somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

কোথাও কেউ নেই

৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ গুগল।

রাত দুই টা। ভয়াবহ এক শীতের রাত।
আখাউড়া রেল স্টেশন। আমি যাবো ঢাকা। সকালে আমার এক জরুরী কাজ আছে। এখন ঢাকা যাওয়ার যে ট্রেন পাবো সেটাতেই উঠে পড়বো। সাধারনত রাতের বেলা 'মোহনগর গোধুলি' এবং 'উপকুল এক্সপ্রেস' পাওয়া যায়। মোহন নগর ট্রেন রাত বারটায় আসার কথা ছিলো। এখন বাজে রাত দুইটা অথচ ট্রেনের কোনো খবর নাই। স্টেশন মাস্টারের ঘর তালা দেওয়া। ষ্টেশনে কিছু চায়ের দোকান সারারাত খোলা থাকে। তাদের জিজ্ঞেস করলাম। তারাও স্পষ্ট করে কিছু বলতে পারলো না। একজন শুধু বলল, বাংলাদেশের ট্রেনের সময়ের উপর কোনো আস্থা রাখবেন না। পারলে বাসে চড়বেন। ট্রেনে নয়। বাস সময় মতো ছাড়ে। ট্রেন নয়।

আমি রীতিমতো শীতে কাঁপছি।
চারিদিকে গাঢ় কুয়াশা। কিছুই দেখা যায় না। যদিও আশে পাশে বেশ কয়েকটা সরকারি লাইট মিটমিট করে জ্বলছে। আমি একটা ভারী কোট পড়েছি। গলায় উলের মাফলার প্যাচিয়েছি। তবু শীত তীরের মতো এসে গায়ে লাগছে। ঠান্ডায় মুখ দিয়ে সিগারেটের মতো ধোঁয়া বের হচ্ছে। আমি সাধারনত স্টেশনের ওয়েটিং রুমে যাই না। খুবই নোংরা অবস্থা থাকে। বাথরুমের অবস্থা তো জঘন্য। কিন্তু শীত থেকে বাঁচতে বাধ্য হয়ে ওয়েটিং রুমে গেলাম। ছাগল, হাঁস মূরগীসহ পুরো ঘর জুড়ে নানান শ্রেনীর মানুষ শুয়ে আছে। পা রাখার জায়গা পর্যন্ত নেই। স্টেশনের প্ল্যাটফর্মে অনেক মানুষ এই শীতের মধ্যে শুয়ে আছে। কেউ কেউ ছালা গায়ে দিয়ে ঘুমাচ্ছে।

একটা চায়ের দোকানে বসে আছি।
চায়ের দোকানদার কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছেন। ডাকলে হয়তো চা বানিয়ে দিবেন। স্টেশনের চা আমার মুখে দিতে ইচ্ছা করে না। খুব বাজে হয়। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলাম। এমন সময় একটা মেয়ে আমার পাশে এসে বসলো। আমি মেয়েটির দিকে তাকালাম। দেখতে স্বস্তিকা মুখার্জির মতোণ। অফ হোয়াইট শাড়ি পড়া। কোমর পর্যন্ত লম্বা চুল। দুই হাত ভরতি কাঁচের চুড়ি। চোখে মোটা করে কাজল দিয়েছে। শাড়ির আঁচল অনেকখানি লম্বা। খুব সুন্দর মেয়ে। মেয়েটাকে দেখে আমি মুগ্ধ! ভীষন মিষ্টি চেহারা। আমার পাশে বসে আছে অথচ তার মধ্যে কোনো জড়তা নেই। বাতাসে মেয়েটার চুল মুখের উপর এসে পড়ছে। আমি চারিদিকে বেলি ফুলের সুবাস পেলাম! বেলি আমার প্রিয় ফুল।

মেয়েটা বলল, আপনি কি চা খেতে চান?
আমি মাথা উঁচু-নিচু করলাম। মেয়েটার কন্ঠ খুব মিষ্টি। মেয়েটা তার ব্যাগ থেকে ফ্লাক্স বের করলো। দুটা ওয়ানটাইম কাপ বের করে আমাকে চা দিলো। আমি চায়ে চুমুক দিলাম। দারুন চা হয়েছে। চিনি পারফেক্ট। বেশির ভাগ মানুষ চায়ে চিনি দিতে গিয়ে হয়- বেশি দেয় না হয় কম দেয়। এই মেয়ের চা'তে চিনি একদম ঠিক আছে। মেয়েটা বলল, চা কেমন হয়েছে? আমি বললাম, জীবনানন্দের কবিতার মতোন সুন্দর হয়েছে। মেয়েটা বলল কোন কবিতা? আমি আবৃত্তি করলাম- এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি;/ সারারাত দখিনা বাতাসে/ আকাশের চাঁদের আলোয়/ এক ঘাইহরিণীর ডাক শুনি—/ কাহারে সে ডাকে!

মেয়েটা বলল, আপনার কবিতা আবৃত্তি সুন্দর হয়েছে।
আমি বললাম, এই কবিতা জীবন বাবু ১৯৩২ সালে লিখেছিলেন। কবিতাটির মূল সুর আদৌ যে ক্যাম্প বা হরিণ শিকার নয় সেই বিষয়টি আমরা বুঝতে পারি কবিতার মধ্যভাগে। মেয়েটা বলল, 'ঘাই হরিনী' বিষয়টা কি একটু বুঝিয়ে বলুন তো। আমি বললাম, ঘাই হরিণী বলতে এখানে বোঝানো হচ্ছে জ্যান্ত হরিণ, যাকে টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে। জীবনের এক অসফল অধ্যায়ের ইঙ্গিত দেয়, যেখানে প্রেমিকা তাকে প্রত্যাখ্যান করেছে অবজ্ঞা ভরে। কী অসাধারণ ভাবে জীবনানন্দ মানুষের অস্তিত্বের সংকট আর কঠিন নিরাশ্রয়তার ভাবনা তুলে ধরেছেন এই কবিতায়! কবিতার শেষে আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়।

মেয়েটা বলল, আপনি কি বাংলা সাহিত্যের ছাত্র নাকি?
আমি মনে মনে ভাবছি আজ ট্রেন না আসুক। এই মেয়েটার সান্নিধ্য আমার ভালো লাগছে। একটু পরপর মেয়েটার কাছ থেকে মিষ্টি একটা ঘ্রান এসে লাগছে। মেয়েটার মধ্যে কোনো জড়টা নেই। কি সহজ সরল সুন্দর ভাবে বসে আছে আমার পাশে। গল্প করছে। সারা জীবন এরকম সিনেমায় দেখেছি। গল্প উপন্যাসে পড়েছি। মেয়েটা বলল, কি ভাবছেন? আমি বললাম, আরেক কাপ কি চা কি পেতে পারি? মেয়েটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, অবশ্যই। এমন সময় চায়ের দোকান বলল, আপনি একাএকা কার সাথে কথা বলছেন? আমি বললাম, মানে? পাশে তাকিয়ে দেখি মেয়েটা নেই। কেউ কোথাও নেই। অথচ আমার সামনে ওয়ানটাইম কাপে এক কাপ চা। চা থেকে ধোঁয়া বের হচ্ছে।

সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৫০
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×