
১। আমার চেহারাটাই এমন যে সবসময় মনে হয় এ জগৎ সংসারের উপর আমি মহা বিরক্ত হয়ে আছি। তাই বোধ হয় বউ আমায় প্রায়ই জিজ্ঞেস করে, তুমি কি বিরক্ত?
ও জানে না, আমি কেবল ওর এই প্রশ্নটাতেই বিরক্ত হই।
২। আপনি এই জগতের অতি দুঃখী মানুষদের একজন। আবার অতি সুখী মানুষদেরও একজন।
৩। হে আল্লাহ!
আপনি ধার্মিকদের ক্ষমা করুন, দয়া করুন, নিরাপদে রাখুন, জীবিকা দান করুন, সরল পথ দেখান, শুদ্ধ করুন।
৪। আমার ভাবতে ভালো লাগে, বাংলাদেশ হবে একটি আনন্দময় দেশ। কোনো দুঃখী মানুষ থাকবে না। ফুটপাতে কারো ঘর থাকবে না। প্রতিটা শিশু স্কুলে যাবে। সিগনালে গাড়ি থামলে একজনও ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না। পত্রিকা খুললেই সব ভালো ভালো খবর থাকবে। কেউ কাউকে কুঁপিয়ে মারবে না। সবার প্রতি সবার থাকবে এক আকাশ ভালোবাসা।
৫। একটি মেয়ে, সবসময়ই তার সত্তার ভেতর, মনের অজান্তেই, একটি "মা" সত্তাকে লালন করে থাকে।
৬। ছোটলোকের ছেলে যদি জমিদারি পায়, কানের আগায় কলম গুঁজে বাইজি নাচায়।
৭। সব মানূষই এক অসমাপ্ত কাহিনী। কোনো মানূষই তার জীবনের সব ঘটনা, সব কাজ শেষ করে যেতে পারে না। জীবনের অনেকটা বাকি থাকতে থাকতেই অনেকে খেলার মাঠ ছেড়ে চলে যায়। দেনা-পাওয়ার হিসেব মিলবে না। এই খেলার একজন খেলুড়ে তো আপনিও।
৮। মানুষের একেবারে ভেতরে মনে হয় মনুষ্যত্ব বলে একটা জিনিস থাকে। যত দুঃসময়ই হোক সেই মনুষ্যত্বটা বুকের ভিতরে ধিকিধিকি করে জ্বলতে থাকে। যখন সব কিছু অন্ধকারে ঢেকে যায় তখন সেই মনুষ্যত্বের ছোট আগুনটা হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠে।
৯। আমার আর ভালো লাগে না!
আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নাও!
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



