somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ফাইটার ছারপোকা

১০ ই মে, ২০২১ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার হাতে খুব বেশি সময় নেই।
আর কয়েক ঘন্টা পর পোকা গুলো আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমার সমস্ত রক্ত খেয়ে ফেলবে। আমার মৃত্যুর আগে বর্তমান পরিস্থিতিটা লিখে রেখে যেতে চাই। যদি আবার কখনও পৃথিবী মানুষ পরিচালনা করতে পারে। তখন আমাদের বর্তমান অবস্থা জানতে পারবে। যদিও অনেক আগেই বিজ্ঞানীরা জানতে পেরেছিল এই পোকা সম্পর্কে। মানুষ জানতে পেরেছে- মানুষের চোখে রয়েছে যখন একক লেন্স তখন পোকামাকড়ের চোখ অথ্যাৎ যৌগ চোখে রয়েছে অনেক ছোট চাক্ষুষ ইউনিট।

৫০৪৫ সাল।
সারা পৃথিবীতে মানুষের সংখ্যা ৭'শ কোটি। এই ৭'শ কোটি মানুষ এখন ছারপোকাদের হাতে বন্দী। ৫০২১ সালে পৃথিবী দখল করে নিয়েছে ছারপোকা। এইসব ক্ষুদ্র পোকাদের কাছে মানুষ খুব অসহায়। গত ৫'শ বছর ধরে আরাম করে ঘুমাতে পারছে না মানুষ। এই নিষ্ঠুর পোকাকে মানুষ কখনও গুরুত্ব দেয়নি। মানুষ জানতো, ছারপোকা আসলে সিমিসিডে গোত্রের একটি ছোট্ট পরজীবী পতঙ্গ বিশেষ। ইংরেজিতে বলে: Bed bug । এটি রক্ত খেয়ে বেঁচে থাকে। কিন্তু এই পোকা যে পৃথিবী দখল করে নিবে মানুষ তা স্বপ্নেও ভাবেনি।

আজ থেকে ৩০৮৫ বছর আগে শাহেদ জামাল নামের একজন তার ডায়েরী লিখেছিলেন- 'গত ছয় মাস ধরে বিছানায় আরাম করে ঘুমাতে পারছি না। প্রতিদিন রাত্রে বিছানায় যাওয়ার পর কি যেন কুটকুট করে কামড়ায়। একদিন ঘুম থেকে উঠে বাতি জ্বালিয়ে দেখি ছোট-ছোট অনেক গুলো পোকা। একটা পোকা মেরে দেখি পেট ভরতি রক্ত। এমন পোকা আমি আগে কখনো দেখিনি। সকালবেলা মাকে বললাম- মা বললেন, পোকা গুলোর নাম ছারপোকা। এরা রক্ত খায়। দিনের বেলা আর পোকাদের কথা মনে থাকে না। রাতে বিছানায় যাওয়ার পর, পোকার কামড় খেয়ে- ছারপোকার কথা মনে পড়ে। সামান্য ছোটছোট পোকা গুলোর জন্য ছয় মাস ধরে ঘুমাতে পারছি না। এই পোকা মারার জন্য সব রকমের ওষুধ দেওয়া হয়েছে- কোনো কাজ হয়নি'।

একদিন বিরক্ত হয়ে বালিশ তোষক সব সরিয়ে দেখি- একশো-দুইশো না, পাঁচ/সাত 'শো ছারপোকা। এই ভারি জাজিম তোষক ছয় তলার ছাদে নিয়ে গিয়ে রোদে দেওয়া সম্ভব নয়। এই ছোট পোকা গুলো আমার ঘুম হারাম করে দিয়েছে। আরে...রক্ত খাবি খা, কামড়ানোর কি দরকার। কামড়ানোর পর লাল হয়ে ফুলে থাকে। সারাদিন খুব চুলকায়। আমার খালাতো বোন বলেছিলেন- টাকা পয়সা বেশি হলে ঘরে ছারপোকার উপদ্রপ হয়। গভীর রাতে ঘুম থেকে উঠে শতশত ছারপোকা মেরে ওদের প্রতিহত করতে পারছি না। রাতে পোকা গুলো আমার শরীরের উপরে হাঁটা হাটি করে- আমি স্পষ্ট টের পাই। মাঝে মাঝে ইচ্ছা করে হাসপাতাল থেকে এক ব্যাগ রক্ত কিনে এনে বাটিতে করে ওদের খেতে দেই।

একদিন খবরের কাগজে দেখি- 'বাসের সিটে ছারপোকার উৎপাত ঠেকাতে আগুন দেওয়া হয়েছে'। সেদিন রাগে দুঃখে মধ্যেরাত্রে সুনীলের একটি কবিতা মনে পড়ল- আমি কীরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ/ এই কী মানুষ জন্ম?/ আমি আক্রোশে হেসে উঠি না,/আমি ছারপোকার পাশে ছারপোকা হয়ে হাঁটি,/ মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে;/ খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জ্বেলে/ আজকাল আমার নিজের চোখ দুটোও মনে হয় একপলক সত্যি চোখ। /এরকম সত্য পৃথিবীতে খুব বেশী নেই আর'। আমি আর বেশী দিন বাচবো না। এই ছারপোকা আমাকে অতিষ্ট করে দিয়েছে। ঈশ্বরের কি দরকার ছিল- ছারপোকা বানানোর?

একদিন এক পাজি ছারপোকা কানের ভেতরে ঢুকে গেল। হঠাত দেখি মোবাইল চার্জ হয়, কারন অনুসন্ধান করে দেখি- মোবাইলের ভেতরে তিন টা ছার পোকা। ছারপোকা শুধু আমার বাসায় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলে হাজার হাজার ছারপোকা, রাজারবাগ পুলিশ লাইনের প্রতিটা ব্র্যাকে হাজার হাজার ছারপোকা। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল রয়েছে ১৭টি। এমন কি অনেক সরকারী হাসপাতাল এবং অফিসেও হাজার হাজার ছারপোকা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছি- এখন সব জাগায় ছারপোকা। দামী এসি বাসে আজকাল অনেক ছারপোকা পাওয়া যায়।'


৩০০০ সালে এক ভয়াবহ ভুমিকম্পে সারা পৃথিবীতে প্রায় ৫'শ কোটি লোক মারা যায়। তারপরে মানুষ হয়ে পড়ে খুব অসহায়। এই সুযোগে পোকা গুলো নিরবে ধীরে ধীরে দখল করে নিতে শুরু করে পৃথিবী। পৃথিবীর প্রায় ১০০টি দেশ মানুষ শূন্য হয়ে পড়ে। তখন পোকা গুলো সেই দেশ গুলো দখল করে নেয়। তারা হিংস্র হয়ে পরে। ঘরে বাইরে সব জায়গায় তাদের অবস্থান। এই পোকা গুলো আলো সহ্য করতে পারে না। রাতের বেলা শুরু হয় তাদের কর্মকান্ড।

এই পোকাদের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই।
একজন ঘুমন্ত মানূষের উপর এক লাখ পোকা আক্রমণ করে। চার মিনিট সময় লাগে শরীরের সব রক্ত খেয়ে ফেলতে। তারপর সাথে সাথে মৃত্যু। পোকা গুলো যেভাবে মানুষ হত্যা করতে শুরু করেছে- কয়েক বছরের মধ্যেই পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। তখন তারা খাবে কি? এইসব পোকাদের প্রধান খাবারই তো রক্ত।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২১ বিকাল ৫:১০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×