somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৬৯

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। ইটালিয়ান পরিচালক বার্নার্ডো বারতোলুচি ১৯৯৩ সালে হলিউডে একটি মুভি তৈরি করেন, যার নাম ছিলো 'লিটল বুদ্ধা'। মুভিটিতে গৌতম বুদ্ধের জীবন ও বর্তমান সময়ের বৌদ্ধ ধর্মসহ অনেক বিষয় চমৎকারভাবে নিয়ে আসা হয়। এর বড় আকর্ষণ ছিলো নানা ধরনের মেডিটেশনের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেয়া। মুভিটি অনেকের মনে প্রভাব ফেলেছিলো।

২। মার্কস বলেন যুক্তির নিরিখে বিচার করলে জগত যে এক বা একাধিক উদ্দেশ্যবাদী সত্তা দ্বারা পরিচালিত তা বিশ্বাস করা যায় না। পূণ্য পুরষ্কৃত হবে এবং পাপ তিরষ্কৃত হবে, এই বিশ্বাসকেও মার্কস অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেন। তাঁর মতে, 'এ ধারনা গুলো স্রেফ শৈশবকালের কল্পনার ফলশ্রুতি এবং একই সঙ্গে তা প্রাক-বৈজ্ঞানিক চিন্তা ও মানসিকতার পরিচায়ক'।
অর্থাৎ, মার্ক্স স্পষ্টতঃই বলছেন, ধর্ম এবং ঈশ্বরে বিশ্বাস একেবারে শিশু বাচ্চাদের মতো কল্পিত বিশ্বাস মাত্র।

৩। যদি কারো ভুল ধরার ইচ্ছা থাকে তবে যে কারো যেকোন ভাবেই ভুল ধরা যায়।

৪। ইলিয়াস কাঞ্চনের মতো বলতে ইচ্ছে করছে- আমি বেঁচে থাকতে বস্তি দখল করতে পারবি না!

৫। পত্রিকায় সাহিত্য সাময়িকীতে আজ একটা সুন্দর গল্প পড়লাম। গল্পের নাম 'তিন ছাগল'।

চমৎকার গল্প। তিন ছাগলের বাড়ি তিন জেলায়। ঘটনাচক্রে তিন ছাগলের দেখা হয়ে যায়। তিনটাই নিজেকে মহা পন্ডিত মনে করে। কেউ কারো চেয়ে কম না। আসলে খালি কলস।

প্রথম ছাগলের আছে গলার জোর। তার সাথে মিথ্যায় কেউ পারে না। গলার জোরেই টিকে আছে।
দ্বিতীয় ছাগল আগে একটা মোবাইল ব্যবহার করতো নয় শ' টাকা দামের। সে মোবাইল রাবার দিয়ে প্যাচিয়ে রাখতে হতো। ইদানিং সে একটা স্মার্ট ফোন কিনেছে। স্মার্ট ফোন কেনার পর থেকে সে নিজেকে বুদ্ধিমান ভাবতে শুরু করেছে।
তৃতীয় ছাগল বেশ ক্ষমতাবান। তার ছোট চাচা সমাজকল্যাণ মন্ত্রনালয়ের উপ সচিব। এই ছাগল নিজেকে বেশ জ্ঞানী মনে করে। জ্ঞানী মনে করা ভালো। কিন্তু ভিতরে ভিতরে বিরাট বলদ।

৬। শিক্ষকঃ প্রতিদিন খেলাধুলা করা স্বাস্থ্যের জন্যে ভালো।
ছাত্রঃ আমি প্রতিদিন ফুটবল, ক্রিকেট, আর টেনিস খেলি..
শিক্ষকঃ গুড বয়… প্রতিদিন কত ঘন্টা করে খেলো?
ছাত্রঃ মোবাইলের ব্যাটারী শেষ না হওয়া পর্যন্ত…!

৭। বেহেশতের একটা ফল পৃথিবীতে পাওয়া যায়- বলেন তো সেই ফলটার নাম কী?

৮। শত প্রতিকূলতার মধ্যেও বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

৯। এক জেলায় বিরাট এক দূর্নীতিবাজ আছে।
সাড়ে দশ হাজার কোটি টাকা দূর্নীতি করেছে। জেলার বেশির ভাগ জমিই তার। অবশ্য সে স্কুল মাদ্রাসা করেছে তার গ্রামে। দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশে নানান ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। এই দূর্নীতিবাজকে গ্রেফতার করার জন্য এক যুবক সরকারের নানান কর্মকর্তার সাথে দেখা সাক্ষাত করছে। দুদকেও গিয়েছে। অথচ কেউ তাকে সহযোগিতা করতে না। এমনকি তার জেলার মানুষও তাকে সহযোগিতা করছে। দূর্নীতিবাজ তার নামে অনেক গুলো মামলা করেছে। এখন সে গ্রাম ছাড়া। পালিয়ে বেড়াচ্ছে। দূর্নিতিবাজ আছে রাজার হালে।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:০০
১৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×