
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এত বেশি কেন?
সরকার সঠিক ভাবে কোনো তদারকি করছে না কেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়ছে খেটে খাওয়া মানুষরা। তাদের দুঃখকষ্ট দেখার মতো কেউ নাই। সরকারের দিক থেকেও পণ্যেরর বাজার দর নিয়ন্ত্রনে বিশেষ কোন পদক্ষেপ নেই কেন? গত ১২ বছরে প্রতিটা জিনিসপত্রের মূল্য গড়ে বেড়েছে দ্বিগুণেরও বেশি। অনেক ক্ষেত্রে তিন গুণ। ৩য় বিশ্বের দেশ হওয়াতে আমাদের দুইটি জিনিসের খুব অভাব রয়েছে- এক. সচেতনতা, দুই. শিক্ষার অভাব। আমাদের দেশে অনিয়ম করাটা অনেকটাই সহজ। ফলে কোম্পানী গুলো খুব সহজেই অল্প সময়ে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে। উন্নত বিশ্বে যে পোডাক্ট বা খাবার গুলোর অনুমোদন নেই সেই খাবার বা পোডাক্ট গুলোই আমাদের দেশে তুমুল ব্যবসা করে যাচ্ছে।
হারপিক তো সবাই চিনেন।
প্রতিটা ঘরেই লাগে টয়লেট ক্লিনার। এর মূল উপাদান হলো সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH), যা তীব্র ক্ষার! হারপিক টয়লেট ক্লিনার ১ লিটার সাথে একটি মগ ফ্রি ১৫৫ টাকা। মগ ছাড়া দাম ১৩০ টাকা। কিছুতেই একটা হারপিকের দাম ১৩০ টাকা হতে পারে না। সর্বোচ্চ দাম হতে পারে ৪৫ টাকা। অথচ তারা দাম নিচ্ছে ১৩০ টাকা। কেউ দেখার নাই। কেউ বলার নাই। এই কোম্পানী নিশ্চয়ই এতদিনে হারপিক দিয়েই সীমাহীন টাকার মালিক হয়ে গেছে। এদের কেউ কিচ্ছু বলছে না কেন? পত্রিকা আর টিভিতে বিজ্ঞাপন দেয়, তাই তারা চুপ থাকে। কিন্তু সরকার কেন তাদের কিছু জিজ্ঞেস করছে না?
হরলিক্স সবাই চিনেন।
শিশুকাল থেকেই দেখে আসছেন। হরলিক্সে আসলে এমন কোন উপাদান নেই, যা আমাদের ব্রেইন ডেভেলপ করে বা শরীরের গ্রোথ বৃদ্ধি করতে পারে। আমেরিকা এবং কানাডা তাদের দেশ থেকে হরলিক্স ব্যান করে দিয়েছে প্রায় অনেক সময় হয়ে গেছে। কৃত্রিম কোন খাবারে শরীরের উপকার নেই। প্রাকৃতিক খাবার খান, টাকাও বাঁচবে, সন্তানরাও রক্ষা পাবে। বাজারে চকলেট হরলিক্স- ৫৫০ গ্রাম এর দাম ৩৯০ টাকা। আর হরলিক্স ক্লাসিক মল্ট জার ১০৫০ গ্রাম এর দাম ৭৯৯ টাকা। অথচ এই হরলিকসের দাম হওয়া উচিত শুধু মাত্র ৮০ টাকা। কিন্তু তারা চটকদার বিজ্ঞাপন দিয়ে যুগের পর যুগ ব্যবসা করে যাছে। অথচ তাদের কেউ কিচ্ছু বলছে না। এদিকে দেশ নাকি উন্নয়নের মহাসড়কে।
স্যানিটারি ন্যাপকিন।
