somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ঈশ্বর কোথায়?

২৪ শে মে, ২০২২ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাত দুটা। গভীর রাত।
অর্জুন ছাদে উঠলো। সারা শহর গভীর ঘুমে। সে আকাশের দিকে তাকিয়ে বলল, যদি তুমি থাকো, তাহলে দেখা দাও। আকশে, বাতাসে, গাছের ঢালে, কিংবা যে কোনো জায়গায়। আমায় দেখা দাও। নইলে আমি তোমাকে বিশ্বাস করবো না। নো নেভার। তুমি যা-ই হও, ঈশ্বর হও, ভগবান হও, সর্বশক্তিমান- যা-ই হও দেখা দাও। দেখা দাও। তুমি যে আছো- আমাকে বুঝতে দাও। সাড়া দাও। একবার, মাত্র একবার। আমি কাউকে কিচ্ছু বলব না। মাত্র একবার তোমার অস্তিত্বের প্রমান দাও। এতটুকুতেই আমার শান্তি। বাকি জীবনে আমি আর কিচ্ছু চাই না। অর্জুন বুঝলো আকাশের দিকে তাকিয়ে কোনো লাভ নাই। আকাশ কিছু বলবে না।

শীতের রাত। চারিদিকে ঘুমন্ত শহর।
অর্জুন একটা বোঝাপড়া করতে চায় ঈশ্বরের সাথে। আজ ঈশ্বর দেখা না দিলে সে আর ইশ্বর বিশ্বাস করবে না। যারা বিশ্বাস করে তাদেরও বিশ্বাস করতে দিবে না। ঈশ্বর না থাকলে এই অর্থহীন জগতের মানে কি? জগতের শেষ কোথায়? মানুষের শেষ কোথায়? একদিন কি মানুষ ঈশ্বরকে ছাড়িয়ে যাবে না? যদি ধরে নিই, ঈশ্বর নেই বা আছে- তবু পৃথিবীতে আমার বা কারো কোনো সমস্যা হচ্ছে না। আমার বিপদে আপদে ফেরেশতা বা জ্বীন এগিয়ে আসে না। অর্জুন একবার টিএসসিতে বসে ছিলো- তখন এক পাগল এসে বলল, সে নাকি আল্লাহকে দেখেছে। অর্জুন বলেছিলো- ঈশ্বরের তো কোনো আকার নেই, তুমি দেখলে কি করে? অথচ প্রফেসর আলতাফ একদিন ক্লাশে বলেছিলেন- ঈশ্বরকে দেখা যায় না। তবে অনুভব করা যায়।

অর্জুন এর বাবা রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছে। একসময় গ্রামের কলেজে কিছুদিন পড়িয়েছে। অর্জুন তার বাবাকে প্রশ্ন করেছিলো- বাবা ধর্মকর্ম করলে ইহকালে কি উপকার পাওয়া যায়?
বাবা বলেছিলেন- ঈশ্বরে ভক্তি বিশ্বাস থাকা ভালো। কোনো ক্ষতি তো নেই।
অর্জুন বলেছিলো- বাবা আমার যে ঈশ্বরে ভক্তি আসে না। বিশ্বাস আসে না। আমি কি নাস্তিক?
বাবা বললেন, বিশ্বাস তোমাকে শান্তি দিবে। দুশ্চিন্তা কমাবে। আর আস্তিক নাস্তিক বিষয়টা বড় গড়মেলে।
অর্জুন বলল, বাবা তোমার কি কখনও ঈশ্বরকে অবিশ্বাস করতে ইচ্ছা করেনি?
হ্যাঁ অনেকবার অবিশ্বাস করতে চেয়েছি কিন্তু পারিনি। এখন তো শেষ বয়সে এসে ঠেকেছি। আর কয়দিন বাঁচবো? সারা জীবন যখন বিশ্বাস করে এসেছি, তাহলে বাকি ক'টা দিনও বিশ্বাস করে যাই। ক্ষতি তো হচ্ছে না।

অর্জুন নীরাকে প্রশ্ন করেছিলো- তুমি আল্লাহকে বিশ্বাস বা অবিশ্বাস করো?
নীরা বলল, কখনও এররকম করে ভেবে দেখিনি।
মানে কি নীরা?
আসলে প্রয়োজন না হলে কেউ কি আল্লাহকে ডাকে?
অর্জুন বলল, বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে রাখার জন্য খেলনার দরকার হয়। ঠিক তেমনি ধার্মীকদের ভুলিয়ে ভালিয়ে রাখার জন্য কি ধর্মীয় গ্রন্থ গুলো?
নীলা বলল, তুমি বিজ্ঞানের ছাত্র। অংক, বিজ্ঞান দুটাই ভালো জানো। আমাকে প্রশ্ন করো না। প্রশ্ন করো নিজেকে। যত কঠিন অংকই হোক, তার সমাধান নিশ্চয়ই আছে। তার আগে তুমি মেডিটেশন করো। নিজের অস্থিরতা কমাও।
অর্জুন বলল, গডলেস মেডিটেশন?
নীলা বলল, মেডিটেশনে গডের দরকার কি?




সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২২ রাত ১:০৩
২০টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×