
১। ইসরাইলে সব নাগরিককে টিকা দেয়া শেষ। স্কুল-কলেজ খুলে দিয়েছে। কাউকে মাস্ক পরতে হবে না।
২। সবাই "লালসালু" পড়ে পাশ করে, আর বিশ্বাস করে মামুনুল হককে!
৩। আপনি ডাক্তার,কিংবা পুলিশ বা ম্যাজিস্ট্রেট, যাই হন না কেনো, সবার আগে আপনাকে প্রকৃত মানুষ হতে হবে। মনুষ্যত্ব এবং মানবিক আচরণ জীবনের জন্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ।বিনয়ী হওয়া প্রত্যেকটা প্রফেশনেরই মহাঔষধ।
৪। গত বছর লকডাউনে খেটে খাওয়া মানুষের পাশে অনেককেই দেখেছিলাম। এবার কাউকে দেখছি না কেন?
৫। দেশের প্রতিটি কারাগারে মসজিদ তথা ইবাদত-বন্দেগীর জায়গা আছে। আদালতে উঠে ইবাদতের জায়গা চাওয়া মানে আদালত ও মানুষের সিম্প্যাথি আদায়ের চেষ্টা এবং ধর্মের নামে ভণ্ডামি।
৬। বাঁচা-মরার সিদ্ধান্ত আপনার হাতেই একটু ভাবুন জীবন একটাই।
৭। গতকাল তারাবীহর নামাজের পর আফগানিস্তানের মসজিদে গুলি। একই পরিবারের ৮ জন নিহত।
৮। এই লকডাউনের কারণে লোকসান দেখিয়ে কিছু প্রতিষ্ঠান হাফ বেতন দেবে, কিছু প্রতিষ্ঠান বেতন ফুল দিলেও ঈদ বোনাস দেবে না, কিছু প্রতিষ্ঠান বেতনই দেবে না আবার বোনাস! এই বেতন-বোনাস না পাওয়া বড় অংশই হচ্ছে মধ্যবিত্ত ও নিম্মমধ্যবিত্ত। যারা ত্রাণ নিতে বা চাইতে জানে না। হাত পাততেও জানে না। তাদের কী হবে?
৯। যাদের পাওয়ার নাই, মন্ত্রী আত্মীয় নাই, ডাক্তার-ম্যাজিস্ট্রেট-পুলিশ হওয়ার মুরোদ নাই- তাদের ব্লগ আছে, আর ফেইসবুক আছে!
১০। খ্যাতি এবং প্রতিষ্ঠা এই দু'টো জিনিস সকলেই চায়। তবে দিনশেষে এই দুটি জিনিস পাওয়ার প্রক্রিয়া তাকে করে তোলে একাকী এবং নিঃসঙ্গ।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




