
১। বাসায় আপনি একা।
রাত দুইটা আপনার ঘুম আসছে না। খালি বাসায় কেমন ভয় ভয় লাগছে। ভয়ে সব ঘরের বাতি জ্বেলে রেখেছেন। বারান্দা, কিচেন এবং বাথরুমের লাইটও জ্বলছে। চারিকদে এত আলো তবু আপনার ভয় কমছে না। আপনার মনে হচ্ছে, কেউ একজন দরজার আড়াল থেকে আপনাকে উঁকি দিয়ে দেখছে।
২। আপনি একজন ভদ্র মানুষ।
অথচ একটা অন্যায় দেখেছেন। কিন্তু কিছু বলতে পারছেন না। করতে পারছেন না। আপনার খুব রাগ লাগছে। অথচ হাতে ক্ষমতা নাই। তাই চুপ করে আছেন। মনে মনে রাগে ফেটে পড়ছেন। তখন মনে মনে কুৎসিত কিছু গালি দিন। দেখবেন ভালো লাগছে। কেমন শান্তি শান্তি লাগছে। পরীক্ষিত। দুষ্টলোকদের গালি দিয়ে পাপ হয় না।
৩। রাত আড়াই টা।
আপনার মোবাইল ফোন বাজছে। আপনি অবাক এত রাতে কে ফোন দিলো। কোনো দুঃসংবাদ না তো? হ্যা, দুঃসংবাদ আপনার ক্লোজ ফ্রেন্ড স্ট্রোক করে মারা গেছে। যাই হোক, তার জানাজা পড়লেন। এবং কবর দিয়ে মন খারাপ করে বাসায় ফিরলেন। বাসায় এসে দেখেন আপনার মৃত বন্ধু ড্রয়িং রুমে বসে আছে।
৪। স্ত্রীকে বলেছেন, আজ ঘরে ইফতার তৈরি করার দরকার নেই।
বাসায় ফেরার সময় দোকান থেকে ইফতারী কিনে আনবেন। বাসার কাছের দোকান থেকে ইফতারী কিনলেন। বাসায় ফিরলেন। কিছুক্ষনের মধ্যেই আযান দিবে। সবাই মিলে খেতে বসেছেন। জিলাপী মুখে দিয়ে দেখলেন নরম জিলাপী। বাসী জিলাপী। পিয়াজুটাও বাসী। বাসী জিনিস দেওয়ার অপরাধে, পরের দিন গিয়ে একটা থাপ্পর দিয়ে আসলেন।
৫। শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়েছেন।
আলমারি, টিভি, ফ্রিজ, খাট ইত্যাদি। অথবা যৌতুক নেন নি। শ্বশুর খুশি হয়েই এসব দিয়েছেন। কিন্তু কোনো ছাড় নেই। আপনার স্ত্রী খাট, টিভি, ফ্রিজ ইত্যাদি জিনিসপত্রের জন্য আপনাকে প্রায়ই কথা শুনাবেন। এর থেকে মাফ নেই। প্রস্তুত থাকুন। আর যদি স্ত্রীর কাছে কটু কথা শুনতে না চান, তাহলে জিনিসপত্রের দাম শ্বশুরকে ফিরিয়ে দিন।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




