
১। নিজেকে আপনি যতটা আকর্ষণীও ভাবছেন, অন্যান্য মানুষ তার চেয়ে আপনাকে ২০% বেশি আকর্ষণীয় দেখেন।
২। কারও সাথে কথা বলার সময়, তাদের নাম উল্লেখ করে কথা বলুন; এটি তাদের কাছে আপনাকে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলবে।
৩। তীব্র হতাশা আমাদের দ্রুত বয়স বৃদ্ধির কারণ হতে পারে; এটি আমাদের কোষগুলিকে বার্ধক্যের দিকে ধাবিত করে।
৪। পিপড়ার গন্ধ অনুভব ক্ষমতা একটি কুকুরের চেয়ে বেশি।
৫। কম কথা বলা ব্যক্তিরা যখন কথা বলেন, তখন তারা দ্রুত এবং সোজাসুজি কথা বলেন এবং তাদের কথা গোপন রাখার সম্ভাবনা বেশি থাকে।
৬। আপনি যদি সর্বদা চিন্তিত হন যে অন্য লোকেরা কী ভাববে, তাহলে আপনি কখনই খুশি হতে পারবেন না।
৭। কাউকে কিছু বোঝানোর চেষ্টা করার সময় নিশ্চিত হয়ে নিন যে তারা বসে আছেন এবং আপনি দাঁড়িয়ে আছেন; এটি আপনাকে তাদের দ্রুত বোঝাতে সহায়তা করবে।
৮। কলাতে এমন একটি রাসায়নিক উপাদান থাকে যা প্রাকৃতিকভাবে কাউকে খুশি করতে সহায়তা করে।
৯। ভুলে যাওয়া মস্তিষ্কের পক্ষে ভাল। অপ্রয়োজনীয় তথ্য ভুলে যাওয়া স্নায়ুতন্ত্রকে তার নমনীয়তা ধরে রাখতে সহায়তা করে।
১০। চকোলেটের গন্ধ মস্তিষ্কের তরঙ্গ বাড়ায় এবং মস্তিষ্ক শিথিল করতে শুরু করে।
১১। শক্তিশালী সেন্স অব হিউমর সাধারণত বুদ্ধি এবং সততার সাথে জড়িত। এ কারণেই বেশিরভাগ মেয়েরা এরূপ পুরুষদের প্রতি আকৃষ্ট হয়।
১২। আপনি যদি নিজের পছন্দের কারও হাতে হাত রাখেন, এটি আপনার শারীরিক ব্যথা কমাতে এবং চাপ ও ভয়ের যেকোনো অনুভূতি হ্রাস করতে সহায়তা করে।
১৩। সুখ সংক্রামক। যেকোনো সুখী মানুষের থেকে দূরে চলে যাওয়া খুবই কঠিন, অথবা সুখী ব্যক্তি সহজে কাউকে ভালোবাসতে পারে না কারণ তারা পারিপার্শ্বিক জীবনকে খুব উপভোগ করে।
১৪। মেয়েদের কাছে কোনও ছেলে আরও আকর্ষণীয় হয়ে উঠে যদি তারা দেখে যে অন্য মেয়েরা ঐ ছেলেকে দেখে হাসছে।
১৫। মানুষের রিলেশনশীপের ক্ষেত্রে তিন থেকে পাঁচ মাসের মধ্যে একবার ব্রেক আপ হওয়ার সম্ভাবনা থাকে।
১৬। আপনার মস্তিষ্ক ৭৫ ভাগ পানি দিয়ে গঠিত ।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



