somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

অকারনে

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনেক ঝামেলার মধ্যে থেকেও আমি ভালো আছি।
তবে ইদানিং কেউ কেউ আমাকে নির্বোধ ভাবছে। আমার কথা শুনে অনেকেই বিরক্ত হয় আবার কেউ কেউ ক্ষনিকের জন্য হলেও মুগ্ধ হয়। আমার মতো মানুষ ইচ্ছা করে ঠকে। মানে যে ঠকাচ্ছে, আমি তাকে বুঝতে দেই না যে, আমি জেনে শুনে বুঝেই ঠকছি। আমাকে দিয়ে কখনও কিচ্ছু হবে না। অথচ ভালোবাসার জন্য লোকে কত কী করে- দূরন্ত ষাঁড়ের চোখে বাঁধে লাল কাপড়! পাহাড় ডিঙ্গায়! কত সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দেয়! দূরন্তপনা আর রাগকে সাথী করে সময় যাচ্ছে। আমার পথ মোটেও মসৃন নয়। কিন্তু কেউ বুঝে না এই রাগী মানুষটার ভেতরে লুকিয়ে আছে শিশুর সারল্য।

শেষমেশ যে যার সন্ধ্যার কাছে ফিরে যায়
যে যার অন্ধকারের কাছে
তবু শেষমেশ একটি নীলাভ প্রজাপতির জন্যও
যে যার সৃস্তির ফ্রেমে কষ্টকে বাঁধিয়ে রাখে
হাত বাড়ালেই ফুটে থাকা রক্তিম গোলাপ
তবু যে যার কাঁটার কাছে ফিরে যায় একদিন
একদিন যে যার নিঃসঙ্গতার কাছে।


চাঁদের দিকে তাকিয়ে ভাবি, কি করে মানুষ চাঁদে গেল?
চাঁদে পানি নেই, গাছপালা নেই। তবুও চাঁদের সেই বুড়িটাকে আমার খুব দেখতে ইচ্ছা করে। আমি যেখানেই যাই চাঁদও আমার সাথে সাথে যায়। আমি থেমে গেলে চাঁদও থেমে যায়। আমি বিশ্রাম নিলে চাঁদও বিশ্রাম নেয়। আমি পাথরের মতো চুপচাপ বসে থাকি। জয় ও পরাজয়ের মাঝখানে আমাকে সিদ্ধান্ত নিতে হয়।

যার ঠিকানা নেই, তারপথ কি হারায় সে?
ধরনী যার পেতেছে কোল
কেউ ডাকে না ডাকে তার- কি আসে যায়!
এসেছিল যে শূন্য হাতে, ভয় সে কি পায় রিক্ত হতে!


খুব ইচ্ছে করে লিখে লিখে পৃথিবীটা বদলে দেই।
সব মন্দ মানুষদের সুস্থ করে তুলি। সব দুঃখ-কষ্টকে আনন্দ হাসিতে ভরে দেই। এই আনন্দময় ধারনা নিয়ে আমার দিন কাটে। রোমান সিসেরো বলেছিলেন, 'এমন কোন ব্যাক্তি নেই যে তার ধন সম্পদ কোথায় লুকিয়ে রেখেছে সেটা বার্ধক্যে এসে ভুলে যায়'। এখন আমি খুব বুঝতে পারি যে, কেউই একেবারে ধোয়া তুলসি পাতা নয়। আমি আমার নিজের অনেক কিছুই পছন্দ করি না। যেমন-হঠাত করে রেগে যাওয়া। খুব রেগে যাওয়া। রেগে গিয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করি। যা কখনই কারো কাছে কাম্য নয়। পরে নিজেই মানসিক যন্ত্রনায় ভূগি।

কেন অন্ধকারে আমি যাত্রা করি
কেন ভালোবাসা পেয়েও এড়িয়ে চলি
কেন আলোকে আমি ভয় করি
কেন মৃত্যুকে আমি বিস্মরন ভুলে চলি'।


আমার ডান হাতের তালুতে একটা তিল আছে।
এই তিল টা নিয়ে আমার একটা থিসিস আছে। এই থিসিস টা এখনও পুরো শেষ হয়নি। মাঝে মাঝে মনে হয় এই তিল টার কারনেই আমি একটু পাগলাটে, অস্থির এবং অতিরিক্ত প্রানবন্ত। সব মিলিয়ে অদ্ভুত! যে ছেলেরা কবিতা লিখে তারাও অদ্ভুত আবার যে মেয়েরা ঘন ঘন মোবাইল ফোনে চোখ বুলায় তারাও অদ্ভুত।

If we shall live, we live
If we shall die, we die
If we live, we shall meet again
But to night, goodbye.


সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×