
১। আজকে একটি বিশেষ দিন-
# আজকের দিনে ফেরাউন তার সৈন্য নিয়ে নীল নদে ডুবে মরে ছিলেন।
# নূহ নবীর নৌকা মহা প্লাবন থেকে রক্ষা পেয়েছিল।
# ইবরাহীম (আঃ) নমরুদের অগ্নিকূপ থেকে মুক্ত হয়েছিলেন।
# ইউনূস নবী মাছের পেট থেকে মুক্তি লাভ করেন।
# ঈসা নবী আসমানে উঠে যান।
# পৃথিবীতে প্রথম বৃষ্টি হয়।
# আজকের দিনের আল্লাহ পৃথিবী তৈরি করেছিলেন।
২। মহানবী সাঃ একদিন একটি গাছের তলায় ঘুমিয়েছিলেন।
এই সুযোগে দাসুর নামের একজন শত্রু তাঁর পাশে এসে দাঁড়াল। শোরগোল করে সে মহানবী সাঃ কে ঘুম থেকে জাগাল। মহানবীর সাঃ ঘুম ভাঙলো, চোখ খুলে দেখলেন, একটা উন্মুক্ত তরবারি তাঁর গলার কাছে।
ভয়ানক শত্রু দাসুর চিৎকার করে উঠলো, এখন আপনাকে কে রক্ষা করবে? মহানবী ধীর শান্ত কণ্ঠে বললেন, ‘আল্লাহ।’ শত্রু দাসুর মহানবীর সাঃ এই শান্ত গম্ভীর কণ্ঠের 'আল্লাহ' শব্দে কেঁপে উঠল তার কম্পমান হাত থেকে খসে পড়ল তরবারি।
মহানবী সাঃ দাসুর তরবারি তুলে নিয়ে বললেন, ‘এখন তোমাকে কে রক্ষা করবে, দাসুর? সে উত্তর দিল কেউ নেই রক্ষা করার।’
মহানবী সাঃ বললেন, ‘না, তোমাকেও আল্লাহই রক্ষা করবেন।’ এই বলে মহানবী (সাঃ) তাঁকে তার তরবারি ফেরত দিলেন এবং চলে যেতে বললেন। বিস্মিত দাসুর তরবারি হাতে চলে যেতে গিয়েও পারল না ফিরে এসে মহানবীর সাঃ হাতে হাত রেখে পাঠ করলঃ ‘লা- ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।’
৩। আস্তিক, সুশীল, সেক্যুলার, এবং বামপন্থীদের কাজই হলো মিথ্যা ছড়ানো, বিভাজন সৃষ্টি করা, একজনকে কৌশলে আরেকজনের পিছনে লাগিয়ে দিয়ে দূরে বসে মজা দেখা।
৪। মন্ত্র এমন একটি জিনিস যা শুধু মুখে কয়েকবার আওড়ালেই কাজ করে না। মন্ত্র শিখতে হলে সবার আগে চাই ধর্য্য ধারন ও কঠোর তপশা। আজ আমি আপনাদের একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এই মন্ত্র নিয়মিত সকালে ঘুম থেকে উঠে পাঠ করলে আপনার শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এবং মাথা ব্যথা হলে এই মন্ত্র পড়তে পারেন। বথা কমে যাবে। মনে রাখবেন- বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।
ধুল ধুল ধুলিয়া/ এই ধুল পরি দিনু
পমিক লাগিয়া/ হাত জলুক, পা জলুক
জলুক মাথার বিষ/ মোক না দেখিলে
তোর কলিজা পুড়ি/ হইবে শেষ।
৫। বাবুই পাখির অন্যতম বৈশিষ্ট্য হলো রাতের বেলায় ঘর আলোকিত করার জন্য এরা জোঁনাকি পোকা ধরে নিয়ে বাসায় রাখে এবং সকাল হলে আবার তাদের ছেড়ে দেয়।
৬। আমি হচ্ছি এই পৃথিবী নাম্বার ওয়ান হতভাগা ।
৭। দুঃখকে জয় করার বিষয়ে নানা যুগে নানা মহৎ ব্যক্তি নানা মূল্যবান উপদেশ দিয়ে গেছেন। আমার জ্ঞান বুদ্ধি সীমিত। তাই দুঃখকে জয় করবার কোনো প্রয়োজন দেখি না। দুঃখ আসে তো আসুক না সু্খের মতোই- বাধ্যতামূলক, দুঃখও তো তাই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



