somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ভূমিকম্প শুধু পৃথিবীতে নয়, পৃথিবীর উপগ্রহ চাঁদেও হয়

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। ফাঁসির আগে দাদা আশুতোষ জেলে দেখা করতে গিয়ে ভাইকে বললেন ‘তোর চশমাটা দে।
একটা কিছু তো আমার কাছে রাখি। শুনে ভাইটি জবাব দিলেন ‘দাদা, চশমাটা আমি এখন দিতে পারব না। চোখে হাইপাওয়ার তো। ফাঁসির মঞ্চে যদি হোঁচট খাই, এরা ভাববে বাঙালির ছেলে আমি মৃত্যুর আগে ভয় পাচ্ছি। চশমাটা আমার মৃত্যুর পরে নিও।’ এই হলেন মৃত্যুঞ্জয়ী কানাইলাল দত্ত।

২। কয়েকদিন আগে একটি ফেসবুকীয় ইসলাম দেখেছিলাম, আজকে আরেকটা দেখা গেলো।
ফেসবুকে এই কাহিনী ঘোরাঘুরি করে। জান্নাতে আল্লাহ নিজে কোরআন পড়ে শোনাবেন। সেটা শুনে জান্নাতবাসীরা মোহিত হয়ে যাবে। -আল্লাহ সুরা আর-রহমান পড়ে শোনাবেন। জান্নাতের জাতিয় সঙ্গীত হবে সুরা আর-রহমান। এমন ফেসবুকীয় আবেগী ইসলামিক কেচ্ছা দেখে লোকজন লাইক আর শেয়ার করে অস্থির। সেই সাথে আমিন লিখতে লিখতে ভরিয়ে ফেলে।

৩। মানিক বন্দ্যোপাধ্যায় এর দিবারাত্রির কাব্য অনেকেরই পড়া। তারই বিশেষ একটা লাইন পড়ে মনে হয়েছিল - প্রচণ্ড বৃষ্টির এ রকম তুলনা কি করে কেউ ভাবতে পারে? চিন্তাই করতে পারি না!
মালতির খুব সরল মনের মেয়ে আনন্দ! আনন্দ সমুদ্রে প্রবল বৃষ্টি দেখে বলেছিল 'কি বৃষ্টি নেমেছে! সমুদ্রটা পর্যন্ত ভিজে যাবে'। যে সমুদ্র সীমাহীন জলের আধার- সেটা ভিজে যাবে!!

৪। উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন একটি সাংবাদিক সম্মেলনে ঘোষনা করলেন,
উত্তর কোরিয়া সূর্যে মানুষ পাঠাবে আগামী দশ বছরের মধ্যে। এক সাহসী সাংবাদিক জিজ্ঞাসা করলেন ," কিন্তু সূর্য তো প্রচন্ড গরম৷ কী করে আপনি মানুষ পাঠাবেন স্যার?'' কিছুক্ষন পিনপতন নৈশঃব্দের পর কিম জং উন ধীরে ধীরে উত্তর দিলেন, ''আমরা রাত্রে মানুষ নামাব ৷''হল ভেঙ্গে পরল হাততালিতে । অল্প হেসে কিম প্রশংসা কুড়োলেন।
হোয়াইট হাউসে কমলা হ্যারিস ও তাঁর সহকর্মীরা এতক্ষন সাংবাদিক সম্মেলনটি TV তে লক্ষ করছিলেন ।কিমের উত্তরের পর তিনি কপালে চাঁটি মেরে বললেন , '' কী রকম ইডিয়ট , রাতে তো সূর্যই থাকে না , নামবে কোথায়?" তাঁর ক্যাবিনেট হাততালিতে ভেঙ্গে পরল।

৫। আমরা সুখে আছি তার অর্থ হলো অন্যরা দুঃখে আছে।
আমরা ধনী তার অর্থ হল অন্যরা গরীব। অর্থাৎ আমাদের সমস্ত ভোগ-বিলাস আর আনন্দ সবই স্বার্থপরতা। আমরা অন্যকে পরাজিত, অসহায় আর ব্যর্থ করে আজ সফল হয়েছি। কিংবা আমরা পরাজিত, অসহায় আর ব্যর্থ হয়ে অন্যদের জয়ী অর্থাৎ সফল করেছি।

৬। শুন্যে লাফাচ্ছে হরিণ। এক লাফে তেইশ হাত। আর বাঘ যায় এক লাফে বাাইশ হাত। তাহলে অঙ্কের হিসেবে বাঘ কখনও হরিণকে ধরার কথা নয়। কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। বাঘের হাতে হরিণকে কাবু হতে হয়। কারণটা কি?

কারণ হল হরিণ লাফাতে লাফাতে কখনও কখনও পেছন ফিরে তাঁকায়। বাঘের চাইতে সে কতোটা এগিয়ে আছে বুঝার জন্য। আর এটাই হয় সর্বনাশের কারণ। পেছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই তেইশ হাত পিছনে চলে আসে। শুন্যে লাফাচ্ছে হরিণ। এক লাফে তেইশ হাত। আর বাঘ যায় এক লাফে বাাইশ হাত। তাহলে অঙ্কের হিসেবে বাঘ কখনও হরিণকে ধরার কথা নয়। কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। বাঘের হাতে হরিণকে কাবু হতে হয়।

(সংগৃহীত)
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো আকাশে আমার ক্যানভাসে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................



সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,
মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।

সুনীল... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

×