somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রিয় কন্যা আমার- ২১

০১ লা অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় কন্যা আমার,
আজ তুমি নয় মাস শেষ করে দশ মাসে পা রাখলে। দেখেছো সময় কত দ্রুত যায়! আজকাল খুব সহজেই হামাগুড়ি দিচ্ছো। হাতের কাছে যা পাচ্ছো সব কিছুই মুখে দিচ্ছো। মুহুর্তের মধ্যে ঘরের এককোনা থেকে আরেকদিকে চলে যাচ্ছ। একাএকা দাড়াতে চেষ্টা করছো। খাটের মধ্যে থাকলেও তুমি নিচে নেমে যেতে চাচ্ছো। এখন তোমাকে নিয়ে খুব ভয়। আমি বা সুরভি একটু বেখেয়াল হলেই তুমি খাট থেকে পড়ে যেতে পারো। আবার নীচে থাকলেও ভয় হামাগুড়ি দিয়ে সিড়িতে চলে যাও। তোমার দিকে এখন পূর্ন নজর রাখতে হচ্ছে। সারাদিন তোমাকে রাখার জন্য একজন মানুষ খুজছি। তখন সুরভির একটু আরাম হবে। ঢাকা শহরে ভালো কাজের মানুষ পাওয়া যেন আকাশের চাঁদ হাতে পাওয়া।

প্রিয় কন্যা ফারাজা,
গতকাল তোমাকে একটা টিকা দেওয়া হয়েছে। সুরভি তোমাকে আদ্ব-দ্বীন হাসপাতালে নিয়ে গিয়েছিলো। সাথে ভাবী ছিলো। এরপর পরীর বই কিনতে ধানমন্ডি যাওয়া হলো। সেখান থেকে সুরভি তোমাকে নিয়ে গেলো তার খালাতো বোনের বাড়ি। বোনের নাম রশনি। তার স্বামী একজন ব্যাংকার। তোমরা সবাই বাসায় ফিরলে রাত আট টায়। অবশ্য তখনও আমি বাসায় ফিরিনি। সকালে তোমাকে বাসায় রেখে গেছি, রাতে বাসায় ফিরে তোমাকে বাসাতেই পেয়েছি। আজ শুক্রবার। এখন তুমি দুপুরের খাওয়া শেষ করলে। আজ তোমার খিচুরীতে মাছ দেওয়া হয়েছে। গতকাল দেওয়া হয়েছিলো দেশী মূরগী। তেরো মাস হলে তোমাকে আরেকটা টিকা দিতে হবে। অর্থ্যাত জানুয়ারী মাসে।

প্রিয় কন্যা আমার-
তোমার মা তোমাকে আমার কাছে রেখে এখন সে আড়ং এ যাবে। তার নাকি কিছু কেনাকাটা আছে। তুমি ঘুমে। সুরভি বলেছে তুমি ঘুম থেকে উঠবে বিকেল পাঁচ টায়। তখন তোমাকে আপেল এর জুস খাওয়াতে হবে। জুস না খেলে ডিমের কুসুম। অথচ আমি জানি তোমার মা ঘর থেকে বাইরে যাবে। আর সাথে সাথেই তোমার ঘুম ভাঙ্গবে। তোমার মা ফিরবে সন্ধ্যার পরে। এতক্ষন তুমি আমার কাছেই থাকবে। তোমাকে রাখতে আমার কোনো সমস্যা নেই। সমস্যা হলো তুমি হামাগুড়ি দেওয়া শেখার পর এক জায়গায় বেশিক্ষন থাকো না। সারাক্ষণ তোমার পেছনে পেছনে ছুটতে হয়। ছুটতে ছুটতে আমি ক্লান্ত হয়ে যাই। আর আপেল জুস বা ডিমের কুসুম তুমি কিছুতেই খাবে না। অন্তত আমি খাওয়াতে পারবো না। চেষ্টা বিফলে যাবে।

প্রিয় কন্যা আমার,
দেশে এখন করোনা পরিস্থিতি ভালো। মৃত্যুর সংখ্যা কমে গেছে। ২৩ জন মারা গেছে গতকাল। করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যাও কমে গেছে। গতকাল আক্রান্ত হয়েছে ৮৬০ জন। এখন পর্যন্ত সরকারী হিসেবে সারা বাংলাদেশে করোনায় মোট ২৭,৫১০ জন মারা গেছে। যাই হোক, বর্তমানে দেশে কোনো লকডাউন এর ঝামেলা নেই। রাস্তাঘাটে মানুষজন আগের মতোই চলাচল করছে। এখন করোনা নিয়ে কারো মধ্যে কোনো ভয়ডর নেই। ঢাকা শহর তার আগের চেহারা ফিরে পেয়েছে। ইদানিং আমি নিজেই মাস্ক পড়তে ভুলে যাই। রাস্তার পাশের দোকান থেকে চা খাই। চিন্তার কথা হলো- এখনও বিশ্ব থেকে করোনা বিদায় হয়নি। কাজেই সাবধান থাকতে হবে। আশার কথা হলো- আমি দুই ডোজ টিকা নিয়ে ফেলেছি।

প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম-
এখন পর্যন্ত তোমাকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যাই নি। তোমার দশ মাস হয়ে গেলো- ঢাকাতে বন্ধী হয়ে আছি। দুটা কারনে তোমাকে নিয়ে দূরে কোথাও যাই নি। এক, চারিদিকে করোনা, লকডাউন। দুই, তুমি অনেক ছোট। এখন কোথাও গেলে সারাক্ষণ তোমাকে কোলে কোলে রাখতে হবে। তুমি দাড়াতে শিখো। হাঁটতে শিখো। তারপর আমরা খুব ঘুরে বেড়াবো। মাঝে মাঝে ভাবি আমি মরে গেলে কে তোমাকে বেড়াতে নিয়ে যাবে? কে তোমাকে ফল কিনে দিবে? কে তোমাকে জামা কিনে দিবে? কে তোমাকে এক আকাশ ভালোবাসা নিয়ে জড়িয়ে ধরবে? আমার মতো করে কি কেউ পারবে? পারবে না। সম্ভব না।

সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×