somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

সাদা চিঠি

১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিউট একটা হাতির বাচ্চা উঠোনে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। একেবারে চুপচাপ। একটুও নড়ছে না। মাঝে মাঝে শুধু শুঁড়টা ডানে বামে নিচ্ছে। আমি দোতলার ব্যলকনি থেকে দেখছি। হাতিটাকে দেখে খুব মায়া হচ্ছে। ইচ্ছা করছে হাতির গায়ে হাত বুলিয়ে দেই।

সুরভি হাতিটার মুখের কাছে একটা টোস্ট বিস্কুট ধরলো।
হাতিটা খেল না। বরং মুখ ফিরিয়ে নিল।
সুরভি আবার এক গামলা পানি এনে ধরল মুখের কাছে। হাতিটা পানিও খেল না।
সুরভি দোতলায় আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে বলল- বাবু!
কি?
হাতির বাচ্চাটা কিচ্ছু খাচ্ছে না।
ওর মাথায় একটু হাত বুলিয়ে দাও।
হায়-হায় যদি কামড় দেয়?
দূর বোকা, হাতি কি বাঘ যে কামড়ে দিবে?
কামড়ায় তো, আমার ছোট মামাকে একবার কামড়ে দিয়েছিল!
আরে--- তুমি একটু হাত বুলিয়ে দাও তো।
সুরভি রেগে গিয়ে বলল- তার চেয়ে বরং তাড়িয়ে দেই।
আহা তাড়িয়ে দিও না, মুখটা ভালো করে তাকিয়ে দেখ- অভিমান করেছে।
সুরভি খুব ভয়ে ভয়ে হাতির পিঠে হাত রাখতেই হাতিটা গর্জন করে উঠলো।
ভয়ে সুরভি এক লাফে দূরে সরে গিয়ে দাঁড়ালো। তারপর খুব হাসতে শুরু করলো।
আমি বললাম- হাসছো কেন?
হাতি কি বলল, শুনলে না?
কি বলল?
বলল- রাজীব এখনও আমার গায়ে হাত রাখেনি কেন?
যাহ। হাতি কি কথা বলতে পারে?
তুমি কিচ্ছু জানো না। আমি হাতির কথা বুঝতে পারি। তোমার হাতি, তুমি এসে খাওয়াও।

আমি নিচে নেমে এলাম। হাতির বাচ্চার মুখোমুখি দাঁড়ালাম। হাতিটা মানুষের গলায় বলল- যাও, যাও। তোমার সময় শেষ। সময় শেষ---
আমি হাতিটার পিঠে উঠে বসলাম। হাতিটা চলতে শুরু করলো। হাতির পিঠে চড়ে কিছুক্ষনের মধ্যেই একটা জঙ্গলে চলে এলাম। চারিদিক গাঢ় সবুজ। নানান রকম গাছপালা। প্রতিটা গাছ আমার অচেনা। গাছের পাতা গুলো অনেক বড় বড়। অসংখ্য নাম না জানা ফল আর ফুল। আকাশে বিশাল একটা চাঁদ। চাঁদ কি এত বড় হয়! চারিদিকে চাঁদের তীব্র স্বচ্ছ আলো। চাঁদের আলোতে খেলা করছে খরগোশ আর কাঠবিড়ালি। আর তিনটা ময়ূর খুব নাচছে। জায়গা খুব সুন্দর।

আমি মনে মনে ভাবলাম- সুরভিকে এখানে নিয়ে আসবো একদিন। হঠাৎ বিকট শব্দ শুনতে পেলাম। জঙ্গলের ভেতর থেকে একলোক ছুটে এলো আমার সামনে। বলল, আপনার একটা চিঠি এসেছে। লোকটাকে ভালো করে লক্ষ্য করে দেখলাম, সে ইমাম সাহেবদের মতো আচকান পড়েছে।
আমি বললাম- আপনি কি পোষ্টম্যান?
হ্যাঁ। এই নিন আপনার চিঠি। আমার আরও চিঠি বিলাতে হবে। যাই।
খামের চিঠিটা হাতে নিয়ে দেখি, খামের মুখটা খোলা। চিঠিটা বের করে দেখলাম। চিঠিতে কিছু লেখা নেই। পুরোটাই সাদা। আমার খুব রাগ হলো। আমি চিঠিটা কুঁচিকুঁচি করে ছিঁড়ে ফেলাম।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×