
'দাঁড়কাক' কবিতাটি লিখেছেন, এডগার অ্যালান পো।
একজন মার্কিন কবি, ছোট গল্পকার, সম্পাদক, সমালোচক এবং যুক্তরাষ্ট্রের রোমান্স আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। তার লেখা গল্প, উপন্যাস এবং কবিতার মাঝের ভৌতিকতা এবং রহস্যের আবহাওয়া আজও অপ্রতিদ্বন্দ্বী। বৈচিত্র্যময় জীবনের অধিকারী এই প্রতিভাবান সাহিত্যিকের সারা জীবন কাটে নানা রকম যন্ত্রণা, আর্থিক দৈন্যদশা ও মানসিক অস্থিরতার মধ্যে।
এডগার অ্যালান পো'র একটি কবিতা আমি অনুবাদ করলাম আমার মতো করে। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমাদের কবি জীবনানন্দের সাথে এডগার অ্যালোন পো'র বেশ মিল খুঁজে পাই। তারা দুইজনই দারুন রোমান্টিক কবি। ‘দ্য রেভেন’ বা ‘দাঁড়কাক’ কবিতাটি ১৮৪৫ সালে প্রথম প্রকাশিত হয়। কবিতাটি রোম্যান্টিকতা, বেশ সুরেলা, ছন্দোময়তা ও তার রহস্যময় পরিমণ্ডলের জন্য বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবিতারূপে স্বীকৃতি লাভ করেছে। এক ভাষা থেকে আরেক ভাষায় কবিতা রুপান্তর করতে গেলে কবিতার আসল সৌন্দর্য নষ্ট হয়ে যায়। অবশ্য দুর্বল অনুবাদও এর একটা কারন।
একদা ধুসর মধ্যরাতে, ভাবছি বসে দুর্বল ও ক্লান্ত মনে,
পড়ছিলাম পুরোনো দিনের লোকগাঁথা কৌতূহলে-
চোখভরা ঘুম, ঘুম তাড়াতে মাথা নাড়াচ্ছিলাম,
হঠাত দরজায় ঠকঠক শব্দ, কেউ একজন দরজায় দাঁড়িয়ে বুঝি।
হবে হয়তো একজন অতিথি আমার, ভাবছি মনে মনে, দরজায় একজন দাঁড়িয়ে-
এতটুকুই, আর কিছু নয়।
Once upon a midnight dreary, while I pondered, weak and weary,
Over many a quaint and curious volume of forgotten lore—
While I nodded, nearly napping, suddenly there came a tapping,
As of some one gently rapping, rapping at my chamber door.
"'Tis some visiter," I muttered, "tapping at my chamber door—
Only this and nothing more."
---Edgar Allan Poe
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




