somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

অশিক্ষা, মাদক, ধর্ম ও ফেসবুক আমাদের তরুণদের পাথেয়?

২৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফেসবুক টিকটক তরুনদের জন্য এক অভিশাপ।
আমাদের তরুণদের ৫০ ভাগ এখনো অশিক্ষিতই থেকে যাচ্ছে, কেউ কেউ ১০/১২ ক্লাশ অবধি পড়লেও কোন কিছুতে এরা দক্ষ নয়, কোন পেশা নেই, এদের কোন প্রকার জীবন ভাবনা থাকারও কথা নয়। তরুণদের একাংশ মাদেকের মাঝে ডুবে গেছে, এদের মাঝে সব শ্রেণীর তরুণেরা আছে। অন্য একটা গ্রুপ ধর্ম নিয়ে মজে গেছে। চিল্লা ফিল্লা নিয়ে ব্যস্ত। কেউ কেউ পীরের মুরিদ হয়ে গেছে। আবার সবাই মিলে টিকটক আর ফেইসবুকের জেনারেশনে পরিণত হয়েছে! ইহাই আাদের বর্তমান জেনারশনের জীবনভাবনা ও সংস্কৃতি। যার ভবিষ্যৎ অত্যন্ত খারাপ।

শক্তিশালী তরুন প্রজন্ম আজ আর নেই।
১৫/২০ বছরের চাকুরীর অভিজ্ঞতা আছে, এমন কোন ব্যুরোক্রেট'এর সাথে পরিচয় থাকলে, আমাদের তরুণ শ্রেনী সম্পর্কে উনার মতামত চেয়ে দেখতে পারেন। বুঝতে পারবেন, আাদের ব্যুরোক্রেটরা এদেরকে ভেঁড়ার দল হিসেবে ধরে নিয়েছে। তারা এদেরকে ভেঁড়া হিসেবে দেখতে চায়। যদি দেখতে চান- চোখ কান খুলে চারপাশ ভালো করে তাকিয়ে দেখুন। এমন কি নিজের পরিবারের দিকেও ভালো করে তাকিয়ে দেখুন। আমাদের মেরুদন্ডহীন প্রজন্ম দেখতে পাবেন। সরকার এই প্রজন্ম নিয়ে চিন্তিত না। কারন তাদের ছেলে মেয়ে উন্নত দেশে ভালো আছে। সুস্থ আছে। লেখাপড়া চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশের এমন কোনো এলাকা বাদ নেই যেখানে মাদক পাওয়া যায় না।
মাদক ও মদের ব্যবসা করে হাজার অপরাধী কোটিপতি হয়েছে। এবং সাথে সাথে ২/১ লাখ ইহার মাঝে জীবিকা খুঁজে নিয়েছে। ব্যবসা ব্যতিত তরুণদের হাতে মাদক দেখতে চায় আমাদের প্রশাসনের লোকেরা ও রাজনীতিবিদরা। মদ আাদের জাতির কালচারে ও ঐতিয্যে ছিলো না। এখনো নেই। বাঙ্গালীরা মদ খায় নেশা করার জন্য, ইউরোপের লোক মদ খায় আনন্দের জন্য। অবশ্য ইউরোপ ও আমেরিকায়ও এ্যালকোহোলিক আছে। বাঙ্গালীদের বেলায়, মদের আনন্দ টের পাওয়ার আগেই এ্যালকোহলিক হয়ে যায়। ইহার পেছনে জেনেটিক্যাল ও ভৌগোলিক কারণ আছে।

দেশ ও সমাজের ধর্মও অনেক ক্ষতি করেছে।
ধর্ম হচ্ছে আদি সমাজ ব্যবস্হা ও রূপকথার জীবন ভাবনা। ইহাকে চালু রাখার জন্য অনেক দেশের ব্যবসায়ী, প্রশাসন ও রাজনীতিবিদরা খুবই উৎসাহী। দরিদ্র দেশগুলোর ধর্মকে বর্তমান আমেরিকা ও ইউরোপের ক্যাপিটেলিজম খুবই উৎসাাহী, ওরা শ্রমিক মোমাছি পুষতে পছন্দ করে। ইয়েমেন, আফগানিস্তানের কথা বাদ দেন, শুধু বাংলাদেশেই দেখেন, ১২ বছর ইংরেজী পড়ে, ইউরোপের কোন বিখ্যাত লেখকের বইয়ের এক পাতাও পড়তে পারে না, কিন্তু শুনে শুনে পুরো আরবীতে লেখা কোরান শরীফের তফসীর নিয়ে আলাপ করতে পারে, যা অবশ্যই সব সময়ই ভুল ব্যতিত অন্য কিছুই নয়।

মাদক, টিকটক আর ফেসবুক দেশটারে খাইলো।
ফেইসবুকে নিজের স্ত্রীর ছবি দেয়নি এমন বীর বাঙ্গালী কয়জন আছে জানার দরকার আছে। ফেইসবুক হচ্ছে, বাঙ্গালীদের আন্তর্জতিক ফটো এ্যালবাম, ইহার জন্য কি আয়োজনে মেতেছে জাতি, তা এক বিস্ময়রকর ব্যাপার। অবস্থা এমন দাঁড়িয়েছে- অশিক্ষা, মাদক, ধর্ম ও ফেসবুক আমাদের তরুণদের পাথেয়।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

×