somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বরিশাল (ছবি ব্লগ)

২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বরিশাল গিয়েছিলাম।
চলার পথে কয়েকটা ছবি তুলেছি মোবাইল দিয়ে। আবার অনেক সুন্দর কিছু দৃশ্য দেখেছি, সেগুলোর ছবি তুলি নাই। কারন কিছু সৌন্দর্য মোবাইলে ধারন করা সম্ভব নয়। যেমন- রাস্তার ধারে একটা তাল গাছ দেখলাম। তাল পেকে মাটিতে পড়ে গেছে। কিছু পড়ে আছে খালের পানিতে। চারপাশ পাকা তাদের গন্ধে ভরে গেছে। ঢাকা শহরে আমরা তাল কিনে পিঠা বানিয়ে খাই। অথচ গ্রামে রাস্তায় চলার পথে তাল পড়ে থাকে, কেউ নেয় না। অনেক বাড়িতে দেখলাম, পেয়ারা গাছে পেকে আছে তবু কেউ পেয়ারা খায় না। পাখি এসে ঠুকরে ঠুকরে করে খাচ্ছে। পাকা পেপেরও একই অবস্থা। কিছু পাখি দেখলাম মাঠের খুব নিচ দিয়ে দিয়ে উড়ে যাছে। তাল গাছে দেখলাম বাবুই পাখির বাসা। প্রতিটা বাসা দেখতে একই রকম। এত সুন্দর করে বাসা বানাতে আর কোনো পাখি পারে না। অনেক বড় বড় জমি দেখলাম- খালি পড়ে আছে। চাষবাস হচ্ছে না। আর বক বক করবো না। ছবি গুলো দেখুন।

১।

মসজিদের পাশে কলা গাছ। নিশ্চয়ই মসজিদের হুজুর এই কলা গুলো খাবেন। অবশ্য যারা মসজিদে নামাজ পড়তে আসেন, তাদেরও এই কলার ভাগ দেওয়া উচিৎ।

২।

এটা একটা পারবারিক কবরস্থান। এখানে শায়িত আছেন সুরভির মা।

৩।

প্রতিটা বাড়িতেই পেয়ারা গাছ দেখেছি। আমি এই গ্রামে থাকলে পেয়ারা গুলোর সঠিক ব্যবস্থা করতে পারতাম।

৪।

স্কুলের মাঠের পাশে কিছু সুপারি গাছ আছে। সুপারি গাছের ফাঁক দিয়ে আকাশ দেখা যায়।

৫।

দূর্গাসাগর। বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে বড় দীঘি। আমার কাছে আহামরি কিছু মনে হয়নি। ২০ টাকা দিয়ে টিকিট কেটে এই দীঘি দেখতে হয়।

৬।

দূর্গাসাগর দীঘি। প্রতিদিন অনেক মানুষ আসে এখানে নিরিবিলি সময় কাটাতে। প্রেমিক প্রেমিকারা আসে সবচেয়ে বেশি।

৭।

কবুতর গুলো আমাকে দেখে তাদের ঘরে ডুকে গেলো। যেন তাঁরা পরপুরুষের সামনে আসতে চায় না। ধর্মীয় বাঁধা নিষেধ। পাপ হবে।

৮।

চায়ের দোকানের বেঞ্চে একটা অসুস্থ বিড়ালের বাচ্চা।

৯।

এই ছবিটা যে কোন জায়গা থেকে তুলেছি মনে করতে পারছি না।

১০।

প্রাইমারী স্কুলের মাঠের পাশে একটা ছোট ফুলের বাগান আছে।

১১।

সময় তখন মধ্যদুপুর। আশেপাশে কোনো মানুষ নেই, বাড়িঘর নেই। নানান রকম পাখি ডাকছে।

১২।

রবীন্দ্রনাথ বলেছেন, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে। সব গাছই তো এক পায়ে দাঁড়িয়ে থাকে।

১৩।

একটা বাচ্চা মসজিদের দেয়ালে উঠে খেলা করছে। ৫ফিট সমান উচু দেয়াল। বাচ্চাটা পড়ে গেলে ব্যথা পাবে। বাচ্চাটার বাবা মা কই?

১৪।

ভর সন্ধ্যায় এই ছবিটা তুলি।

১৫।

সুরভিদের বাসার নিজস্ব পুকুর। কেউ ব্যবহার করে না। এই পুকুরে কি সুরভি কখনও স্নান করেছে?

১৬।

এই বটগাছ টা আমার খুব ভালো লেগেছে। আমি আধা ঘন্টা এই বটগাছের বেদিতে বসে ছিলাম। নিজেকে সন্ন্যাসী বলে মনে হয়েছিলো।

১৭।

সুগন্ধা নদী। এখানে অনেকক্ষন ছিলাম। নদীর পাড়ের ঠান্ডা বাতাস আমাকে আনন্দ দিয়েছে। এখানে যখন আমরা অবস্থান করছিলাম, তখন এক বাড়ি থেকে আমাদের চা খেতে দিয়েছিলো।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:০২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা। সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

×