
১। বাংলায় একটা প্রবাদ আছে, যে পাত্র খুব দ্রুত গরম হয় সেটি নাকি খুব দ্রুত ঠাণ্ডাও হয়। আমাদের জন্য প্রবাদটি ১০০% সত্য। আমরা সব বিষয়ে খুব দ্রুত উত্তেজিত হয়ে যাই, আবার খুব দ্রুতই সেটি ভুলে যাই।
২। হ্যালো..
হুম বল..
বাবুর দুধ শেষ হয়ে গেছে আসার সময় বাবুর জন্য দুধ নিয়ে এসো।
আচ্ছা নিয়ে আসবো, বাবু মায়ের জন্য কিছু লাগবে?
না বাবুর মায়ের কিছুই লাগবে না, বাবুর বাবা তারাতাড়ি আসলেই হবে।
৩। কোনো মেয়েকেই কখনও বলতে শুনি নাই- আমি বিয়ের পর হানিমুনে নয়, হজ্জে যেতে চাই।
৪। "When elephants walk, dogs bark"... রাস্তার ধারে কুকুর ঘেউ ঘেউ করলে তাতে হাতির কিছু যায় আসে না।
৫। স্যারঃ মফিজ, তোর নামে বিচার আসছে তুই নাকি খুব গালাগালি করিস??
মফিজঃ স্যার, আমি তো কোনদিন কোন কুত্তার বাচ্চারে গালি দেই নাই, জানিনা কোন হারামজাদা আপনেরে এইসব কইছে, ওই হারামি রে যদি একবার সামনে পাইতাম তাইলে লাত্থি দিয়া শুয়োর টারে ল্যাঙরা কইরা দিতাম।
৬। এক ক্রেতা মাছ কিনতে বাজারে গেলেন, মাছওয়ালাকে জিজ্ঞসা করলেন ভাই মাছের কেজি কত?
মাছ বিক্রেতা উত্তর দিল প্রতি কেজি মাছ ১৫০ টাকা।
ক্রেতা- কেজি ১২০ টাকা দিবেন।
বিক্রেতা- না, যদি মাছ কিনতে চান ১৪০ টাকা দিতে হবে।
ক্রেতা- না, ভাই ১৪০ টাকা দিয়ে তোমার মাছ কিনব না।
বিক্রেতা- ১৩৫ টাকা নিবেন।
ক্রেতা- ঠিক আছে ১৩৫ টাকা হলে এক কেজি দেন।
শেষ পর্যন্ত দেখা গেল ১৩৫ টাকা দিয়ে মাছ কিনতে পারায় ক্রেতা খুব খুশি হলেন, তার পাশাপাশি বিক্রেতাও খুশি ১৩৫ টাকায় তার মাছ বিক্রি করতে পারায়।
ব্যাপারটা যদি আরেকবার ভাল করে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে, প্রথমে বিক্রেতা মাছের প্রতি কেজি দাম চেয়েছিল ১৫০ টাকা, কিন্তু ক্রেতা বলেছিল প্রথমে ১২০ টাকা হলে মাছ কিনবে, ক্রেতা বিক্রতার মাঝে মাছের দামের পার্থক্য দাড়াল ৩০ টাকা, পরে আলোচনা আর দরদাম করে ক্রেতা ১২০ হতে ১৫ টাকা বাড়িয়ে ১৩৫ টাকায় রাজী হল, অন্যদিকে বিক্রেতাও তার প্রথম দাম হতে ১৫০ টাকা হতে ১৫ টাকা নামিয়ে ১৩৫ টাকায় তার মাছ বিক্রি করতে রাজী হল, এতে দুইজনেই খুশি হল।
ব্যাপারটি সম্ভব হয়েছে ক্রেতার মাছ কিনার ১০০% মানসিকতা ছিল, অন্যদিকে বিক্রেতারও মাছ বিক্রি করার ১০০% মানসিকাতা ছিল। আমি মনে করি, এই মাছ ক্রয় বিক্রয়ের গল্পের মত আমাদের বর্তমান চলমান সমস্যাও খুব সহজে অতি দ্রুত সামাধান সম্ভব, শুধু দরকার মানসিকতা।
৭। ক্ষুদ্র মানুষ কল্পনায় বিশাল হতে চায়। এই যেমন আমি।
মনস্তত্বের ভাষায় একে বলে বিপরীত ইচ্ছা। দাঁত পড়ে গেছে তাই নিরামিষাশী। চোখে ভালো দেখতে পাই না তাই জগত সুন্দর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