নারীরা মাসিকের সময় যে একটি জিনিস মূলত ব্যবহার করেন তা হচ্ছে- স্যানিটারি ন্যাপকিন। এই স্যানিটারি ন্যাপকিন বা প্যাডের দাম নিম্ন আয়ের নারীদের ক্রয় সীমার বাইরে। স্যানিটারি ন্যাপকিন (Super Thin Regular Use) এর দাম ২৬৫ টাকা। হুইস্পার ম্যাক্সি নাইটস এক্সএল উইংস এর দাম ২৫৩ টাকা। কি আছে এই স্যানিটারি ন্যাপকিনে? এত দাম কেন হবে? এই স্যানিটারি ন্যাপকিনের দাম হওয়া উচিত মাত্র ৩৫ টাকা। অথচ ৫/৭ গুন বেশি টাকা নিচ্ছে। কেউ দেখার নেই। কেউ বলার নেই। যুগের পর যুগ এই ভাবেই চলছে দেশ। অদৃশ্য ভাবে ব্যবসায়ীরা সাধারণ মানুষের প্রতিদিন গলা কাটছে।
শিশুদের ডায়াপার পরানো হয়।
খুব বেশি দাম নিচ্ছে প্রতিটা কোম্পানী। অথচ এই জিনিসের এত দাম হতেই পারে না। Huggies wonder ডায়াপার প্যান্টস S (4-8kg) 42psc দাম নিচ্ছে ৮৯৯ টাকা। Huggies Belt Style ড্রাই ডায়াপার (4 - 8 Kg)- 60 Pcs দাম নিচ্ছে ১,৭০০ টাকা। Chu.Chu বেল্ট সিস্টেম বেবি ডায়াপার- 36pcs-Large দাম নিচ্ছে ৭৯৯ টাকা। Pampers বেবী ড্রাই প্যান্টস L (9-14kg) -30pcs দাম নিচ্ছে ৯৪৯ টাকা। তিন চার গুন বেশি দাম নিচ্ছে। যে যেরকম পারছে ইচ্ছে মতোন দাম নিচ্ছে। অথচ এসব ডায়াপারের দাম হওয়া উচিত সর্বোচ ১২০ টাকা। এসব তদারকি করবে?
সেদিন আমি দুপুর বেলা এক রেস্টুরেন্টে খেতে গেলাম।
মধ্যম মানের রেস্টুরেন্ট। না চাইতেই বেয়ারা ভাত নিয়ে এলো, সাথে একগাদা শাক ভাজি আর নানান রকমের ভর্তা। বেয়ারা বলল আর কি দিবো? এক পিছ রুই মাছের দাম চাইলো ১৮০ টাকা। ইলিশ মাছের দাম চাইলো ২০০ টাকা। চিংড়ি মাছ দুই পিছ ১৮০ টাকা। গরুর মাংস ২২০ টাকা। আমি গরুর মাংস নিলাম। খাওয়া শেষে আমার টোটাল বিল হলো- ৪৯০ টাকা। খাবারের মান ভালো না। যে খাবার খেয়েছি এর বিল হওয়ার কথা ১২০ টাকা। অথচ বিল দিলাম ৪৯০ টাকা। আমি বোকামো করেছি। যদি এক প্লেট মোরগ পোলাউ বা বিরানী নিতাম তাহলে আমার ৩৩০ টাকা বেঁচে যেত।
রাস্তায় একলোক ভ্যানে করে পেয়ারা বিক্রি করছে।
পেয়ারার দাম জিজ্ঞেস করলাম- পেয়ারা বিক্রেতা কোনো দাম না বলে দুই কেজি পেয়ারা মাপা শুরু করলো। আমি বললাম, পেয়ারা তো আপনাকে মাপতে বলি নাই। দাম জিজ্ঞেস করছি। মাছের বাজারে গিয়েছি, ইলিশ মাছের দাম জিজ্ঞেস করলাম, মাছ বিক্রেতা এক হালি ইলিশ পলিথিতে করে দিয়ে দিলো। আমি বললাম, আমি তো মাছ কিনতে আসি নাই। দামটা জানতে চাচ্ছিলাম। ফলের দোকানে গেলেও একই ঘটনা। দাম জিজ্ঞেস করলেই মাপতে শুরু করে। আজিব!
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

