প্রশ্ন করো না
০৯ ই মে, ২০২১ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।
আমার 'বসন্ত' জমা করে রেখেছি ডায়েরীতে বহুকাল আগে
আমাকে কোথাও খুঁজো না-পাবে না,
যদি আঁধার পার করে আসো তাহলে দেখবে-আমায়
আমার বুকের ভেতর সব আগলে রেখেছি।
মানুষ যা চিন্ত করে, সেটাই তার জীবন
শেষ সীমায় পৌছে মানুষ যা করে তা অন্যায় নয়,
আমি আছি আধো ঘুম আধো জাগরনে
আছি ভয়ে কখন যে শক্তিশালী মরনটা পিছু নেয়
সাহসের সীমানা পার হতে পারব না আমি
কিন্তু বন্ধী পাখীরাও একদিন খাঁচা ভেঙ্গে ফেলে।
মনের ভিতর সর্বদা জ্বলে লোভের আগুন
আমার জন্মের একদিন আগে ইশ্বর-
আমার ভুগোলটা আবার নতুন করে এঁকেছিলেন
তাই, কাছের এবং দূরের মানুষ নিয়ে বাঁধে জটিলতা!
পরাজিত হতে হতে এখন আর জয়ী হতে ইচ্ছা করে না
'নীলা' একদিন আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করেছিল-
আমাকে বাঁচাও-
ভালোবাসা বুকে নিয়েই কেটে গেছে অনেক দিন, অনেক রাত।
ক'দিন ধরে বিকেল হলে উঁচু আকাশ আরো উঁচু মনে হয়
একটি মানবী'র জন্য মন কাঁদে!
কোনো কিছুই ধরে রাখা যায় না, কিন্তু
আমি তোমাকে ধরে রাখব-আমার কবিতায়।
অন্যের মুখ দেখে দেখে তোমাকেই মনে পড়ছে, তোমাকেই
বিকেল বেলা আকাশের দিকে তাকালে তোমাকে দেখতে পাই,
তাই হাঁটি অনেকটা পথ একা-একা, আমার কষ্ট হয় না।
সমস্ত বিকেল জুড়ে থাকে সুখ। আমি ভাসতে থাকি।
হৃদয়ের এতো কাছে অথচ এতো দূরে একাকী শুয়ে আছি
বলো, এখন কী করি?
আমি কখনো ভুল করি না, আমি যা লিখি তাই'ই সঠিক
এ নিয়ে কেউ আমাকে প্রশ্ন করো না।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২১ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...
এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০১

ঢাকার দেয়ালে একসময় হঠাৎ করেই দেখা দিত একজন মানুষ। নাম তার সুবোধ। পাশে লেখা থাকত ‘হবেকি?’
কে এঁকেছে, কেন এঁকেছে, আবার কোথায় আঁকবে—কেউ জানত না। ওই না-জানাটাই ছিল শিল্পের একটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯

পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩

সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা...
...বাকিটুকু পড়ুন
গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত...
...বাকিটুকু পড়ুন