somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

Dear Leaders plz take steps...

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"The five worst maladies that afflict the female mind are: indocility, discontent, slander, jealousy and silliness... such is the stupidity of her character, that it is incumbent on her, in every particular, to distrust herself and to obey her husband." Japan, the Land of the Rising Sun.

আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীর জন্য গাড়ির সামনে-পেছনে পেঁ পুঁ বাজিয়ে গাড়ি যায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কি জানেন, এই শহরের ফুটপাতে কত অসংখ্য নারী চল্লিশ-পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে। তিনি কি খোঁজ খবর নিয়েছেন কখনও? দেশ থেকে পতিতালয় উঠিয়ে মেয়েদের পুনর্বাসনের ব্যবস্থা যদি নারী হয়ে না নেন, তবে নেবে কে? মাঝে মাঝে খুব ইচ্ছা করে ইটা ছুড়ে মেরে প্রধানমন্ত্রীর গাড়ীর কাচ ভেঙ্গে ফেলি। তারপর যা হবার হবে।

আমাদের সংবিধানে নাকি নারী-পুরুষের সমান অধিকারের কথা লেখা আছে?
'মুকছুদোল মো'মেনিন'- নামে একটি বই আছে, বইটি আমাদের অশিক্ষিত, মুর্খ ও বর্বর মুসলমানদের অতি প্রিয় একটি বই। এই বইয়ে যে অদ্ভুত চিকিৎসা প্রণালী বর্ননা করা হয়েছে, তাতে একটি বিজ্ঞান নির্ভর উন্নয়শীল সভ্য দেশের লজ্জিত হওয়া উচিত। ঘরে আগুন লাগলে উচ্চস্বরে আল্লাহু আকবার বললে আল্লাহ'র কৃপায় আগুন নিভে যায়। আরো আছে, বন্ধ্যা স্ত্রীলোকের সন্তান হওয়ার জন্য একটি 'তদবির' লিখে গলায় ঝুলিয়ে দিলে এবং ৪০টি লবঙ্গের মধ্যে ৭ বার কোঁড়ে একটি দোয়া পড়ে প্রতিরাতে খেলে- নাকি গর্ভে সন্তান হয়।

হুমায়ূন আজাদ তার প্রবন্ধে লিখেছেন- ''রবীন্দ্রনাথের সারকথা হচ্ছে, নারীর রুপের মূল্য নেই, জ্ঞানের মূল্য নেই আরও, নারীর মহিমা তার গৃহকাজে বা দাসীত্বে এবং তাকে বন্দি করে রাখতে হবে গৃহে''। রবীন্দ্রনাথের প্রেম পর্বের গান গুলো শুনলে মনের ভেতর আশ্চর্য এক শক্তি জেগে উঠে। স্বার্থই যেন মানুষের কাম্য না হয়। "For men must work/And women must weep." অর্থাৎ- কোনও তর্ক নেই, যুক্তি নেই, ন্যায়-অন্যায় নেই, মেয়েদের কর্ম হচ্ছে- পুরুষের আকাট মুর্খতার জন্য চোখের জল ফেলে খেসারতি দেওয়া। কিন্তু আশ্চর্য, এ বেদনাটা প্রকাশও করে আসছে পুরুষই কবি রুপে।

নারী শয়তানের আকৃতি ধরে নিকটে আসে এবং শয়তানের আকৃতিতে ফিরে যায়। যখন তোমরা কেউ নারী দেখে সুখানুভব করো এবং তোমাদের অন্তরে সে পতিত হয়, তখন সে যেন তার স্ত্রীর দিকে মন আকৃষ্ট কোঁড়ে নেয় এবং তার সাথে সহবাস করে। কেননা, তার অন্তরে যা আছে, তা সহবাস দ্বারা বিদূরিত হয়ে যাবে। (বোখারি হাদিস)
আর একটি হাদিস বলার লোভ সামলাতে পারছি না- স্বামী তার স্ত্রীকে চারটি কারনে প্রহার করতে পারেন। এর মধ্যে একটি কারণ হচ্ছে, সহবাসের উদ্দেশ্যে স্বামী যদি স্ত্রীকে আহ্বান করেন এবং স্ত্রী সেই আহ্বানে সাড়া না দেয়। (তিরমিজি হাদিস)
মহানবী (সা.) বলেছেন- সোমবারের সহবাসের সন্তান খোদাভক্ত ও কোরানে হাফেজ হয়।

মহাভারত, রামায়ন, গীতা, বাইবেল, কোরান, হাদিস সকল ধর্ম এবং ধর্ম সংক্রান্ত গ্রন্থ'ই আমরা মাথায় তুলে রাখি। আসলে ১৪শ' বছর আগের নানাবিধ তুচ্ছতা, ক্ষুদ্রতা ও তাবৎ আরবীয় ঘটনা-দুর্ঘটনার উর্ধ্বে উঠে এমন এক স্তরে পৌছেছে যে, সততা ও মহত্বের কথা ছাড়া বাকি অসততা ও অধর্মকে বর্জন করবার ক্ষমতা অর্জন করেছে মানূষ!

পৃথিবী জুড়ে বিশ্বাসের ভাঙ্গচুর হচ্ছে বলে আজকাল দেশে দেশে এত অশান্তি এবং বিশৃংখলা। এক দেশের সাথে আরেক দেশের এত রেষারেষি। আন্তজার্তিক দস্যুতা, শক্তির দম্ভ এবং এক দেশের স্বাধীনতার ওপর অন্য দেশের হামলা। আমরা বিশ্বাসকে হারিয়েছি বলে- জীবনের সবচেয়ে বড় মূল্যবোধকেও হারিয়ে ফেলেছি। জীবনের প্রতি সত্য নিষ্ঠা নেই বলে আমরা প্রতি কাজে এমনকি বন্ধুত্ব, ভালোবাসা এবং প্রেমেও ছল-চাতুরি এবং স্বার্থবুদ্ধির আশ্রয় নিই।

পৃথিবীটা কত সুন্দর, মোহনীয় এবং আনন্দোজ্জল।
এখানে যারা ঝগড়া-বিবাদ বাঁধায় তারা নির্বোধ। তারা শুধু নিজেরদের আনন্দ ধ্বংস করে না, অন্যের আনন্দকেও ধ্বংস করে। একটি দেশের সাধারন মানূষেরা রাজনীতি বুঝে না, কুটনীতি বুঝে না, সচিবালয়, মন্ত্রনালয়, গনতন্ত্র এবং সংবিধান বুঝে না। তারা শুধু শান্তিতে থাকতে চায়।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১:০৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×