somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ৮৬

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ আমার তোলা।

ফলের দাম বেড়ে গেছে।
পরিবারের জন্য আমাকে প্রতি সপ্তাহে ফল কিনতে হয়। মালটা এখন কেজি ৩০০ শ' টাকা। সাধারনত মালটা ১৫০ টাকা কেজি হয়। হঠাত করে তিন শ' কেন হয়ে গেলো বুঝলাম না। লোকজন তিন শ' টাকা করেই কিনছে। কেউ কিচ্ছু বলছে না। ডাব এর দাম গত এক বছরে অনেক বেড়েছে। এখন একটা ডাব ১২০ টাকা। মালটা না হয় বিদেশী ফল- তাই দাম বেড়েছে। ডাবের দাম বৃদ্ধির কারন কি? ভাবা যায় একটা ডাব ১২০ টাকা! তবু লোকজন ১২০ টাকা দিয়েই ডাব কিনছে। দাম বাড়লে আমাদের দেশে কেউ আন্দোলন করে না। সবাই চুপ করে মেনে নেয়। সরকারের এদিকে কোনো নজর নেই। একটা ডাব ১২০ টাকা বা মালটা কেজি তিন শ' টাকা হবে- এটা কে নির্ধারন করেছে? আজ আমি বলতে বাধ্য হচ্ছি- বাংলাদেশে কোনো ভালো মানুষ নেই।

আজ দুপুরে আমি হোটেলে খেয়েছি।
হোটেলে প্রচন্ড ভিড়। বসার জায়গা পাওয়া বিরাট ভাগ্যের ব্যাপার যেন। অতি সামান্য খাবার খেলাম। পুঁই শাক, ডাল আর ভাত। বিল হওয়ার কথা ৫০/৬০ টাকা। অথচ বিল হয়েছে- ১২০ টাকা। আহামরি কোনো রেস্টুরেন্ট নয়। খাবারের মানও ভালো নয়। ভাতের চাল গুলো মোটামোটা। এই হোটেলে আমি আরেকদিন খেয়েছি- রুই মাছ, ডাল আর ভাত। বিল হয়েছে ২৪০ টাকা। অতি সাধারণ খাবার। কোনো স্বাদ নেই। এক টুকরো রুই মাছ। সাথে কোনো তরকারী ছিলো না। সামান্য এক টুকরো আলুও ছিলো না। রেস্টুরেন্টওলারা সামান্য খাবারের এত দাম রাখছে কেন? রেস্টুরেন্ট ব্যবসার কি কোনো নিয়ম নীতি নেই? যা ইচ্ছা তাই-ই দাম রাখতে পারে? সবচেয়ে বড় কথা বেশী দাম দিয়েই লোকজন খাচ্ছে। দাম নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই।

গতকাল সন্ধ্যায় বাটা জুতোর দোকানে গিয়েছিলাম।
বাটার দোকানে বড় করে লেখা বিরাট মূল্য হ্রাস। ৭০% ডিসকাউন্ট। কিন্তু আমি খেয়াল করে দেখেছি- ডিসকাউন্ট না দিলেও যে দাম জুতোর গায়ে লেখা থাকে, ডিসকাউন্ট দেওয়ার পরও একই দাম লেখা। বাটা কোম্পানীর এরকম প্রতারনা করার কারন কি? এপেক্সও একই কাহিনী! ডিসকাউন্ট দেওয়া একটা জুতো হাতে নিলাম। তাতে দাম লেখা ৩৯০০ টাকা। জুতোর কোয়ালিটি দেখে মনে হলো- এই জুতোর সর্ব্বোচ দাম হতে পারে ৩০০ শ' টাকা। তাহলে এত দাম কেন জুতোর? অথবা ডিসকাউন্ট বলার কি আছে? ব্যবসা মানেই কি প্রতারনা? যা কিছু কিনতে যাই- দোকানদাররা ঠকাতে চায়। যেন আমাকে ঠকাতে পারলেই তাদের ব্যবসা সার্থক। প্রতিটা ব্যবসায়ীর মধ্যে এক এরকম চিন্তা ভাবনা। সৎ ব্যবসায়ী বাংলাদেশে নেই।

আমি রেডিমেট জামা কাপড় পড়ি না।
শার্ট প্যান্ট বানিয়ে পড়ি। বছরে তিনবার আমি অনেক গুলো করে শার্ট প্যান্ট বানাই। কাপড়ের দাম রাখে বেশি। তিন শ' টাকা শার্ট পিছের দাম চায় সাড়ে তিন হাজার টাকা। আবার টেইলার্সে শার্ট প্যান্ট বানাতে গেলেও মুজুরি রাখে অনেক বেশি। একটা শার্ট বানাতে ওদের সর্ব্বোচ আশি টাকা খরচ হয়। অথচ নিচ্ছে ৪৫০ টাকা। একটা প্যান্ট বানাতে ওদের খরচ হয় সব্বোর্চ নব্বই টাকা খরচ অথচ নিচ্ছে ৫৫০ টাকা। কেউ সঠিক দাম নিচ্ছে না। বাংলাদেশটা এরকম হয়ে গেছে- যার যা মন চাইছে, করছে। কোনো জবাবদিহিতা নেই। সরকারের কোনো তদারকি নেই। সরকার ব্যস্ত পরিমনিকে। অথচ বড় বড় রাঘববোয়াল দেশের টাকা বিদেশে পাচার করছে তাদের ধরছে না। সরকারী অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। সম্ভব না।

বাংলাদেশ হলো দুষ্টলোকদের দেশ।
আমি দুষ্টলোক নই। আমি অতি সাধারণ এবং সহজ সরল মানুষ। এই দেশে আমি আনন্দ নিয়ে বেঁচে থাকতে পারবো না। এটা আমি বুঝে গেছি। এই দেশের প্রতিটা নাগরিক মনে করে কাউকে ঠকাতে পারলেই বুঝি জিতে গেলো। যারা নামাজ পড়ে, মুখ ভরতি দাঁড়ি রাখে- তারাও মানুষ ঠকায়। আমাদের এক আত্মীয় আছে। ব্যবসা করেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। নামাজ পড়তে পড়তে কপালে স্থায়ী দাগ বসে গেছে। অথচ এই লোক ভয়াবহ ভন্ড এবং মিথ্যাবাদী। তার দোকানে সব সময় নকল মাল বিক্রি করা হয়। তিনি তার কাস্টমারদের বলেন- এই নিন ভালো জিনিস। আমি মিথ্যা বলি না। মাত্রই আমি নামাজ পড়ে এলাম। তাকে মানুষ বিশ্বাস করে নকল পণ্য কিনে বাসায় যায়। প্রতিদিন একই ঘটনা। তিনি গর্ব করেন মানুষকে বোকা বানাতে পারেন বলে।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

ইরানে দরীদ্রদের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:১৭



ইরানের ২০১০ সালে প্রবর্তিত 'টার্গেটেড ক্যাশ ট্রান্সফার' বা সরাসরি গরিবের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতিটি বিশ্ব অর্থনীতি ও সমাজবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সাহসী পরীক্ষা হিসেবে স্বীকৃত। বিশ্বব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

×