somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

হযরত, হিযরত

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'কুরআন এন্ড মর্ডান সাইন্স' নামে জাকির নায়েকের একটি বই আছে। বইটা আমি কোনো দিনও পড়বো না। আমার এত সময় নেই। যার সময় আছে সে পড়ুকগে। আমরা যারা এ যুগে জন্মেছি তারা ভাগ্যবান, এ যুগের ছেলেমেয়েরা সবচেয়ে বেশী ভাগ্যবান। তাদের হাতের কাছে সব কিছু আছে। দুনিয়া এখন সহজ। অতি সহজ। নবীজির আমলে দুনিয়া এত সহজ ছিলো না। তারা অনেক কষ্ট করেছেন। তাদের আমলে যদি মোবাইল ইন্টারনেট থাকতো! যদি এমন হতো, এমন কথা ভাবা মানে নিজের মূল্যবান সময় নষ্ট।

আচ্ছা, নবীজির আমলে যদি মোবাইল ফোন থাকতো, তাহলে নবীজি কোন মোবাইল ব্যবহার করতেন? নিশ্চয়ই আইফোন। সে আমলে মোবাইল, ইন্টারনেট থাকলে নবীজির ধর্ম প্রচার করার জন্য এত কষ্ট করতে হতো না। একটা স্ট্যাটাস দিয়ে দিতেন। সবাই পড়ে নিতো। জেনে যেতো। অথবা লাইভ ভিডিও করতেন। সবাই ঘরে বসে জেনে যেতো। হাদীস নিয়ে কোনো ঘাপলা হতো না। নবীজি তাঁর ভেরিফাইড পেজে লিখে যেতেন, ভিডিও'তে সব বলে যেতেন। এতে জাল হাদীস ওলারা সুযোগ পেতো না। মরুর বুকে ধর্ম প্রচার করতে নবীজির সীমাহীন কষ্ট হয়েছে। তখন তো আর গাড়ি বা হেলিকাপ্টার ছিলো না।

নবীজির আমলে মোবাইল ইন্টার থাকলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হত। কারন মানুষ তখন বোকা থাকতো না। তখন হয়তো বোরাকে চড়ে মেরাজে যাওয়া বন্ধ হতো। চাদ ভাগ করা হত না। প্রযুক্তির কল্যানে আমরা ঘরে বসে মেরাজের ঘটনা লাইভ দেখতাম। তখন নানান ধরনের এলোমেলো প্রশ্ন আর সামনে আসতো না। রাসুল (সা.) যে বাহনে চড়ে মেরাজ গমন করেছিলেন। সেই বাহনকে বোরাক বলা হয়। বোরাক বলতে বুঝায়, দুই পাখা বিশিষ্ট একটি ঘোড়া, যার মাথার দিকটা নারী আকৃতির।

মুসলমানদের যে ছয়টি হাদীসের কিতাব আছে, সেই কিতাব গুলোতে রাসুল (সা.)- এর কাছে সবচেয়ে বেশি সময় কাটানো চার সাহাবী-
১। হযরত আলী (রা.), ২। হযরত ওসমান (রা.), ৩। হযরত ওমর ফারুক (রা.), ৪। হযরত আবুবকর (রা.) এর বর্ণিত হাদীস গুলোর সম্মিলিত মোট সংখ্যা একশত হবে কি না সন্দেহ। আল্লাহ নবীজির আমলে কেন মোবাইল ইন্টারনেট বা অন্যান্য সুযোগ সুবিধা দিলেন না? তাহলে নবীজির এত কষ্ট হতো না। সবচেয়ে বড় কথা জাল হাদীস একটাও থাকতো না। মানুষ নানা রকম দ্বিধাদন্ডে পড়তো না। তাদের ইসলামিক জীবন আরো সহজ হয়ে যেত।

এই যুগে মাহদী, দাজ্জাল বা যীশু এলে কি হবে?
তারা কি বিজ্ঞানের সাহায্য নিবে? মোবাইল, ইন্টারনেট ব্যবহার করবেন? সামনের দিন গুলোতে আরো উন্নত টেকনোলজি আসছে। মাথা নষ্ট ম্যান! যুগের পরিবর্তনের ফলে আমরা ভুক্তভোগী। কিছু আপডেটেড নির্দেশনা দরকার। অনেক কিছুই এখন বেদাত। নির্দেশনা পেলে আমাদের ভাল হতো। আমাদের পাপ কমতো। যাই হোক, আল্লাহ চেয়েছেন বলেই নবীজির আমলে মোবাইল আসে নাই। নিশ্চয়ই এর মধ্যে ভালো ও কল্যানকর কিছু আছে। অলস মস্তিস্ক আসলে শয়তানের বাসা। সারাদিন কত রকমের যে অদ্ভুত চিন্তা ভাবনা মাথায় আসে!আমি ক্ষমাপ্রার্থী।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১:০৫
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×