এই তো জীবন, এই তো নিয়ম
১৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হয়তো আমার মৃত্যু হবে- গভীর রাতের অন্ধকারে
ঘর থাকবে অন্ধকার, আলোতে আমার ঘুম হয় না
বিছানায় গভীর ঘুমে থাকবো আমি, পাশে সুরভি।
ঘরে বাইরে জোছনা থৈ থৈ, হু হু করে হাওয়া বইবে
গাছের পাতা শনশন শব্দে নড়ছে, পেঁচা চেয়ে নিরবে
কেউ টের পাবে না, কেউ জানবে না, কেউ বুঝবে না
এমন সময় আজরাইল এসে দাঁড়াবে আমার শিয়রে
শীতের রাতে নরম বিছানায় কম্বল গায়ে এই আমি
শুনবে না কোনো কথা, মানবে না কিছু আজরাইল
মুহুর্তের মধ্যে রুহ কবচ করে নিয়ে যাবে সে আমার
পরদিন অনেকবেলা হবার পর সুরভি বুঝতে পারবে
তারপর একে একে জানতে পারবে সমস্ত পরিচিতরা
সুরভি কান্নায় ভেঙ্গে পড়বে। তারপর দাফন কাফন
দুই চারদিন আমাকে নিয়ে টুকটাক কথা হবে খুব
তারপর ভুলে যাবে। এই তো জীবন, এই তো নিয়ম।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত...
...বাকিটুকু পড়ুন
আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।
কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।
এখন উন্নয়নের নতুন...
...বাকিটুকু পড়ুন

৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪

ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮

আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা...
...বাকিটুকু পড়ুন