বিভ্রম
০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসায় আজ আমি একা
ঘরের লাইট বন্ধ করে বিছানায় যাওয়ার পর মনে হলো-
ঘরে কেউ একজন আছে, আমি স্পষ্ট টের পাচ্ছি
একবার সে আমার মাথার কাছে বসলো
হুট করে আমি প্রচন্ড ভয় পাচ্ছি
ভুত প্রেতের উপর কোনো কালেই বিশ্বাস ছিল না, তবু ভয় পাচ্ছি।
দোলন চাপা অথবা বেলী ফুলের গন্ধ পাচ্ছি
রান্না ঘরে খুটখাট শব্দ হচ্ছে
উঠে যে দেখবো- রান্না ঘরে কে, সাহস সঞ্চয় করতে পারছি না
আমি চোখ বন্ধ করে রেখেছি।
এখন সে আবার আমার মাথার কাছে বসেছে
তার শরীর থেকে ভীষন সুন্দর মিষ্টি গন্ধ পাচ্ছি
তার দুই হাত ভরতি কাচের চুড়ি,
এবং কেন জানি মনে হচ্ছে- মেয়েটি নীল রঙের একটা শাড়ি পরা।
এক আকাশ ভয়ে আমি কাঁপছি এবং মনে মনে ঈশ্বরকে ডাকছি
মেয়েটি আমাকে অবাক করে দিয়ে, আমার কপালে হাত রেখে বলল-
ভয় নেই, তুমি আরাম করে ঘুমাও।
মেয়েটির হাত খুব ঠান্ডা
পুরো ঘরে মিষ্টি একটা গন্ধ, গন্ধে ঘোর লাগা আমি
একটু একটু করে গভীর ঘুমে তলিয়ে যাচ্ছি।
আহ, কি শান্তি আর আনন্দময় ঘুম!
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই...
...বাকিটুকু পড়ুন
ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন...
...বাকিটুকু পড়ুন
আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের...
...বাকিটুকু পড়ুন
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন