somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৯৬

০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। বহু বছর আগে একদিন আমি নদীর পাড় দিয়ে হাটছিলাম।
হঠাত দেখি এক পাগল নদীর পাশে টয়লেট করছে। আমার খুব রাগ হলো, গাধা নদীর পরিবেশ নষ্ট করছে!
একটা ইটের টুকরো মারলাম পাগলের গায়ে। পাগল ক্ষেপে গেল, আমাকে তাড়া করলো। আমি দৌড়াচ্ছি। পাগলও আমার পেছনে দৌড়াচ্ছে, তার দুই হাত ভরতি টাটকা গু।

২। আমি বাংলামটর মোড়ে দাঁড়িয়ে আছি, মতিঝিল যাবো। সময় সকাল ১১ টা। তখন এক পাগল আমার কাছে এসে বলল- 'দেশ তথা বিশ্বের পরিস্থিতি যদি কিছুটা অনুধাবন করার চেষ্টা করো, তাহা হইলে দেখিবে আমরা কি রকম সংকটের ভিতর দিয়া চলিয়াছি।

৩। শুক্রবার। মেঘলাদিন।
পুরান ঢাকায় এক বিয়ের দাওয়াতে গিয়েছি। প্রচুর খেয়েছি। খুব হাঁসফাঁস লাগছিলো। আমি কমিউনিটি সেন্টার থেকে বের হলাম। দেখি, এক মেয়ে গায়ে কোনো কাপড় নেই। আমার জীবনে দেখা প্রথম উলঙ্গ নারী। পথ দিয়ে কত মানুষ যাচ্ছে, আসছে। পাগল মেয়েটি আমাকে বলল, আমার পেটে একটা বাচ্চা আছে, তুমি নেবে?

৪। আমাদের গলির মোড়ে একটা পাগল সব সময় বসে থাকে।
পাগলের নাম সজল। ছোটবেলায় একসাথে আমরা ফুটবল খেলেছি। সজল খুব ভালো ফুটবল খেতো। কিভাবে পাগল হয়ে গেলো কে জানে! সজল পাগল হলেও আমাকে চিনতে পারে। আমাকে দেখলেই বলে, চা সিগারেট খাব। টাকা দিয়ে যাও প্লীজ। আমি তাকে সব সময় পঞ্চাশ টাকা করে দেই।

৫। আমাদের গ্রামে একটা পাগল আছে।
সে খুব হাস্যমুখী। বাজারে সারাদিন সে ঘুরে বেড়ায়। চায়ের দোকানের সামনে গিয়ে হাসতে হাসতে বলবে, ভাই, ভাই আমি আসছি। তারপর দৌড়ে কোথাও চলে যায়। আমার কিছুক্ষন পর এসে বলবে, ভাই ভাই আমি আসছি। কিছু খাবে কিনা জিজ্ঞেস করলে বলে, মাত্র ভাত খেয়েছি।

৬। মাঝে মাঝে মিরপুর যেতাম।
সুরভিরা যেখানে থাকে তার নাম সেকান্দার হাউজিং। সেকান্দার হাউজিং এ একটা পাগল ছিলো। আমার মতোই বয়স। মাথা ভরতি চুল। চুলে ঘন জট। পাগলটি আমাকে দেখলেই বলতো, দেখা হয়েছে জনাব? আমি হাসতাম। পাগল বলতো একদিন তুমিও পাগল হবে। অপেক্ষা করো।

৭। একদিন যশোর যাচ্ছি।
আমার সাথে এক মেয়ে। মেয়েটাকে তার গ্রামের বাড়ি রেখে আসতে যাচ্ছিলাম। ভোর চারটায় বাস আমাদের কোথাও নামিয়ে দিলো। বাস থেকে নেমে বুঝতে পারলাম ভুল জায়গায় নেমেছি। শীত কাল ছিলো। প্রচন্ড ঠান্ডা। মেয়েটি আর আমি একটা চায়ের দোকানে বসে আছি। তখন হঠাত একটা পাগল এলো। সে নানান রকম কর্মকান্ড দেখাতে শুরু করলো। পাগলের কর্মকান্ড থেকে আমি খুব বিরক্ত। আমারে সাথে থাকা মেয়েটিও বিরক্ত। একসময় পাগলটি তার নিজের মাথার চুলে আগুন ধরিয়ে দিলো।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫২
১৯টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×