
১। বনী ইসরাইলের নবী মুসা আঃ একবার আল্লাহ তায়লাকে জিজ্ঞাসা করলেন- হে আল্লাহ আপনি যখন খুব খুশি হন তার নিদর্শন কি? আল্লাহ বললেন, আমি যখন বেশী খুশি হই তখন বৃষ্টি দেই। এবার মুসা আঃ আবার জিজ্ঞাসা করলেন এরচেয়ে বেশী খুশী হলে কি করেন? আল্লাহ বললেন- তখন মানুষকে আমি কন্যা সন্তান দান করি।
২। নায়কঃ ডাক্তার ছাব, আমার মায় বাচব তো?
ডাক্তারঃ খুব দ্রুত অপারেশন করতে হবে। অপারেশনের জন্য ৪০ লাখ টাকা লাগবে।
নায়কঃ আপনে কুনু চিন্তা করবেন না ডাক্তার ছাব! আমি রিকশা চালাইয়া, ইট ভাইঙ্গা, ঠেলাগাড়ি ঠেইল্যা দুই দিনের মইধ্যে আপনের সব টাকা জোগাড় করুম!
ডাক্তারঃ আগে কোবি তো! তাইলে এত টাকা খরচ কইরা ডাক্তারী না পইড়া ঠেলাগাড়ি চালাইতাম।
৩। মা বলছে ছেলেকে: স্কুলে যা,
ছেলে: না যাবো না, আমি জব করবো।
মা: ফাজিল, ক্লাস টু'তে পড়িস। তুই কি জব করবি?
ছেলে: ক্লাস ওয়ান এর মেয়েকে পড়াব।
৪। 'মুছে যাক আমার নাম, তবু বেঁচে থাক বাংলাদেশ'।
চির অম্লান অশ্রুঝরা এই কথাটি যিনি বলেছিলেন সেই মহান নেতার জন্মদিনে আমার সশ্রদ্ধ সালাম, হৃদয় নিংড়ানো ভালবাসা। তোমার নাম আমরা ভুলিনি, কিন্তু বাংলাদেশ আজ অতি কষ্টে বেঁচে আছে।
৫। সাংবাদিকরা নিজেদের অন্য গ্রহের প্রাণী ভাবে। এরা নিজেদের সমস্ত ভুলের উর্দ্ধে দেখাতে চায়। আসলে পুলিশ, দুর্নীতিবাজদের মতই এদের নির্দিষ্ট কোন চরিত্র নেই। এরা শুধুই- নুন খাই যার গুণ গাই তার!
৬। কবিগুরুর প্রিয় চাকর বনমালি একদিন গল্প করে বলল, তাদের দেশে মনিবাবা নামে এক সাধু আছেন। তার নাম তিনবার নিলে সাপে কাটা মানুষও ভাল হয়ে যায়।
কবিগুরু অনিল চন্দ্রকে ডেকে বললেন, “অনিল, একটা কেউটে সাপ এনে বনমালিকে কাটা, দেখা যাক মনিবাবুর মাহাত্ম্য।
বনমালি বুঝল এটা রসিকতা। সেও হাসল।
৭। হিটলার জার্মান জাতিকে এত ভালোবেসেছিল যে কোন নারীকে বিয়ে করতে সে অস্বীকৃতি জানিয়েছিল, বলেছিল তার বধূ তার দেশ, তার জাতি। সেই ভালোবাসার দম্ভ যখন পৃথিবীর অন্য সকল জাতিকে ছোট করে দেখা শুরু করল তারই প্রেক্ষাপটে রচিত হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের নারকীয় সব হত্যাযজ্ঞ।
এই সব বিধ্বংসী ভালোবাসার অকল্যাণ রুখতে তাই আল্লাহ চমৎকার একটা বিধান দিয়ে দিলেন– স্বভাবজাত ভালোবাসাকে নিয়ন্ত্রণ করতে হবে বিবেকজাত ভালোবাসা দিয়ে। অর্থাৎ ভালোবাসতে হবে কেবল আল্লাহকে। এবং আল্লাহকে ভালোবাসার অধীনে আল্লাহ যাদের আদেশ করেছেন তাদের সবাইকেই ভালোবাসতে হবে। কিন্তু কারো ভালোবাসাই আল্লাহর ভালোবাসাকে অতিক্রম করে যেতে পারবেনা।
৮। কবিতা পড়ে কেউ যখন বলে বুঝলাম না তখন বিষম মুশকিলে পড়তে হয়। কেউ যদি ফুলের গন্ধ শুঁকে বলে, "কিছু বুঝলাম না।" তাকে এই কথা বলতে হয় এটাতে বুঝবার কিছু নেই। এ যে কেবল গন্ধ।
____ রবীন্দ্রনাথ ঠাকুর
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




