somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রতিটা নারীকে সম্মান করতে হবে

১৪ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই সমাজ মন্দ সমাজ।
সমাজের কিছু অলিখিত নিয়ম কানুন আছে যা বলে দেয় যৌনতা হলো একটি নিষিদ্ধ বিষয়। এটা ঘটে বন্ধ দরজার আড়ালে এবং এটা নিয়ে প্রকাশ্যে কথা বলতে নেই। গোপন ব্যাপার, গোপন রাখতে হবে। অভিভাবকরা এই সমাজের অঙ্গ, তারা এই সমাজেই বড় হয়েছেন এবং এই সমাজ থেকে পাওয়া মানসিকতা নিয়ে সন্তানদের বড় করছেন তাই সমাজের অদৃশ্য সীমারেখা ভাঙতে খুব একটা সাহস পান না। আধুনিক শিক্ষিত বাবা-মা সন্তানদের সাথে বন্ধুর মত সম্পর্ক স্থাপন করেন। এতে সন্তান আনন্দ নিয়ে বড় হয়। তাই কোনো অপরাধ সংগঠিত হয় না।

দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল।
আজ পর্যন্ত যে সমস্ত নারী যৌন নির্যাতনের শিকার হএয়ছেন, তাদের মধ্যে বেশির ভাগই শিকার হওয়ার সময় তথাকথিত 'ভদ্র' পোশাক পড়েছিল। প্রতিটা নারীকে ভালোবাসতে হবে। সম্মান করতে হবে। হোক সে নিজের মা-বোন, অথবা অন্যের মা-বোন। এমন কি ঘরের কাজের বুয়াকে সম্মান করতে হবে। পরিচিত-অপরিচিত সমস্ত নারীকে ভালোবাসতে হবে। সম্মান করতে হবে। এই শিক্ষা প্রতিটা মা বাবাকে ছোটবেলা থেকেই শিশুর মাথায় ঢুকিয়ে দিতে হবে।

অনেক ছেলে ভাবে কেমন মেয়ে বিয়ে করবো?
আবার মেয়েরা ভাবে কেমন ছেলে বিয়ে করবো? মনের মতোন তো খুঁজে পাচ্ছি না। আমি বলি, শুনুন- আপনি যেই ক্যাটাগরির হোন না কেন, আপনার ক্যাটাগরির মেয়ে আছে। ধৈর্য ধরে খুঁজতে থাকুন, পেয়ে যাবেন। মনে রাখবেন, দেরী হোক, যায় নি সময়। আপনি আপনার পরিবারকে খুব ভালোবাসেন, পরিবারের প্রতি দায়িত্বশীল, এটা দেখেও কোনো মেয়ের আপনাকে ভালো লেগে যেতে পারে। ছেলেরা ভাবে আমার তো ভালো ক্যারিয়ার নেই, বড় অংকের স্যালারী নেই, কে আমায় ভালোবাসবে? কে আমায় পছন্দ করবে? কে বিয়ে করবে? এটা ভুল চিন্তা।

সব মেয়ে বড় চাকরি দেখে বিয়ে করতে চায় না।
মেয়েরা একজন বিশ্বস্ত জীবন সঙ্গী চায়, সেই মানুষটাকে চায় যে কিনা তাকে কোনো দিন ঠকাবে না। কষ্ট দিবে না। মেয়েরা নিশ্চয়তা চায়। আপনি সেই নিশ্চিয়তাটুকু দিন তাকে। সে আপনাকে পছন্দ করতে বাধ্য। সুন্দরী মেয়ে দেখামাত্র ছেলেদের মনে এই ধারণা আসে- ইশ আমি তো এর সাথে কথাও বলতে পারবো না নিশ্চয়ই! আমি তো আর এত হ্যান্ডসাম না। আর মেয়েটা এত সুন্দর, তাহলে নিশ্চয়ই মেয়েটি অহংকারী হবে। আর অপরদিকে অপেক্ষাকৃত কম সুন্দরী মেয়েরাও এই ইনফেরিওরিটি কমপ্লেক্স এর কারণেই সুন্দরী মেয়েকে অহংকারী ভাবতে পারে।

জীবন থেকে আপনি কি শিখেছেন?
জীবন থেকে আপনি সবচেয়ে বড় ও মূল্যবান কোন শিক্ষাটি পেয়েছেন? শুনুন আমার কাছ থেকে, বাবা-মা, আত্মীয়-স্বজন, বন্ধু মহল, স্ত্রী, সন্তান। কেউ আপনার আপন না। পৃথিবীর সকল সম্পর্কের পেছনে কারণ এবং আদান-প্রদান থাকে। সাফল্য লাভ করতে হলে সব থেকে বড় হল তিনটি বিষয়। ভাগ্য, পরিশ্রম আর ইচ্ছা। এই তিনের যেকোনো একটা অনুপস্থিত থাকলে আপনার পক্ষে কিছুই করা সম্ভব হবে না। কোন স্রষ্টা আপনার হাতে এসে কিছুই তুলে দিবেন না বা উনার কৃপায় পরিস্থিতির কোন হেরফের হবে না। মিডিয়া বা সরকার আপনাকে যা দেখায় তা ৯০% মিথ্যা। আপনার চিন্তাকে এরা প্রভাবিত করতে চায় এদের মত করে তৈরি করা সংঘাতে। মিডিয়ার মাধ্যম গুলো যদি আপনাকে প্রভাবিত করে তাহলে মনে রাখবেন আপনি পৃথিবীর বোকাদের মাঝে একজন।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×