
বাচ্চাটা রাস্তায় ভিক্ষা করছিলো।
হঠাত দেখলো- কে বা কারা যেন সাহায্য দিচ্ছে। সে ভিক্ষা বাদ দিয়ে লাইনে দাড়িয়ে গেলো। বাচ্চাটার ভাগ্য ভালো সে ত্রান পেলো। ইদ উপলখ্যে ত্রান। বেশ ওজন। চাল, ডাল, আলু, তেল, সেমাই আর চিনি। বাচ্চাটা ভীষণ খুশি। ছোট্ট শিশুর স্বপ্রনদীত এই উচ্ছ্বাস, খাবারের একটা ব্যাগকে আঁকড়ে ধরার এ দৃঢ়তা আমাদের বিবেককে নাড়া দেয়।

এই বাচ্চাটার নাম ঝুমুর।
ঝুমুর কিছুতেই এগুলো হাতছাড়া করবে না। অনেকে ঝুমুরকে সাহায্য করতে এসেছে। সে সবাইকে ফিরিয়ে দিয়েছে। সে কারো সাহায্য নেবে না। যদি শেষে তাঁর সাহায্যের জিনিসপত্র গুলো হাত ছাড়া হয়ে যায়। দুষ্টলোকের তো অভাব নেই। প্রায় পনের কেজির ওজন বস্তার। একটু খাবার, দু'বেলা খাবারের নিশ্চয়তা কতটা দামি এই ছোট্ট শিশুটি তা বুঝিয়ে দিলো।

আমাদের দেশটা এত দরিদ্র কেন?
আমাদের দেশের মানুষ গুলো এত অসহায় কেন? এই বস্তায় হয়তো সব মিলিয়ে এক হাজার টাকার জিনিসপত্র আছে। হয়তো এক সপ্তাহ ঝুমুরের পরিবারের চলে যাবে। নিশ্চিয়ই ঝুমুরের বাবা মা এবং ভাই বোনেরা আজ খুব খুশি হবে। আমাদের দেশের সব দরিদ্র আর অসহায় মানুষদের গল্প গুলো প্রায় একই রকম।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২১ বিকাল ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




