somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

মুভমেন্ট পাশ নিয়ে ইয়াবা ডেলিভারী

২৩ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। মেট্রোরেল হচ্ছে, পদ্মাসেতু হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, দেশের উন্নতি হচ্ছে কিন্তু দেশের মানুষের মানসিকতার উন্নতি হচ্ছে না। কারো মধ্যে মানবতা বা ভালোত্ব দেখা যায় না।

২। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে প্রিয় মানুষটাকে কি উপহার দেব? আমি দুটো জিনিস দিতে বলি- এক বই অন্যটি গাছ। সামনে বর্ষাকাল, আমরা পরিচিত মানুষকে গাছ উপহার দিয়ে পারষ্পরিক সৌজন্যতা বিনিময় করতে পারি। আপনার দেওয়া গাছ একদিন পত্র পল্লবে বিকশিত হয়ে ফল দিবে, আশ্রয় দিবে, দিবে ছায়া। বর্ষার রিমঝিম বৃষ্টিতে অবসর সময়ে প্রিয় মানুষকে বই উপহার দিন, একটা ভালো বই একটা মানুষকে নতুন পৃথিবীর সন্ধান দিবে।

৩। হুমায়ূন আহমেদকে দেখলাম মন খারাপ করে ধানমন্ডি লেকে বসে আছেন। আমি খুব সাহস নিয়ে তার পাশে গিয়ে বসলাম। হঠাত এক চা বিক্রেতা আমাদের সামনে আসতেই- আমি বললাম দু'কাপ চা দাও। হুমায়ূন আহমেদ খুব আরাম করে চা খেলেন। তারপর সিগারেট। তারপর সন্ধ্যা পর্যন্ত নানান বিষয় নিয়ে গল্প বললেন। আমি অবাক হয়ে অদ্ভুত সব গল্প শুনলাম। আমি এর আগে এত সুন্দর করে, এত সহজ করে কাউকে গল্প বলতে শুনিনি। স্যার আমাকে বললেন- তুমি শ্রোতা হিসেবে খুব ভাল। চলো, আজ তোমাকে পুরান ঢাকা নিয়ে গিয়ে বিরানী খাওয়াবো।

৪।

এই ছবিতে দুনিয়া গরম। আহা! কি মহান আমেরিকার প্রেসিডেন্ট! যে কৃষাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যা করল তার দোষী সাব্যস্ত হওয়ার পর ফ্লয়েডের সন্তানের সামনে স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট হাঁটু গেড়ে বসেছে। অসাধারণ আইনের শাসন! এছা তেছা। আচ্ছা, এই হাঁটু গাঁড়া কই যায় যখন আফগানিস্তান, সিরিয়া, ফিলিস্তিন, লিবিয়া, ইরাকে ক্লাস্টার বোমা মেরে নারী, শিশু, বৃদ্ধদের হত্যা করে? তখন কি আইনের শাসন হাওয়ায় উড়ে যায়? কই যায় এই মানবতা?

৫। গতবছর করোনা ভাইরাস সংক্রমণ শুরুতে মানুষ অনেক সংবেদনশীল আচরণ করেছে। অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান মানবিক সহায়তায় এগিয়ে আসতে দেখেছি। এবারের চিত্র ভিন্ন।

৬। কাপড়ের মাস্কে কাজ হবে না, N95 না হলেও অন্তত 3layer Surgical মাস্ক ব্যবহার করুন দয়া করে।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫০
৮টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×