somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

সাবধান বানী

১৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিরাট এক প্রাচীন গাছ।
দেখতে তেতুল গাছের মতোন। কিন্তু তেতুল গাছ নয়। গাছের নিচে দাড়ালে আকাশ দেখা যায় না। এই গাছে অসংখ্য পাখির বাসা। কাক, বাদুড়, চড়ুই তারা সবাই বেশ মিলে মিশে আছে। এই ঝাকড়া তেতুল গাছটাকে পরিচিত মনে হয়। গাছ মানুষের বন্ধু। রক্ত মাংসের মানুষ বেঈমানী করে। কিন্তু গাছ বেঈমানী করে না। কিছু মানুষ ক্ষমতা হাতে পেলে পশু হয়ে যায়। নীতিহীন হয়ে যায়। এজন্য যে কোনো একদিন তাকে শাস্তি পেতে হবে সেটা ভুলে যায়। অতীতে যারা অন্যায় করেছে, তারা কিন্তু শাস্তি পেয়েছে।

তেতুল গাছটাকে আমার বেশ আপন আপন লাগছে।
অথচ এ জায়গায় আমি আগে কখনো আসি নি। প্রচন্ড গরম। কোনো বাতাস নেই। এত গরম যে মাটির তলা থেকে পোকামাকড় বের হয়ে যাচ্ছে। দুটা কালো রঙের সাপ এঁকেবেঁকে গর্ত থেকে বের হলো। আমি মনে মনে তিনবার বললাম, জয় গুরু। কেউ বেচে থাকে না। হোক সে আইনস্টাইন বা কাজের বেটি রহিমা। তুমি তোমার ক্ষমতা দেখাবে এবং অন্যায় করবে, আবার ভুলভাল বুঝাবে তুমি মহত। তুমি দয়াবান। ধৈর্যশীল। আদতে তুমি একটা ক্রিমিনাল। তোমাকে তোমার ভুলের জন্য শাস্তি পেতে হবে। দেরী হোক যায়নি সময়।

আগামীকাল থেকে ভাদ্র মাস শুরু।
রাতে স্বপ্নে দেখলাম আমি সেই তেতুল গাছের তলায় দাড়িয়ে আছি। কেউ একজন তেতুল গাছ থেকে বেড়িয়ে এলো। মাথা ভরতি জট। মনে হয় গত কুড়ি বছর চুলে তেল, সাবান আর পানি দেয়নি। মুখ ভরতি রবীন্দ্রনাথের মতো দাড়ি। লোকটা আমাকে বলল, ওরে রাজীব আমাকে চিনতে পারিস নি! না চেনারই কথা। ঘর থেকে পালিয়েছি ত্রিশ বছর আগে। এখন আমি সাধক। তন্ত্র মন্ত্র ভালোই জানি। যাইহোক, সময় কম। তুই আমার কাছ থেকে দীক্ষা নে। তোর জন্য মন কান্দে রে বাপধন। সামনে তোর বড় বিপদ! আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। নিজেকে বুঝালাম- স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন না দেখলে জীবন শুন্য হয়ে যায়।

এরপর গত আষাঢ় মাসে আবার স্বপ্নে দেখলাম।
তিনি বললেন, আষাঢ় মাস অথচ বৃষ্টি নেই! মাটি শুকিয়ে ফেটে গেছে। সবাই চাষের জন্যে বসে আছে। সেচ দেওয়ার মতো পানি নেই। কাছাকাছি কোনো নদী বা খালবিল নেই। আমি তোমাকে বলে যাচ্ছি বিশাল এক ঝড় হবে। সেই ঝড় বিশাল বিশাল মেঘখন্ড উড়িয়ে আনবে। তারপর ঝুম ঝুম বৃষ্টি হবে। দীর্ঘদিন একই রকম চলতে পারে না। সবাই সব দেখে বুঝে জানে। অথচ কেউ মুখ খুলে না। যাদের অন্যায়ের বিরুদ্ধে বলা দরকার তারা যেন বোবা হয়ে গেছে। অথচ এরা নিজেদের কবি সাহিত্যিক দাবী করে। বুদ্ধিজীবী দাবী করে। নিজেকে মহৎ ভাবে উপস্থাপন করতে চায়। কিন্তু সাপ খোলস ছাড়লেও সে সাপই থাকে। এই সাপ গুলোর দাত আমি উপড়ে নিবো। অপেক্ষা করো আর দেখো।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৬
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বাসী মানব মনের উপর বিশুদ্ধ ও স্পষ্ট উচ্চারণে ক্বোরান পাঠের ঐশ্বরিক প্রভাব

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:০৯

আমি গত প্রায় ১৮ বছর যাবত আমার বর্তমান এলাকায় বসবাস করছি। স্থানীয় মাসজিদটি আমার বাসা থেকে প্রায় চার মিনিটের মত হাঁটা পথে অবস্থিত বিধায় চেষ্টা থাকে দিনে যতবার সম্ভব, মাসজিদে... ...বাকিটুকু পড়ুন

বেঁচে আছি, বেঁচে আছি!

লিখেছেন রাজীব নুর, ১২ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫৩



নতুন জেনারেশনের জ্ঞানগরিমায় যুগপৎ মুগ্ধ ও বিস্মিত হয়ে নিজেকে মনে হয় নিতান্তই জেনারেল!
তাহারা কতকিছু যে জানে, জানে না তাহারা যে জানে! তাবৎ দুনিয়ার খবর তাহাদের তালুর চিপায় নিদ্রামগ্ন!... ...বাকিটুকু পড়ুন

হিসাব চোকানো - হরমুজ এবং মার্কিন আধিপত্যের অবসান

লিখেছেন শ্রাবণধারা, ১২ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪১


ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘটনা ইতিহাসে বিরল ও প্রভাবশালী ঘটনাগুলোর একটি। দীর্ঘদিন আমেরিকা ও তার মিত্ররা ইরানের উপর অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে। হরমুজ প্রণালীকে অর্থনৈতিক হাতিয়ার হিসেবে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ২০২৪: অস্থিরতার অন্তরালে কী ছিল? লেখকীয় বিশ্লেষণ | সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৫

ছবি

বাংলাদেশে ২০২৪: ক্ষমতার পালাবদল নাকি গোপন সমন্বিত পরিকল্পনা?

২০২৪ সালের আগস্ট- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির ও বিতর্কিত অধ্যায়। ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করলে অনেকের কাছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

একটি র‍্যাপ সং কীভাবে সপ্তম শ্রেণীর বইয়ের কবিতা হলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৭


আজকে জুলাই আন্দোলনের একটা কবিতা পাঠ করলাম যেটা পড়ে মাথা হ্যাং হয়ে গেছে। এই কবিতা নাকি সপ্তম শ্রেণীর ‘সপ্তবর্ণা’ বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতার নাম ‘সিঁথি’, লেখক হাসান... ...বাকিটুকু পড়ুন

×