somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমার প্রিয় ৫টি সিনেমা

১১ ই মে, ২০২১ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। সিটিজেন কেইন (Citizen cane)
১৯৪১ সালে মুক্তি পেয়েছিল অরসন ওয়েলস এর এই ছবি। প্রথম দৃশ্যেই দেখা যাবে মিডিয়া জগতের দিকপাল চার্লস ফসটার কেইনের মৃত্যু দৃশ্য। মারা যাওয়ার ঠিক আগে তাঁর উচ্চারিত শেষ কথা ছিল ‘রোজবাড’। সাংবাদিক থমসনকে দায়িত্ব দেওয়া হয় তিনি কেন এই কথা বলেছিলেন, কি তার অর্থ। এরপর থমসন কথা বলতে থাকেন ফসটার কেইনের পরিচিতদের সঙ্গে। আর এভাবেই উম্মোচিত হতে থাকে ফসটার কেইনের রহস্য ঘেরা জীবনের নানা অধ্যায়।

২। কুল হ্যান্ড লুক (Cool hand luke)
পার্কিং মিটারের পাইপ কাটার অপরাধে গ্রেফতার করা হয় লুকাস জ্যাকসনকে। দেওয়া হয় ফ্লোরিডা প্রিজন ক্যাম্পে দুই বছরের কারাদন্ড। ক্যাম্পের অঘোষিত হিরো ড্রাগলাইনের সাথে কথা-কাটাকাটির ফলে তাদের মধ্যে একটা বক্সিং ম্যাচ হয়। যেটাতে লুক জিততে না পারলেও ড্রাগলাইন তাকে নক-আউট করতে পারে না। এরপরে পোকার খেলার সময় লুক কোন ভাল কার্ড ছাড়াই সেটা জিতে নেয়। এভাবে লুক সবার মধ্যে নিজেকে আলাদা প্রমাণ করে। এর ফলে তার নাম হয়ে যায় ‘কুল হ্যান্ড লুক’। এভাবেই সময় কেটে যাচ্ছিল কিন্তু মা’র মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে লুক পালানোর চেষ্টা করতে থাকে, আর প্রতি চেষ্টার সাথে বাড়তে থাকে শাস্তির প্রকোপ।

৩। মিডনাইট এক্সপ্রেস (Midnight Express)
ইস্তাম্বুল এয়ারপোর্টে দুই কেজি 'কোকেন' সহ ধরা পড়লো আমেরিকান ছাত্র বিলি হায়েস। এজন্য তাকে জেলে পাঠানো হল দুই বছরের জন্য। জেলের ভেতর বিভিন্ন অত্যাচার সহ্য করে সে দিন গুনতে লাগল তার মুক্তির দিনের। কিন্তু মুক্তির আর মাস দুয়েক বাকী থাকতে তাকে আবার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হল, এবার তার শাস্তির সময়কাল বদলিয়ে ৩০ বছর করা হল। সে প্রথমে অনেকের সাথে পরিকল্পনা করে পালানোর চেষ্টা করতে লাগল। নানানভাবে ব্যার্থ হয়ে শেষে কিছুটা পাগলের মত হয়ে গেল। অবশেষে পাচঁ বছর কারাভোগ করার পর সে পালাতে সমর্থ হয়।
এই মুভিটা একটি সত্য ঘটনা নিয়ে তৈরী।

৪। প্রুফ অফ লাইফ (Proof of Life)
কলম্বিয়ায় কাজ করতে এসে কিডন্যাপ হন ইঞ্জিনিয়ার পিটার বোম্যান। তার স্ত্রী এলিস হয়ে পড়ে দিশেহারা।
পরিচালকঃ টেইলর হ্যাকফোর্ড এবং
অভিনয়ঃ রাসেল ক্রো, মেগ রায়ান।

৫। প্যাপিয়ন (Papillon)
‘প্যাপিয়ন’ হল একটি ফ্রেঞ্চ শব্দ। এর অর্থ হল ‘প্রজাপতি’। হেনরী চ্যারিয়ের এর বুকে অংকিত প্রজাপতির উল্কি থেকেই এই নামকরণ। খুনের আসামী হিসেবে প্যাপিয়নকে যাবতজীবন কারাদন্ড দিয়ে পাঠানো হয় ফ্রেঞ্চ গায়ানার ডেভিলস আইল্যান্ডে। এখানে তার সাথে পরিচয় হয় আরেক আসামী লুইস ভেগার সাথে। বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ন সম্পর্ক গড়ে ওঠে।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২১ রাত ১:২৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×