somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

জয় হোক সাম্যের, জয় হোক মেহনতি মানুষের

০১ লা মে, ২০২১ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তারাই মানুষ, তারাই দেবতা,
গাহি তাহাদেরই গান,
তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে
আসে নব উত্থান!”

------ কাজী নজরুল ইসলাম।

আপনি কি কখনও ভেবে দেখেছেন-
যে শ্রমিক গুলো দিন-রাত কাজ করে- মৃত্যুর ঝুঁকি নিয়ে আকাশ ছোঁয়া বিল্ডিং বানায়, রাতে এসে সে বস্তিতে ঘুমায়। যে ছেলেটি সারাদিন পথে ঘুরে-ঘুরে জুতো পালিশ করে, সে একজোড়া ভালো জুতো পড়েনি কোনোদিন। যে লোকটা বারো মাস বাড়ি-বাড়ি গিয়ে দুধ বিক্রি করে, সেই'ই সারাটা বছর পুষ্টিহীনতায় ভোগে। যে লোক গুলো বড় বড় মঞ্চ বানায়, তারা কোনোদিন সে মঞ্চে বসার দাওয়াত পায় না।

আপনি কি কখনও ভেবে দেখেছেন-
গ্রাম বাংলার কৃষক গুলো সারা বছর চাষ-বাস করে, তারা হয় মূর্খ- দরিদ্র-অনাহারি ও অসহায়- আর এই কৃষকদের নিয়ে যারা গল্প, কবিতা উপন্যাস লিখে- তারা হয় সাহিত্যিক, বুদ্ধিজীবি। যুগ-যুগ ধরে যে শ্রমিক চা বাগানে কাজ করে, তার ঘরে এক সেট ভালো চায়ের পেয়ালা নেই, কিন্তু একজন মডেল টিভিতে একটা চায়ের বিজ্ঞাপন করে হয়ে যায় তারকা, সেলিব্রেটি।

ধনী লোকেরা জাহাজে করে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যায় অবসর যাপন করতে আর পরিবারের সুখের জন্য, জীবিকার সন্ধানে যে লোক গুলো রাতের অন্ধকারে সমুদ্র পাড়ি দেয়- তারা হয় অবৈধ্য অধিবাসী। শ্রমিকেরা সারাদিন কাজ করে সন্ধ্যার পর রাস্তার পাশের চায়ের দোকানে বসে আড্ডা দেয়- ধনীরা যায় তাদের রঙ মহলে, পেগ এর পর পেগ চলে মধ্যরাত পর্যন্ত। আজ ১ মে। মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। অথচ আজও অনেকের অফিস করতে হয়েছে। অনেকের কারখানাতে কাজ করতে হয়েছে।

যদিও ধনীরাই চাকুরী সৃস্টি করতে সক্ষম, দরিদ্ররা চাকুরী সৃস্টি করতে পারে না! তবে, একজন ধনী এবং গরীব একটা জায়গায় সবাই সমান হয়, সবার শেষ ঠিকানা- সাড়ে তিন হাত মাটি। আমাদের মতো দরিদ্র দেশে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। শ্রমিকদের এই বানী নিয়েই শান্ত থাকতে হয়। গত ৫০ বছর ধরে একই অবস্থা। এবার করোনার কারনে মিটিং মিছিল হয় নি। মিছিল টিসিল হলে সবাই এক পেকেট করে বিরানী পেতো।

দরিদ্র দেশে কোনো কিছুর সুবিধা পাওয়া যায় না।
সুবিধাটুকু ধনীরা খেয়ে ফেলে। শুধু সরকারি ছুটি আর দেশের দুই প্রধান ব্যাক্তির বানী দিলেই কি শ্রমিক দিবস পালন করা হয়ে যায়? হয়তো একদিন মানুষের সাম্য চিন্তা সফল হবে, ভেদাভেদ মুক্ত সমাজ শুধু কল্পনায় নয় বাস্তবেও সম্ভব হবে। শ্রমজীবী মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ও দীর্ঘশ্বাসের অবসান হবে। মে দিবস অমর হোক।



সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২১ রাত ১০:৪৬
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপরাধীর বিচার চাই.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:৫৪

অপরাধীর বিচার চাই.....

যাদের থাকার কথা জেলে তারাই যদি স্বাভাবিক মানুষের মতো সমান অধিকার নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আদালতে দোষী সাব্যস্ত অপরাধী যদি কাঠগড়ায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়- সেটা কি... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

×