somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

'সৌমিত্র চট্টোপাধ্যায়' এর মৃত্যুতে সাধারণ মানুষ যা ভাবছেন

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। করোনা কেড়ে নিলে আরেক মহীরূহকে। জীবনের অমোঘ নিয়মে হয়তো বিদায় নিতেই হতো এক সময়। কিন্তু জীবনের এই শেষ কটা দিন করোনা ভাইরাসের থাবায় কাটাতে হলো হাসপাতালে। আজ দুপুরের আগে ছেড়ে গেলেন এই পৃথিবীর মায়া, কলকাতার বেলভিউ হাসপাতালে।

২। দীর্ঘ ৬০ বছর ধারাবাহিকভাবে অভিনয় করে যাওয়া, এ তো চাট্টিখানি কথা নয়। ১৯৫৮ সাল থেকে ২০২০ সাল অবধি আমৃত্যু অভিনয়-ই করে গিয়েছেন। কি মঞ্চে, কি সিনেমায় সমানভাবে সাবলীল ছিলেন। তেমনি কবিতায়, গদ্যে, আবৃত্তিতেও ছিলেন সমানভাবে সাবলীল। এক প্রকৃত মহীরুহ ছিলেন সব্যসাচী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

৩। বয়স হয়েছিল ৮৫ বছর। গত ৫ অক্টোবর অভিনেতার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। পরের দিন হাসপাতালে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। দু-সপ্তাহে করোনা মুক্ত হলেও, কোভিড পরবর্তী শারীরিক জটিলতায় ভুগছিলেন সৌমিত্র বাবু।

৪। কোন মৃত্যুই আমাকে বিচলিত করে না। তবে কোন কোন মৃত্যুতে তৃষ্ণা বেড়ে যায় বিদেহীর প্রতি। যেন আরো খানিকক্ষণ থাকার কথা ছিল! অত্যাচারী হীরক রাজার দেশের প্রতিবাদীর বিদায়। আমরা শোকাহত।

৫। 'দাদাসাহেব ফালকে, পদ্মভূষণ, লেজিয়ন ডি অনার-এর মতো একাধিক সম্মান তিনি পেয়েছেন তাঁর অভিনয় ক্ষমতার জন্য। তাঁর পরিবার, সিনেমা জগৎ এবং অগণিত ভক্তদের সমবেদনা জানাই।

৬। সৌমিত্র চট্টোপাধ্যায় বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার ভিতর ১৪টিতে অভিনয় করেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে (সিটি কলেজ, আমহার্স্ট স্ট্রিট, কলকাতা) সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। ১৯৫৯ সালে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘অপুর সংসার’ ছবিতে অভিনয় করেন।

৭। সৌমিত্র আমার খুবই প্রিয় অভিনেতা ছিলেন। ওনার তরুণ বয়সের অভিনয় ভালো লাগতো, বৃদ্ধ বয়সের অভিনয় যেন আরও বেশি ভালো লাগতো।

৮। মহানায়ক উত্তম কুমারের অকাল চ'লে যাওয়া যতোটা ভাবাতো তার বিপরীতে সান্ত্বনার বড় জায়গাটি ছিলেন সৌমিত্র চট্রোপাধ্যায়। আজ তিনিও চ'লে গেলেন।

৯। লাস্ট দেখেছি "শ্রাবণের ধারা"।
ভারতীয় বাংলা ছবি বলতেই গত দু বছর ধরে আমি শুধু সৌমিত্র চট্টোপাধ্যায় এর ছবি খুঁজেছি, দেখেছি। প্রাক্তন ছবিতে তার আবৃত্তি আমাকে এত মুগ্ধ করেছিল! সবসময় মনে হয়েছে একটা মানুষের ভয়েস কি করে এত সুন্দর হয়!

১০। যখন বিশ্বাস করতে অভ্যস্ত হলাম যে তিনি ফিরে এসেছেন ঠিক তখনই চলে গেলেন! সৌমিত্র চট্টোপাধ্যায়কে হারানোর বেদনা আমার হৃদয় থেকে কখনও মুছবে না।

১১। একজন লড়াকুর জীবনাবসান। মৃত্যুকে জয় করতে করতে চলে গেলেন তিনি। আপনার তুলনা কেবল আপনিই ছিলেন এবং থাকবেন। একজন সৌমিত্র আর জন্মাবেনা।

১২। তাঁর কর্মজীবন অবশ্য আকাশবাণীতে শুরু ঘোষক হিসেবে। পরে বাচিক শিল্পী হিসেবেও তিনি ছাপ রাখেন। তাঁর কণ্ঠে রবীন্দ্রকবিতা বা জীবনানন্দ আচ্ছন্ন করে কবিতারসিক বাঙালিকে। কবিতা আবৃত্তি শুধু নয়, নিজে কবিতা রচনাও করেছেন তিনি। করেছেন পত্রিকা সম্পাদনার কাজ। তবে সৌমিত্র চট্টোপাধ্যায় মূলত অভিনেতা।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৬
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×