somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

অকারণে

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা। তেরো বছর আগের ছবি। কক্সবাজার যাবার পথে।

মুরদই লাখ বুড়া চাহে তো কেয়া হোতা হ্যায়
ওই হোতা হ্যায় যো মঞ্জুরে খোদা হোতা হ্যায়।

শত্রুরা আমার যতই অনিষ্ট কামনা করুক তাতে কিছুই হবে না।ঈশ্বর যা মঞ্জুর করবেন তা-ই হবে আমার ভাগ্যলিপি।

মানুষের জীবনের মূল লক্ষ্য হলো ধর্ম।
জীবন ধর্ম থেকেই তার একটি রুপ পরিগ্রহ করে। ধর্মকে আশ্রয় করেই আমরা মর্ত্তলোকে অবর্তীন হয়েছি এবং আমাদের জীবন খেলা শেষ হবার পর আমরা ধর্মের মধ্যে আশ্রয় নিই। আমাদের সুপ্রাচীন আর্য সভ্যতার পরিকাঠামো রচিত হয়েছিল ধর্মের উপরে। প্রজাপতি ব্রহ্মা যখন মানুষ সৃষ্টি করেছিলেন তখন তাদের সুনিয়ন্ত্রিত জীবন ধারনের উদ্দেশ্যে তিনি একটি শাস্ত্র রচনা করেন এক লক্ষ শ্লোকের মাধ্যমে। যে কোন জীবনের তিনটি অবস্থা আছে- সৃষ্টি, স্থিতি এবং লয়। যেহেতু আমাদের জীবন অনিত্য এবং সময় প্রবহমান ধারায় মতো এগিয়ে চলে। তাই একজন সৎ পুরুষের উচিত, জীবনের প্রতিটি মুহুর্তের সার্বিক অনুশীলনে প্রবৃত্ত থাকা।

প্রতিদিন গভীর রাতে একটা সিগারেট ধরাবার মনে হয়- আমি কে?
অকারনে মন খারাপ হয়ে যায়। বারবার মনে হয় আমি কি যেন একটা অপরাধ করে ফেলেছি। আমি ক্রিকেট খেলোয়ার নই। কোনও আঞ্চলিক কমিটির সাধারন সদস্যও নই। আজকাল সব কিছুই সহজ ভাবে নিতে অস্বস্তি হয়। আমার মিথ্যে আবেগের কারনেই- এখন আমি দিশেহারা। এখন পেছনের দিকে তাকালেই শুধু হতাশা, নিঃশ্বাস ভারী হয়ে আসে। সব সময় মনটা বিক্ষিপ্ত হয়ে থাকে। এইসব কারনে প্রিয় মানূষের সাথে খারাপ ব্যবহার করে ফেলি, পরে মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। এখন আমি খুব অনুভব করতে পারি আমার পৃথিবী অনেক পালটে গেছে। কোথাও আর একটু সৌন্দর্য নেই, লাবন্য নেই, আনন্দ নেই। বুঝতে পারছি কিছু একটা করতে হবে এবং খুব শ্রীঘ্রই। সবার জানবার ও বুঝবার আগে।

আমার উদাসহীনতা, আমার একা একা কথা বলা। ব্যালকনিতে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকা। বিড়ালের সাথে কথা। গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে থাকা। আমি চাই না কেউ আমার এসবের সাক্ষী থাকুক। তাছাড়া দীর্ঘদিন কেউ আমাকে সহ্য করতে পারে না। আমিও পারি না। কারন আমার রাগ বেশী। খুব বেশী।

নীলা কবিতা খুব পছন্দ করে।
সেদিন দুপুরে আমি বাসে করে মিরপুর যাচ্ছিলাম। বাসে একগাধা মানুষ। আমি বাসের হেন্ডেল ধরে দাঁড়িয়ে আছি। আমার শার্ট ঘামে ভিজে গেছে। হঠাৎ নীলার ফোন, একটা কবিতা শুনিয়ে বলল, এই কবিতাটা কে লিখেছে বলতো? আমার রাগে শরীর জ্বলছিল। আমি চিৎকার করে বললাম ফোন রাখ ফাজিল। সময় অসময় নাই যখন তখন ফোন। বদের বদ ফোন রাখ। আর কোনদিন তুই আমাকে ফোন করবি না। আর একবার ফোন করলে খুন করে ফেলব। এই বলে আমি ফোন কেটে দেই। তার কিছুক্ষন পরে আমার নিজেরই খারাপ লাগতে শুরু করে। শুধু শুধু মেয়েটার সাথে খারাপ ব্যবহার করলাম।

"তবু মনে রেখ যদি দূরে যাই চলে।
যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়-
নব প্রেম জ্বালে।
যদি থাকি কাছাকাছি,
দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি।
তবু মনে রেখ।"

সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১:৩৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×