
বঙ্গবন্ধু তাঁর স্বল্পকালীন শাসনামলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনমানসে ইসলাম প্রচার ও প্রসারে যে অসামান্য অবদান রেখে গেছেন সমকালীন মুসলিম বিশ্বে এর দৃষ্টান্ত বিরল। বঙ্গবন্ধু কর্তৃক গৃহীত কার্যক্রমের কয়েকটি দৃষ্টান্ত উপস্থাপন করা হলো-
১। ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠা।
২। বাংলাদেশ সীরাত মজলিস প্রতিষ্ঠা।
৩। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন (পূর্বে স্বায়ত্তশাসিত মাদ্রাসা বোর্ড ছিল না)
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আলিয়া মাদ্রাসাকে শেখ মুজিবুর রহমান সরকারী স্বীকৃতি প্রদান করেন। ফলে সেখানে আরবি ফারসির পাশাপাশি বাঙলা, ইংরেজিসহ অন্যান্য আধুনিক বিষয়াদি স্থান পায়।
৪। বিশ্ব এজতেমার জন্য টঙ্গীতে সরকারী জায়গা বরাদ্দ।
৫। কাকরাইলের মসজিদ সম্প্রসারণের জন্য জমি বরাদ্দ।
৬। হজ্জ পালনের জন্য সরকারী অনুদানের ব্যবস্হা।
৭। শব-ই-কদর, শব-ই-বরাত উপলক্ষে ছুটি ঘোষণা এবং সিনেমা প্রদর্শন বন্ধ রাখার নির্দেশ প্রদান।
৮। মদ, জুয়া, হাউজি ও অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধকরণ এবং শাস্তির বিধান।
৯। রেসকোর্স ময়দানের ঘোড়দৌড় প্রতিযোগিতা বন্ধকরণ।
১০। রাশিয়াতে প্রথম তাবলীগ জামাত প্রেরণের ব্যবস্হা।
১১। আরব-ইসরাঈল যুদ্ধে আরব বিশ্বের পক্ষ সমর্থন ও সাহায্য প্রেরণ।
১২। ও আই সি সম্মেলনে যোগদান ও মুসলিম বিশ্বের সাথে কূটনীতিক সম্পর্কস্হাপন ইত্যাদি।
বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে বঙ্গবন্ধুর এ সব অবদান অবিস্মরণীয় হয়ে আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


