somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রমজান মাসের স্মৃতি

২০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছোটবেলায় দেখতাম রমজান মাসে রাস্তায় বরফ বিক্রি করছে।
তখনকার মানুষ মনে হয় দরিদ্র ছিলো। ঘরে ঘরে ফ্রিজ ছিলো না। রাস্তা থেকে দুই টাকার, পাঁচ টাকার বরফ কিনে নিয়ে যেত। শরবতে দিতো। গরমের সময় রমজান মাস চলছিলো, বরফ ছাড়া উপায় নাই। ঠান্ডা শরবত খেতেই হবে। এখন মানুষের ঘরে ঘরে ফ্রিজ। ঘরে ঘরে টিভি। ঘরে ঘরে ব্রড ব্যান্ড লাইন। আমি বস্তিতে প্রতিটা ঘরে টিভি, ফ্রিজ দেখেছি। আমাদের ঘরে যে বুয়া কাজ করে তাঁর ঘরেও টিভি, ফ্রিজ আছে। মানুষ আগের থেকে এখন অনেক ভালো আছে।

তখন ইফতারীর এত এত আইটেম পাওয়া যেত না।
এত এত ইফতারীর দোকানও ছিলো না। কমন ছিলো পেয়াজু, বেগুনী, আলুর চপ, ছোলা আর মুড়ি। এমন কি জিলাপি আর হালিম পর্যন্ত সব দোকানে পাওয়া যেত না। এখনকার তুলনায় সব কিছু বেশ সস্তা ছিলো। সব কিছুর দাম ছিলো এক টাকা করে। ছোলা পাওয়া যেত দুই টাকার। এখন ছোলা পর্যন্ত মেপে দেয়। ৫০ টাকার ছোলা কিনলেও চারজনের ঠিক করে হয় না। যাই হোক, তখন্ন সব মিলিয়ে ত্রিশ টাকার ইফতার নিলে পরিবারের সবাই মিলে খাওয়া যেত।

ছোটবেলায় আমাদের ইফতার আসতো পুরান ঢাকা থেকে।
আব্বা পুরান ঢাকা থেকে ইফতার নিয়ে আসতো প্রতিদিন। আমরা চার ভাই খুব মজা করে খেতাম। মা দুই রকমের শরবত বানাতো। একটা আখের গুড়ের, আর একটা লেবুর সরবত। আমি আখের গুড়ের শরবত পছন্দ করতাম না। আমার মা পেয়াজুটা মাঝে মাঝে বাসায় বানাতো। খেতে দারুন লাগতো। সেই স্বাদ যেন এখনও মুখে লেগে আছে। আব্বা বলতো ভাজা পোড়া কম খাও। ফলটা বেশী খাও। ফলে উপকার বেশী। আব্বা নাই। আব্বাকে ছাড়া এই প্রথম ইফতার করছি।

এখন যেমন আমি রোজা রাখি না-
কিন্তু সেহেরি আগ্রহ নিয়ে করি। ছোটবেলায়ও আমি সেহেরি আগ্রহ নিয়ে করতাম। আমার মনে আছে তিনটা বেজে গেলেই কারা যেন রাস্তায় গান গেয়ে মানুষদের ঘুম ভাঙ্গাতো। তাদের গান আর ঢোলের শব্দে আমার ঘুম ভেঙ্গে যেত। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বসতাম। রমজান মাসে মা স্পেশাল কিছু না কিছু রান্না অবশ্যই করতো। সব খাওয়া শেষ করে। খাওয়ার ইতি টানতাম দুধ দিয়ে ভাত খেয়ে। খাটি গরুর দুধ আসতো গ্রাম থেকে। বহু বছর হয়ে গেছে দুধ দিয়ে ভাত খাই না।

আমার মা এখন রান্না ভুলে গেছে।
অবশ্য সে দীর্ঘদিন ধরে রান্না করে না। এক সময় মা কত কিছু রান্না করতো। খেতে কি মজা হতো। আমি মায়ের রান্না খুব মিস করি। একদিন মাকে বললাম, মা আজ তুমি রান্না করো। মা রান্না করলো, কিন্তু খেতে সেই আগের মতোন স্বাদ হয়নি। মা আসলেই রান্না ভুলে গেছে। আমার একসময় ধারনা ছিলো, মানুষ রান্না, সাঁতার আর সাইকেল চালানো কোনো দিন ভুলে না। লেখা এইখানেই শেষ করতে হচ্ছে। এখন আমি বাইরে যাবো ইফতার আনতে।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪২
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×