somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

মনটা খুব খারাপ হয়ে আছে

২৫ শে মে, ২০২০ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আগামীকাল ঈদ অথচ একটু খুশি লাগছে না।
আসলে সারা বিশ্বের কেউ ভালো নেই। চোখে দেখা যায় এমন এক ভাইরাস সব তছনছ করে দিচ্ছে। আমরা কেউ ভালো নেই। অলরেডি তিন মাস পার হয়ে গেছে। এমনিতেই আমাদের দেশটা দরিদ্র। করোনা পরিস্থতিতে দরিদ্র মানুষদের অবস্থায় ভয়াবহ হয়েছে। রাস্তায় বের হলেই শুধু ভিক্ষুক আর ভিক্ষুক। অসংখ্যা ছোট ছোট বাচ্চা এসে যখন হাত পাতে খুব কষ্ট লাগে। আমি নিজেও দরিদ্র মানুষ। কয়জনকে আমি সাহায্য দিতে পারি। চারিদিকে শুনছি ব্যাপক ত্রান দেওয়া হচ্ছে। অথচ রাস্তায় বের হলেই ঝাকে ঝাকে ভিক্ষুক।

ফেসবুকে আমার একটা গ্রুপ আছে।
ফোটোগ্রাফী সংক্রান্ত। অনেক পুরাতন গ্রুপ। আট বছর আগে গ্রুপটি খুলে ছিলাম। গ্রুপটির নাম আমার ফোটোগ্রাফী। আট বছর আগে তখন ফেসবুকে এত ফোটোগ্রাফী পেজ ছিলো না। আমার গ্রুপের দেখাদেখি পরে আরো কমপক্ষে ৫০টা গ্রুপ এসেছে। আমার গ্রুপে মেম্বার আছে চল্লিশ হাজারেরও বেশি। বেশ জনপ্রিয় গ্রুপ আমার। প্রতিদিন অসংখ্য মানুষ গ্রুপে ছবি পোষ্ট করে। সেসব ছবি আমি দেখি। মন্তব্য করি।

আমি নিজে বারো বছরের বেশি সময় ধরে ফোটোগ্রাফী করছি।
দৈনিক যুগান্তর, সমকাল আর দুইটা অনলাইনেও দীর্ঘদিন কাজ করেছি। যুগান্তর পত্রিকায় যে পাতায় কাজ করতাম তার নাম ছিলো- 'ঢাকা আমার ঢাকা''। প্রতি সপ্তাহে একদিন পাতাটা বের হতো। যুগান্তরে আমার সাব এডিটর ছিলেন আহম্মদ উল্লাহ। শুনেছি আহম্মদ উল্লাহ এখন খুব অসুস্থ। আর সমকাল পত্রিকায় যে পাতায় কাজ করতাম তার নাম ছিলো- ''কিছু বলতে চাই''। সমকালে আমার সাব এডিটর ছিলেন কাউসার ভাই। কাওসার ভাই এখন ইত্তেফাকে আছেন। দু'টা পত্রিকাতেই আমার কাজ ছিলো ছবি তোলা। ঢাকার বিভিন্ন সমস্যা নিয়ে লেখা হতো। লেখার সাথে মিল রেখে আমি ছবি তুললাম।

মনটা খুব খারাপ হয়ে আছে, কারন-
আমার ফোটোরাফী গ্রুপটা আজ সন্ধ্যায় হ্যাক হয়েছে। হ্যাকওয়ালা আমার গ্রুপ থেকে আমাকেই বের করে দিয়েছে। রবেল খান নামে একজন হ্যাক করেছে। এই রবেল খানকে আমি চিনি না। জানি না। আমার সাথে কারো কোনো শত্রুতা নেই। আট বছর ধরে গ্রুপটার সাথে আছি আমি। আজ গ্রুপটা হাত ছাড়া হয়ে গেল। অবশ্য আমি রিপোর্ট করেছি। ফেসবুক কর্তৃপক্ষ হয়তো ৭২ ঘন্টার মধ্যে আমাকে কিছু জানাবে। বুঝলাম আমার গ্রুপটা হ্যাক করে কি লাভ হলো?


হ্যাক করেছে এই হারামজাদা। মনে হচ্ছে ফেক আইডি।


আমার গ্রুপ থেকে আমাকে বের করে দিয়ে নিজে এডমিন হয়ে বসে আছে।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২০ রাত ১:১৬
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শান্তির ঠিকানা—পরিবার

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০




শান্তির ঠিকানা—পরিবার

ভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।

বাইরের পৃথিবী যতই... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×