somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

চায়ের দোকান

১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাস্তার পাশের চায়ের দোকান গুলো জ্ঞানের ভান্ডার।
একটা চায়ের দোকানে নানান রকম মানুষ আসে- তারা চা খেতে খেতে নানান রকম গল্প করে, সেই গল্প থেকে অনেক কিছু জানা যায়। আমি নিয়মিত রাস্তার পাশের চায়ের দোকান গুলোতে যাই। চা খাই আর আশে পাশের লোকজনদের কথা গুলো খুব মন দিয়ে শুনি। কত রকম বিষয় নিয়ে যে আলোচনা হয়- তা চায়ের দোকানে না গেলে বুঝা সম্ভব নয়।

দেশের বর্তমান পরিস্থিতি আমি বুঝি চায়ের দোকান থেকে।
করোনার আপডেট খবর গুলো আমি জানি চায়ের দোকান থেকে। নিয়মিত চায়ের দোকানে গেলে পত্রিকা পড়ার দরকার হয় না। গ্রামের চায়ের দোকান গুলো আরো বেশী আনন্দের। তবে এখনকার গ্রামের চায়ের দোকান গুলোতে সারাদিন টিভি চলতে থাকে। বেশির ভাগ সময় দোকানদার টিভিতে বাংলা সিনেমা ছেরে রাখেন।

এক সময় আমার খুব ইচ্ছা ছিল-
বড় করে একটা চায়ের দোকান দিবো। সারাদিন দুনিয়ার মানুষজন এসে আমার দোকানে চা খাবে-গল্প করবে। আর আমি খুব মন দিয়ে তাদের গল্প শুনব। এই ইচ্ছাটা আমার এখনও আছে। সেদিন সন্ধ্যায় মেয়েকে নিয়ে হাঁটতে বের হয়েছি। পরী আমার হাতের একটা আঙুল ধরে রেখেছে। সে নানান গল্প করছে। রাস্তায় বের হলেই পরী অনেক খুশি। রাস্তারা সব কিছুই তার ভালো লাগে। যদি রাস্তা দিয়ে একটা ভিক্ষুকও হেঁটে যায়- সে এক আকাশ বিস্ময় নিয়ে ভিক্ষুকের দিকে তাকিয়ে থাকবে।

খিলগা ওভার ব্রীজের কাছে একটা চায়ের দোকান আছে।
আমার খুব প্রিয় একটা চায়ের দোকান। চা-টা দারুন বানায়। এক কাপ চা খেলেই- মনটা আনন্দে ভরে উঠে। সেদিন দুপুরবেলা আরাম করে চা খাচ্ছি- এমন সময় পাঁচ সাতজন পুলিশ এসে উপস্থিত। একজন পুলিশ চায়ের দোকানদারকে খুব বাজে কয়েকটা গালি দিল। আমি মাত্র চায়ে প্রথম চুমুক দিবো, এমন সময় একটা পুলিশ ধমক দিয়ে বলল- চায়ের কাপ রাখেন। আমি বললাম কেন? পুলিশ বলল- রাখতে বলেছি রাখেন, চেক করবো। আমি বললাম- চা-টা শেষ করে নিই, ঠান্ডা হয়ে যাবে তো! পুলিশ চোখ মুখ খিচিয়ে বলল- আপনার কাজ আগে না আমাদের কাজ আগে? একটা পুলিশ আমার হাত থেকে চায়ের কাপ কেড়ে নিল। কিছু গরম চা ছিটকে এসে আমার হাতে পড়ল। পুলিশ আমাকে চেক করে পিস্তল, ছুরি বা ইয়াবা কিছুই পেল না। এর মধ্যে একজন পুলিশ আমার ম্যানিব্যাগ তন্ন তন্ন করে কি যেন খুজছে। যেন আমি ম্যানিব্যাগে গ্রেনেড লুকিয়ে রেখেছি। হঠাত করে একজন পুলিশ তুই করে বলতে শুরু করলো- তুই কই থাকস? কি করস?

অপরিচিত মানুষ তুই করে বললে খুব রাগ হয় আমার।
ইচ্ছা করলো একটা থাপ্পড় বসিয়ে দেই। আমি কোনো দল করি না। হাসিনা খালেদা কেউই ভালো না। আমার ক্ষমতা থাকলে এই দুইজনকে জোর করে অবসর করাতাম। কারন তাদের রাজনীতির মধ্যে দেশের জন্য ভালোবাসা প্রকাশ পায় না। প্রকাশ পায় ক্ষমতার প্রতি লোভ। খবরের কাগজ পড়া ছেড়ে দিয়েছি। এখন মনে হচ্ছে টিভিতে খবর দেখাও ছেড়ে দিতে হবে। সব গুলো চ্যানেলই ভন্ড-বদমাইশ। নিরপেক্ষ খবর কেউ প্রচার করে না। (টক শো গুলো তো- মাথায় আগুন ধরিয়ে দেয়।) মাঝে মাঝে ইচ্ছা করে এই দেশটা ছেড়ে ইউরোপের কোনো দেশে চলে যাই। বাকিটা জীবন সুখে শান্তিতে বাস করি। সমস্যা হচ্ছে- এইদেশটাকে আমি অনেক ভালোবাসি। খুব বেশী ভালোবাসি।


ছবিঃ আমার তোলা।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৮
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×