somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমাকে ভয়ঙ্কর যাদু করা হয়েছে। অনেক রকম আমল করেও মুক্তি পাচ্ছি না। এখন আমি কি করবো?

১৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ ইউটিউব।

হা হা হা— আপনি আছেন কোন দুনিয়ায়?
এটা আধুনিক যুগ। বিজ্ঞানের যুগ। প্রযুক্তির যুগ। এযুগে মানুষ যাদুটোনা, ঝাড়ফুঁক, পানিপড়া, তাবিজ-কবচ ইত্যাদি বিষয় গুলো বিশ্বাস করে না। আপনি আপনার চিন্তাভাবনা উন্নত করুণ। প্রচুর পড়াশোনা করুণ। একমাত্র জ্ঞানই আপনার অন্ধ বিশ্বাস গুলো দূর করতে পারবে। ধরুন, আপনার ঘরে খাবার নেই, এখন যাদু করে কি আপনার ঘরে খাবার আনা যাবে? ধরুন, আপনার চাকরী নেই, এখন যাদু করে কি একটা চাকরির ব্যবস্থা করা যাবে? আবার ধরুন, আপনি একজন মানুষকে খুব বেশি অপছন্দ করেন, ঘৃণা করেন, এখন কি তাকে যাদুটোনা করে মেরে ফেলা যাবে? নো, নেভার।

যাদু মূলত এক ধরনের কৌশল।
অলৌকিক কিছু নয়। আমি টিভিতে যাদু দেখি আর মুগ্ধ হই। অবাক হই! কিন্তু ইউটিউব দেখে যখন যাদুর কৌশলটা যেনে যাই। তখন আর মুগ্ধতা থাকে না। যাদু হলো মানুষকে আনন্দ দেওয়ার জন্য। সবচেয়ে বড় কথা, যাদুকরা, বানমারা ইত্যাদি ফালতু কথা। একসময় মানুষ যখন জ্ঞান বিজ্ঞানে উন্নত ছিলো না, তখন মানুষ এইসব বিশ্বাস করতো। এযুগে পীর, ফকির, আউলিয়া, দরবেশ এদের ভাত নাই। এরা বিপাকে আছে। এখন মানুষ অনেক সচেতন। এখন মানুষের কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে যায়। কোনো হুজুরের কাছে যায় না। আমল একটা ফালতু কথা। আমল করে কিছু হয় না। হবার নয়। কোনো দিন কারো কিচ্ছু হয়নি। পরিশ্রম করলেই জীবনে সফলতা আসে। আমল টামলে কাজ হয় না।

যদি যাদুটোনা সত্যি হতো-
তাহলে লোকজন আর লেখাপড়া করতো না। চাকরী বাকরি করতো না। যাদুটোনা করে নিজের সব ইচ্ছা আর স্বপ্ন গুলো পূরন করে ফেলতো। আপনি আমাকে যাদু করুণ। যাদু করে আমাকে মেরে ফেলুন। দেখি আপনার যাদুর কত ক্ষমতা। প্লীজ আমাকে যাদুটোনা করে হত্যা করুণ। প্লীজ। যারা কুসংস্কার বিশ্বাসী তাঁরা যাদুটোনার কথা বিশ্বাস করবে। মানবে। শিক্ষিত মানুষ যাদুটোনার কথা শুনে হাসবে। আপনার অসুখ বিসুখ হলে নিশ্চয়ই তাবিজ নেন না অথবা পানিপড়া খান না। তাহলে কেন যাদুটোনা, বানমারাতে বিশ্বাস করেন? দেশ এগিয়ে গেছে, বিশ্ব এগিয়ে গেছে, অথচ আপনি এবং আপনাদের মতো কুসংস্কার বিশ্বাসী মানুষজন পেছনে পড়ে আছে। আসল আমল হচ্ছে কাজ। কাজ করুণ ভালো থাকুন।

আপনি নিশ্চয়ই ধার্মিক মানুষ।
কিছু ধার্মিকেরা যাদুটোনায় বিশ্বস করে। নানান রকম কুসংস্কারে বিশ্বাস করে। শুনুন আধুনিক হোন, চিন্তা ভাবনা উন্নত কররুন। লেখাপড়া করুণ। বিশ্ব কোথায় চলে গেছে সেই সম্পর্কে আপনাদের কোনো ধারনাই নাই। আপনি পরে আছেন হাজার বছর পেছনে। আর কত কাল পেছনে পড়ে থাকবেন? আপনাদের মতো মানুষদের জন্য দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটু পড়াশোনা করুণ। জ্ঞান সঞ্চয় করুণ। মানুষ হোন। বিবেকটাকে জাগ্রত রাখুন। বদমাইশি ছাড়ুন। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে, ভিতরে প্রবেশ করতে হয়। অতিরিক্ত সমালোচনা করবেন না,অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিএের দিকে এগিয়ে নিয়ে যায়।

সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২২
৩২টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

×