একদিন যাবো। যাই হোক, সকালে বাজারে গিয়েছিলাম। জিনিস পত্রের দাম সব সময় বাড়ার দিকেই থাকে। বিশেষ করে ফলের দাম অনেক বেড়েছে। সামান্য একটা ছোট তঁরমুজ তিন শ' টাকা। অন্য সময় এই তরমুজ এক শ' টাকা দিয়ে কিনেছি। আপেল ছিলো ১২০ টাকা করে। এখন ১৮০ টাকা। মালটা কিনতাম ১০০ টাকা করে। এখন ১৭০ টাকা। ডাব একটা ৭০ টাকা। খেজুর এগারো শ' টাকা কেজি। আমার মতো গরীব মানুষেরা খেয়ে পড়ে বাচবে কিভাবে? শুধু মাত্র সস্তা এখন লেবু আর শশা। এক ডজন লেবু ৫০ টাকা। শশা এক কেজি ২৫ টাকা।

গত এক সপ্তাহ সুরভিকে ঘরে ইফতারী বানাতে দেই নি।
বাইরে থেকে কিনে এনেছি। এখন বাইরের ইফতারী খেতেও ভালো লাগে না। সুরভি অসুস্থ। থাইরয়েড সমস্যা। কিন্তু সে লকডাউনের কারনে ডাক্তারের কাছে যেতে পারছে না। সে তার ডাক্তারকে ফোন দিচ্ছে নিয়মিত। ডাক্তার ফোনেই বলে দিচ্ছেন- কোন ওষুধ খেতে হবে, কত টুকু খেতে হবে। ডাক্তারের ভিজিট ৫০০ টাকা করে। প্রতিবার পাঁচ শ' টাকা করে। এ পর্যন্ত সুরভি ডাক্তারকে ৭ বার ফোন করেছে। মানে সাড়ে তিন হাজার টাকা! এদিকে আমি সুরভির জন্য প্রতি সপ্তাহে পাঁচ শ' টাকার ওষুধ তো কিনছিই। আমার দাতে সমস্যা, পা চাবায় টাকা খরচ হবে বলে ডাক্তার দেখাই না। অথচ সুরভি !

সুরভি একটা বালতিতে ধনেপাতা বুনেছে।
অল্প কিছুদিনের মধ্যেই ধনেপাতা দিয়ে ভরে গেছে। দেখতে বেশ ভালো লাগে। ধনেপাতা যাকে ইংরেজিতে coriander। সুরভি আফসোস করে বলে, একটু জায়গা থাকলে সবজি আর বাইরে থেকে কিনতে হতো না। আসলেই সুরভির হাতে সবজি ভালো হয়। অলরেডি করলা, পুইশাক আর পেয়ারা ভালো পরিমানে হয়েছে। চিংড়ি মাছ দিয়ে পুইশাক খুব ভালো লাগে। মাঝে মাঝে সুরভি ডাল দিয়েও পুইশাক রান্না করে। খেতে দারুন লাগে। এই লকডাউনে আমি বেশ পেটুক হয়ে গেছি। বেশ কিছুদিন ধরে কাইকা মাছ খেতে ইচ্ছা করছে। বেশ কয়েকবার বাজারে গিয়েও কাইকা পাই নি। আমার মার কাইকা মাছের একটা রেসিপি আছে। দারুন। বেগুন দিয়ে কাইকা মাছ ভাজা। সেরকম লাগে খেতে।

মায়ের সাথে ঝামেলা মিটমাট হয়েছে।
মা নিজেই আমাকে ডেকেছে। জোর করে আমার হাতে পাঁচ হাজার টাকা দিয়ে দিয়েছে। হাত একদম খালি ছিলো। তাই বেশি বাড়াবাড়ি করি নি। যাই হোক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। সাবধানে থাকুন। আচ্ছা, 'তিস্তা পারের বৃত্তান্ত' বইটা কি কেউ পড়েছেন? দেবেশ রায়ের লেখা। গতকাল তিনি মারা যান কোলকাতায়। ৮৪ বছর বয়সে। উনি একজন ভালো রাজনীতিবিদ ছিলেন। এই উপন্যাসের জন্যেই ১৯৯০ সালে তিনি সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার পান। উপন্যাসটা খুব পড়তে ইচ্ছা করছে। রকমারিতে বললে কি তারা বাসায় পৌঁছে দিয়ে যাবে? দাম কত বইটার?
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২০ বিকাল ৫:৪৬
১৪টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×