somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমাদের শাহেদ জামাল (একুশ)

১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শাহেদ জামালের মেজাজ প্রচন্ড খারাপ।
মেজাজ এতটাই খারাপ যে, এখন সে নিজের বাপকেও তুই করে বলে ফেলতে পারে। মেজাজ খারাপ হওয়ার যুক্তি সংগত কারন আছে। একজন মানুষের দিনের পর দিন ঘুম ঠিকভাবে না হলে মেজাজ খারাপ হবেই। সারারাত শাহেদ জামালের ঘুম আসে না। সে রাত এগারোটা-বারোটায় বিছানায় গিয়ে দেখেছে তার ঘুম আসে না। রাত একটা দুইটায়ও বছানায় গিয়ে দেখেছে তার ঘুম আসে না। তার ঘুম আসে ভোরের দিকে। ফযরের আযানের পর। খুবই হালকা ঘুম। অতি সামান্য শব্দে ঘুম ভেঙ্গে যায়। আর একবার ঘুম ভেঙ্গে গেলে আর ঘুম আসে না। একা একা জেগে থাকা প্রচন্ড যন্ত্রনার।

ঘুম না আসার কারনে চোখেমুখে বিবর্নতার ছাপ স্পষ্ট।
গতকাল শাহেদ জামাল ফযরের আযানের পর যথারীতি বিছানায় গেলো। সাথে সাথে ঘুম এসে গেলো। বালিশে মাথা রাখার সাথে সাথে যাদের ঘুম এসে যায় তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ। শাহেদ জামাল বেশিক্ষন ঘুমাতে পারলো না।ভোর পাঁচটা। পাশের বাসায় কে যেন খুট খুট করেই চলেছে। খুট খুট কে করছে তা শাহেদ জামাল বুঝতে পারছে। পাশের বাসায় এক ঘর জামাই থাকে। সে ছাদে বাগান করেছে। প্রতিদিন ভোরে সে ছাদে এরকম খুট খুট করে। গাছে দিবে পানি, খুট খুট শব্দ কেন হবে? তাছাড়া ঘর জামাই গাধা কি বুঝে না, এখন ঘুমের সময়। খুট খুট করলে অন্যলোকের ঘুমের সমস্যা হবে। এতটুকু কমনসেন্স কি থাকবে না মানুষের? শাহেদ জামাল মনে মনে বেশ কয়েকটা কুৎসিত গালি দিলো ঘর জামাইকে।

ঘর জামাই টানা এক ঘন্টা খুট খুট শব্দ করলো।
ইদানিং এই খুট খুট প্রতিদিনই চলছে। শাহেদ জামাল সাড়ে ছ'টায় আবার বিছানায় গেলো। এবং সাথে সাথে ঘুমিয়ে পড়লো। আট টার দিকে আবার প্রচন্ড খুট খুট শব্দ। এবার শব্দের মাত্রা আরো বেশি। মনে হচ্ছে কেউ যেন বাড়ি ভেঙ্গে ফেলছে। শাহেদ জামালের মনে হলো কেউ যেন হাতুড়ি দিয়ে তার মাথায় বাড়ি দিচ্ছে। শাহেদ জামাল বিছানা থেকে উঠে গেল সকাল আট টায়। মন মেজাজ বিক্ষিপ্ত, শরীরও বিক্ষিপ্ত। পাশের বাসায় ছাদে একটা ঘর তোলার কাজ হচ্ছে। মিস্ত্রিরা শব্দ করছে। দিনের পর দিন একই ঘটনা। এক বাসার কাজ শেষ হয়, আরেক বাসার কাজ শুরু হয়। গত বিশ বছর ধরে এরকমই চলছে।

ঢাকা শহরের বাড়ীগুলো একটার সাথে আরেকটা লাগানো।
কেউ এক আঙুল জায়গাও ফাঁকা রাখতে নারাজ। কেউ ভাবে না, তার কারনে অন্য একজনের সমস্যা হচ্ছে। কিছু বলতে গেলে পুরো লেগে যাবে। আজকাল পার্কে গিয়েও শান্তিতে ঘুমানো যায় না। ভিক্ষুকরা বড় বেশি বিরক্ত করে। আছে নানান রকম হকার। একজনের পর একজন আসতেই থাকে। এই দুনিয়ায় কোথাও কি দুদন্ড শান্তি পাওয়া যাবে না। অবশ্য শান্তি পাওয়া যায় না। শান্তি অর্জন করে নিতে হয়। একেকজন একেক রকম ভাবে শান্তি অর্জন করে নেয়। কিছু কিছু স্বপ্ন শাহদ জামালকে শান্তি দেয়, আনন্দ দেয়। এই স্বপ্ন গুলো ঘুরেফিরে শাহেদ জামাল বারবার দেখে। আর মনে মনে বলে, স্বপ্ন আসুক সত্যি হয়ে।

একটা অবাস্তব স্বপ্ন শাহেদ জামালকে শান্তি দেয়।
স্বপ্নটা এই রকমঃ শাহেদ জামাল বিরাট এক মাল্টিন্যাশনাল কোম্পানীতে কাজ করছে। সে কোম্পানীর সিইও। তার সেলারি চার লাখ টাকার কিছু বেশি। কোম্পানী থেকে একটা গাড়িও দিয়েছে। একটা সুন্দরী পিএ আছে তার। সে সারাদিন হাজার বার স্যার স্যার বলে মুখে ফেনা তুলে ফেলে। অফিসে শাহেদ জামালের তেমন কোনো কাজ নেই। মাঝে মাঝে মিটিং করা আর কিছু কাগজে চোখ বুলানো ছাড়া। মিটিং এ শাহেদ জামাল বেশ মজা করে। শাহেদ জামাল প্রতিদিন সময় মতো অফিস যায়। অযথা অফিস কামাই করে না। অফিস শেষে শাহেদ জামাল নীলাকে নিয়ে ঘুরতে বের হয়।

শাহেদ সর্বোচ্চ প্রশাসনিক পদের অধিকারী কর্মকর্তা।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও প্রশাসনের সমস্ত কার্যকলাপ তার নেতৃত্বে পরিচালিত হয়। অফিসে তার রুমটা অনেক বড়। একপাশে একটা লাইব্রেরীও আছে। লাইব্রেরীতে তিন শ' বই আছে। হাতে কাজ না থাকলে শাহেদ জামাল বই পড়ে। তার রুমের এসিটা খুব ভালো। মুহুর্তেই পুরো রুম ঠান্ডা হয়ে যায়। প্রতিমাসে তিনবার করে তাকে ইউরোপের বিভিন্ন দেশে ছুটতে হয়। অফিসের সমস্ত লোকেরা তাকে ভীষন ভালোবাসে। সব কিছু মিলিয়ে শাহেদ ভালো আছে। সে তার কর্মহীন বন্ধুদের খুঁজে খুঁজে বের করে চাকরী দিয়ে দিচ্ছে। অসহায় মানুষদের পাশে দাড়াচ্ছে।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:২৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×